বিরাটরা দ্বিতীয়বার আইপিএল জিততেই খুশিতে নেচে উঠলেন গ্যালারিতে থাকা অনুষ্কা

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপিএলে দ্বিতীয়বার জয়ের স্বাদ পেয়েছেন বিরাট কোহলিরা। গুজরাতকে হারিয়ে আইপিএল ট্রফি জিতে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিরাটের এই জয়ের সাক্ষী হয়ে সবচেয়ে বেশি খুশি হয়েছেন তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা। আনন্দ প্রকাশের সেই মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। 

আরসিবি-র খেলোয়াড় সহ দলের সমর্থকরা যখন জয়ের আনন্দে মেতে উঠেছেন তখন ক্যামেরাম্যানদের লেন্স ছিল অনুষ্কা শর্মার দিকে তাক করা। সেই লেন্সে বন্দি হয়েছে সুন্দর মুহূর্ত। শেষ বলে বিরাট ছক্কা হাঁকিয়ে জয় নিশ্চিত করতেই গ্যালারিতে বসে থাকা অনুষ্কাকে লাফাতে, নাচতে এবং  পাশে থাকা বন্ধুদের জড়িয়ে ধরতে দেখা যায়। জয়ের পর অভিনেত্রী হাততালি দেন। বিরাটও সেই চিরাচরিত ভঙ্গিতে  অনুষ্কার দিকে তাকিয়ে  একটি ফ্লাইং কিস দেন। পাল্টা ফ্লাইং কিস দেন অনুষ্কাও। সেই ছবি বন্দি হয়েছে ক্যামেরায়। মিষ্টি সেই মুহূর্ত সকলের মন জয় করে নিয়েছে। 

 

রবিবার (৩১ মে) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গুজরাত টাইটানসের বিরুদ্ধে ফাইনাল ম্যাচে ব্যাট হাতে জ্বলে ওঠেন বিরাট কোহলি। মাত্র ১৫৬ রান তাড়া করতে নেমে ২৫ বলে অর্ধশতরান করেন তিনি। এটা আইপিএলে  বিরাটের দ্রুততম অর্ধশতরান। ৪২ বলে ৭৫ রান করে এদিন বিরাট অপরাজিত থাকেন। আরসিবি ১২ বল বাকি থাকতেই ৫ উইকেটে গুজরাতকে পরাজিত করে ট্রফি জিতে নেয়। মুম্বই (২০১৯, ২০২০) এবং চেন্নাইয়ের (২০১০, ২০১১) পর তৃতীয় দল হিসেবে টানা দু’বার  আইপিএল  ট্রফি  জিতেছে বেঙ্গালুরু। 

স্বাদে গন্ধে অতুলনীয়! বানিয়ে ফেলুন কলকাতার বিখ্যাত ভেজিটেবল চপ

অনুব্রতদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, শুভেন্দুর দরবারে পূর্ণদাস বাউল

দিল্লির ওখলায় অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত ৪

বিরিয়ানি নয়, গরম ভাতের সঙ্গেও জমবে চিংড়ির রায়তা! রইল সহজ রেসিপি

ব্যাঙ্কের সিন্দুকে রাখা ১৮ কোটির জাল নোট! PNB ম্যানেজারকে গ্রেফতার করল NIA

বাগবাজার সার্বজনীনের পুজো হবে? কলকাতা হাইকোর্টের রায়ের অপেক্ষায় উদ্যোক্তারা

অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে সাউথ সিটি সহ একাধিক শপিং মলে অভিযান দমকলের

সহজ রান্না, দুর্দান্ত স্বাদ! বানিয়ে নিন নিরামিষ বাঁধাকপির ঝোল

৫ ট্যাঙ্কার ধ্বংসের পরেই অত্যাধুনিক মার্কিন সাবমেরিন দখলের দাবি ইরানের, যা জানাল আমেরিকা…

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

যাদবপুর কাণ্ডের জের সরিয়ে দেওয়া হল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ফাইন্যান্স অফিসারকে

আগাম আলোর রোশনাই! পুজোর আগেই চোখ ধাঁধাচ্ছে চন্দননগর

বেকারদের বায়োডাটা চেয়ে বিজেপি বিধায়কদের ফোন করছেন ব্যাঙ্কের ম্যানেজার! চাঞ্চল্য