টানা দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি, শুভেচ্ছা জানালেন কর্নাটকের ‘হবু’ মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: চোখে চোখ রেখে খেলে ফের আইপিএলের ট্রফি নিজেদের ঘরে তুলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টানা দ্বিতীয়বার জয়ী বিরাট কোহলিরা। আর সেই জয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন কর্নাটকের হবু মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার। বরাবরই ক্রিকেট ভক্ত তিনি। গতবছর অর্থাৎ ২০২৫-এ আইপিএলের ট্রফি যখন জেতে আরসিবি। তখন আলাদাই উন্মাদনা দেখা গিয়েছিল তাঁর। এবারেও আনন্দিত এই কংগ্রেস নেতা। বিরাট-রজতরা জিততেই এক্সে শুভেচ্ছা জানিয়েছেন কর্নাটকের হবু মুখ্যমন্ত্রী। তিনি লিখেছেন, ‘আজ রাতে ফের বেঙ্গালুরু সকলের উপরে উঠে গিয়েছে। টানা দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন হয়ে রেকর্ড গড়েছে আরসিবি। দৃঢ়তা, স্থিরতা এবং প্রকৃত চ্যাম্পিয়নের হৃদয় নিয়ে ফের বেঙ্গালুরুকে গর্বিত করেছে ওরা। আমি দলের সমস্ত খেলোয়াড়, কোচ, স্টাফ ও আরসিবির সঙ্গে যুক্ত ব্যক্তিদের শুভেচ্ছা জানাচ্ছি। সঙ্গে লক্ষ লক্ষ অনুরাগীদেরও শুভেচ্ছা জানাচ্ছি।’

আরও পডুন: বিরাটরা দ্বিতীয়বার আইপিএল জিততেই খুশিতে নেচে উঠলেন গ্যালারিতে থাকা অনুষ্কা

তবে ম্যাচ জয়ের পরে নয়। রবিবার ম্যাচ শুরুর আগে থেকেই আরসিবির সমর্থনে ছিলেন কর্নাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী শিবকুমার। সেই বিষয়ে একটি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন তিনি। শেষ বলে ছক্কা মেরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে (RCB) টানা দ্বিতীয়বার আইপিএল (IPL 2026 Final) ট্রফি এনে দিয়েছেন বিরাট কোহলি। রবিবার (৩১ মে) আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গুজরাত টাইটান্সকে হারিয়ে শেষ হাসি হেসেছেন রজত পাতিদাররা। আরসিবি ১২ বল বাকি থাকতেই ৫ উইকেটে গুজরাতকে পরাজিত করে। মুম্বই (২০১৯, ২০২০) এবং চেন্নাইয়ের (২০১০, ২০১১) পর তৃতীয় দল হিসেবে টানা দু’বার আইপিএল  ট্রফি জিতল বেঙ্গালুরু। যা আইপিএলের ইতিহাসে রেকর্ড।

রবির সকালেই ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গে, উত্তরে ভারী দুর্যোগ! জারি সতর্কতা

আমেরিকা থেকে গ্রেফতার বিতর্কিত ইনফ্লুয়েন্সার অ্যান্ড্রু টেট ও তার ভাই ক্রিস্টান

কেতুর নক্ষত্র পরিবর্তনে বদলাবে ভাগ্য, ৫ রাশির জাতকের জীবনে মহাযোগ!

শ্রাবণ মাসে মহাদেবের কৃপা পেতে পুজো করুন এই ৪ পবিত্র গাছের, ফিরবে সৌভাগ্য

রাশিফল: সংসারে অশান্তি, মায়ের সঙ্গে তীব্র ঝামেলা হওয়ার সম্ভাবনা

সংসদ অধিবেশন নিয়ে রবিবারের সর্বদলীয় বৈঠকে ডাক পেলেন সুদীপ-কাকলি

মধ্যপ্রাচ্য সঙ্কট আরও গভীর, আমেরিকার সঙ্গে শান্তি সমঝোতা স্মারক বাতিল করল ইরান

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চ, ২৪ জুলাই বিশ্বজুড়ে মুক্তি পাবে ছবি

দিল্লির রক্তচাপ বাড়িয়ে রবিবার থেকে শুরু বাংলাদেশ ও মার্কিন সেনার যৌথ মহড়া

লর্ডসে সিরিজ ফয়সালার ম্যাচে দলে ফিরছেন রাহুল-কুলদীপ? কারা বাদ পড়বেন?

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ৮, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

সিঁড়ি ভাঙতে গিয়ে দম ফুরিয়ে যাচ্ছে? বিকল হতে পারে শরীরের এই গুরুত্বপূর্ণ অঙ্গ!

৭২ বছরের দাম্পত্য সম্পর্কে ছেদ, স্ত্রীকে হারালেন প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়া

সেরা হিন্দি ছবি হিসেবে জাতীয় পুরস্কার জিতে নিল ‘আর্টিকেল ৩৭০’