চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ছেলে বন্দি ইরানিদের হাতে, কান্নায় ভেঙে পড়লেন মা

আন্তর্জাতিক ডেস্কঃ পারস্য উপসাগরের হরমুজ প্রণালিতে ইরান বাহিনীর হাতে আটক হয়েছে ইজরায়েলি পণ্যবাহী জাহাজ। আর সেখানেই আটকে পড়েছে ভারতের ১৭ জন। তাদের মধ্যে রয়েছে উত্তর কেরালার বাসিন্দা শ্যামনাথ। আর তাতেই চিন্তায় পড়েছে তাঁর পরিবার।

শ্যামনাথের বাবা জানিয়েছেন, “শনিবার শেষবার ছেলের সঙ্গে কথা হয়েছে। তারপর শ্যামনাথের কোম্পানি আমাদের আটকে পড়ার খবরটি জানায়। এখন আমরা  কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। আমাদের ছেলের নিরাপত্তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন।“ অন্যদিকে ছেলের কথা জিজ্ঞাসা করতেই কান্নায় ভেঙে পড়েন শ্যামনাথের মা।

জানা গিয়েছে উত্তর কেরালার বাসিন্দা শ্যামনাথ  গত ১০ বছর ধরে  ‘MSC Aries’ -এ সেকেন্ড ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন।  গত বছরের সেপ্টেম্বরে শেষবার বাড়িতে এসেছিল শ্যামনাথ। তবে শ্যামনাথ ছাড়াও পার্শ্ববর্তী পালাক্কাড় ও ওয়ানাড় জেলার দু’জন আটকে রয়েছে জাহাজে। ক্রুদের মধ্যে ভারতীয়রা ছাড়াও রয়েছেন  ফিলিপিন্স, পাকিস্তান ও রাশিয়ার নাগরিকরা।

অন্যদিকে ইরান শনিবার রাত থেকে ইজরায়েলকে লক্ষ্য করে  প্রায় ২০০ টির বেশি ব্যালেস্টাইন ক্ষেপাণাস্ত্র এবং ড্রোন ভূপতিত করেছে ।ট্রু প্রোমিজ’ নামে অভিযানের আওতায় এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। এমন পরিস্থিতি কবে ঘরে ফিরবেন জাহাজে আটকে থাকা ভারতীয়রা, সেটাই এখন মূল বিষয়।

 

Published by:

Share Link:

More Releted News:

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ