সিনেমা দেখার জন্য ছুটি পাবেন পুলিশ আধিকারিকরা, ঘোষণা রাজ্য সরকারের

'দ্য কাশ্মীর ফাইল্‌স' সিনেমাটি পেক্ষাগৃহে মুক্তি পেয়েছে গত ১১ মার্চ, শুক্রবার।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সম্প্রতি রুপোলী পর্দায় মুক্তি পেয়েছে ‘দ্য কাশ্মীর ফাইল্‌স’ সিনেমাটি। বিবেক অগ্নিহোত্রী পরিচালিত এই সিনেমা মুক্তি পাওয়ার আগে থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। ১৯৯১ সালে জম্মু ও কাশ্মীর উপত্যকায় কাশ্মীরী পণ্ডিতদের ওপর যে অত্যাচার চলেছিল সেই কাহিনীই সিনেমার পর্দায় তুলে ধরেছে এই কাশ্মীর ফাইল্‌স। আর তাই মুক্তির পরে খুব অল্প সময়ের মধ্যেই দর্শকের মনে গভীরভাবে দাগ কেটেছে এই সিনেমা। সম্প্রতি এই সিনেমার কলাকুশলীদের সঙ্গে দেখা করে তাঁদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং। আর এবার শুধুমাত্র এই সিনেমা দেখার জন্য রাজ্যের পুলিশ আধিকারিকদের সবেতন ছুটি মঞ্জুর করল মধ্যপ্রদেশ সরকার।

জানা যাচ্ছে এই সিনেমাটি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের এত মনে ধরেছে যে রবিবারই তিনি ‘দ্য কাশ্মীর ফাইল্‌স’কে করমুক্ত ছবি ঘোষণা করেছেন। রবিবার তিনি বলেন, মধ্যপ্রদেশ সরকার ঠিক করেছে যে ‘দ্য কাশ্মীর ফাইল্‌স’ ছবিটিকে করমুক্ত যাতে এটি এই সিনেমার টিকিটের দাম কম হয় এবং এটি আরও বেশী মানুষের কাছে পৌঁছতে পারে।

এরপরেই সোমবার মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র ঘোষণা করেন যে, মধ্যপ্রদেশের কোনও পুলিশ আধিকারিক যদি তাঁর পরিবারের সঙ্গে ‘দ্য কাশ্মীর ফাইল্‌স’ সিনেমাটি দেখতে যায় তাহলে তাঁকে একদিনের সবেতন ছুটি দেওয়া হবে। ইতিমধ্যেই আমি ডিজিপির সগে এই ব্যাপারে কথা বলেছি এবং তাঁকে পুলিশ আধিকারিকদের ছুটি মঞ্জুর করার নির্দেশ দিয়েছি। 

উল্লেখ্য, ‘দ্য কাশ্মীর ফাইল্‌স’ সিনেমাটি পেক্ষাগৃহে মুক্তি পেয়েছে গত ১১ মার্চ, শুক্রবার। ইতিমধ্যেই দেশজুড়ে এই সিনেমা ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে। এই সিনেমায় অভিনয় করেছেন অনুপম খের, মিঠুন চক্রবর্তী, দর্শন কুমার, পল্লবী যোশীসহ আরও অনেকে। সিনেমাটিতে পাকিস্তান-সমর্থিত সন্ত্রাসীদের দ্বারা হিন্দু সম্প্রদায়ের লোকদের পরিকল্পিতভাবে হত্যা এবং পরে উপত্যকা থেকে কাশ্মীরি হিন্দুদের প্রাণভয়ে পালিয়ে আসার কাহিনী তুলে ধরা হয়েছে। 

বিনীত গোয়েল–সহ তিন পুলিশ অফিসার সাসপেন্ড, কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

তমলুকের দাপুটে তৃণমূল নেতা এবং প্রাক্তন পুরপ্রধান চঞ্চল খাঁড়া গ্রেফতার

অনেক খুঁজে ‘বৌ’ মিলল সৌরভের, বায়োপিকে ডোনা গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় কে?

পাঁশকুড়ায় শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বিজেপি নেতার উপর হামলার ঘটনায় গ্রেফতার ৪

তিনটি রেল প্রকল্পে ছাড়পত্র দিয়ে উপহার পশ্চিমবঙ্গকে, মুখ্যমন্ত্রীকে চিঠি রেলমন্ত্রীর

স্বামীর সঙ্গে মিলে প্রেমিককে খুন! সবুজ ড্রাম থেকে উদ্ধার দেহ!

বাথরুমে ঢুকতেই চক্ষুচড়কগাছ, কোমোডের ভিতর থেকে বেরিয়ে এল কিং কোবরা

বাবা হওয়ার পর কাজের সময়সীমা কমিয়েছেন সইফ, কিন্তু কেন?

মুখ্যমন্ত্রী শুরু করতে চলেছেন ‘‌জনতার দরবার’‌, মানুষের কথা শুনতে চান শুভেন্দু

‘আগামী বছর থেকে নিট পুরোপুরি অনলাইন-ভিত্তিক হবে’, কড়া পদক্ষেপ কেন্দ্রের

প্রশ্নফাঁসের জেরে বাতিল হয়েছিল NEET, নতুন পরীক্ষার দিন ঘোষণা করল এনটিএ

আইন মেনে ভাঙতে হবে বেআইনি নির্মাণ, নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

ম্যাচ জিতেও শাস্তির মুখে মুম্বইয়ের কোচ, উঠেছে বড় অভিযোগ

আজ রাতেই কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এবারের সফরের উদ্দেশ্য কী?‌