দীর্ঘদিন ধরে নাবালিকাকে মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগ, কাঠগড়ার বাবা-সহ ৭

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পঞ্চম শ্রেণি থেকেই বারবার যৌন নির্যাতনের শিকার এক নাবালিকা। দীর্ঘদিন মুখ বুজে সব সহ্য করার পর অবশেষে সহপাঠীদের কাছে ভেঙে পড়ে সে। সেই অভিযোগের ভিত্তিতেই কেরলমের পাথানামথিট্টায় ওই নাবালিকার বাবা-সহ সাত জনের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করেছে পুলিশ। ইতিমধ্যেই দু’জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার তদন্তকারীরা জানিয়েছেন, ঘটনায় সাতটি পৃথক এফআইআর নথিভুক্ত হয়েছে।

 সূত্রের খবর, নির্যাতনের শিকার দশম শ্রেণির ওই ছাত্রী। অভিযোগ, পঞ্চম শ্রেণিতে পড়ার সময় থেকেই বিভিন্ন সময়ে তাঁর উপর যৌন নির্যাতন চলে। ঘটনাগুলি আলাদা জায়গায় ঘটায় মালায়ালাপুঝা থানায় ছ’টি এবং পেরুনাড থানায় একটি মামলা দায়ের হয়েছে। তদন্তে জানা গিয়েছে, অভিযুক্তদের মধ্যে কোনও যোগসূত্র নেই। প্রত্যেকে আলাদা ভাবে অপরাধে জড়িত বলে দাবি পুলিশের। আটক দু’জনের মধ্যে একজন সেই ভাড়া বাড়ির মালিক, যেখানে বর্তমানে নাবালিকা আছে। অপর জন একই বাড়ির এক বাসিন্দা। আরও এক জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নাবালিকার বাবা বর্তমানে বিদেশে। তাঁকেও অভিযুক্ত করা হয়েছে। তাঁকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। এক অভিযুক্তের মৃত্যু হয়েছে। তদন্ত শেষ হলে তাঁর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া বন্ধ করা হবে। পুলিশের দাবি, নাবালিকার মা লটারির টিকিট বিক্রির কাজে দিনের বেশির ভাগ সময় বাড়ির বাইরে থাকতেন। সেই সুযোগেই একাধিক বার নির্যাতনের অভিযোগ।

আরও পড়ুনঃ ধর্ষণ মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড ‘তহেলকা’র প্রতিষ্ঠাতা তরুণ তেজপালের

ঘটনার কথা প্রথমে সহপাঠীদের জানায় ওই ছাত্রী। স্কুল কর্তৃপক্ষ বিষয়টি শিশু কল্যাণ কমিটিকে জানায়। পরে পুলিশ তদন্ত শুরু করে। নাবালিকার বয়ানের ভিত্তিতেই সাতটি মামলা রুজু হয়েছে। শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। বিচারকের সামনেও বয়ান নথিভুক্ত করা হয়েছে। জেলা পুলিশ সুপারের তত্ত্বাবধানে তদন্ত চলছে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মিলেছে বলেই অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, পাঁচতারা হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম