ধর্ষণ মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড ‘তহেলকা’র প্রতিষ্ঠাতা তরুণ তেজপালের

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ আইনি লড়াইয়ের পর ধর্ষণ মামলায় বড় রায় দিল বম্বে হাইকোর্ট। ‘তেহলকা’ পত্রিকার প্রতিষ্ঠাতা-সম্পাদক তরুণ তেজপালকে ১০ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। সাজা ঘোষণা করার পর বম্বে হাইকোর্ট জানায়, ২০১৩ সালের ঘটনার পর তরুণ তেজপালের বিরুদ্ধে আর কোনও অসদাচরণের নতুন কোনও অভিযোগ ওঠেনি। আদালত আরও উল্লেখ করে, দীর্ঘ সময়ের ব্যবধানে মামলার দুই পক্ষই নিজেদের জীবনে এগিয়ে গিয়েছেন। তবে অপরাধের গুরুত্বকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই ভারতীয় দণ্ডবিধির দুটি ধারায় তাঁকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এদিকে, এই রায়ে এক সপ্তাহের অন্তর্বর্তী স্থগিতাদেশ চেয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তেজপাল।

রায় ঘোষণার সময় আদালতেই উপস্থিত ছিলেন তেজপাল। বিচারপতিদের উদ্দেশে তিনি নিজের বয়স ও পারিবারিক পরিস্থিতির কথা তুলে ধরে শাস্তি কমানোর আবেদন জানান। তাঁর বক্তব্য, বর্তমানে তাঁর বয়স ৬২ বছর। তিনি নিজেকেও এই ঘটনার ভুক্তভোগী বলে মনে করেন এবং তাঁর স্ত্রী রয়েছেন। পাশাপাশি তিনি জানান, প্রয়োজনে এই রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতের দারস্থ হবেন। সেই কারণেই আদালতের কাছে সহানুভূতি দেখিয়ে লঘুদণ্ডের আর্জি জানান তিনি। তরুণের আইনজীবী আবাদ পোন্ডাও সাজার মেয়াদ কমানোর আবেদন জানিয়েছিলেন। তিনিও বলেন, ‘ঘটনা ১৩ বছরেরও বেশি পুরোনো এবং এর মাঝে তেজপালের বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলা দায়ের হয়নি। তাই সাজা ঘোষণার সময়ে আদালতকে নমনীয় মনোভাব দেখানোর আবেদন করছি।’ পাশাপাশি হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন জানানোর জন্য কার্যকরের উপরে অন্তত ৮ সপ্তাহের স্থগিতাদেশ দেওয়ারও অনুরোধ জানিয়েছিলেন তেজপালের আইনজীবী।

আরও পড়ুন: ডিভাইডারে ধাক্কা গাড়ির, দুর্ঘটনায় নিহত আতিক আহমেদের ছেলে আবান

অন্যদিকে, গোয়া সরকারের পক্ষে সওয়াল করতে গিয়ে কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা এই আবেদনের তীব্র বিরোধিতা করেন। তাঁর বক্তব্য, নির্যাতিতা তেজপালের মেয়ের সমবয়সি ছিলেন এবং তাঁর একাধিক আপত্তি সত্ত্বেও অভিযুক্ত নিজের আচরণ থেকে বিরত হননি। তাই এই মামলায় এমন শাস্তি হওয়া জরুরি, যা সমাজে স্পষ্ট বার্তা দেবে। কোনও মহিলা ‘না’ বললে, সেই ‘না’-এর অর্থই ‘না’। এই ধরনের অপরাধে কোনও ধরনের সহানুভূতি দেখানো উচিত নয় বলেও আদালতে মত প্রকাশ করেন তিনি। উল্লেখ্য, ২০১৩ সালে গোয়ায় একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে এক মহিলা কর্মীকে যৌন হেনস্থার অভিযোগে অভিযুক্ত হন তরুণ তেজপাল। অভিযোগ ছিল, একটি হোটেলের লিফটের ভিতরে ওই মহিলার সঙ্গে জোরপূর্বক যৌন হেনস্থা করা হয়। অভিযোগের ভিত্তিতে গোয়া পুলিশ এফআইআর দায়ের করে এবং একই বছর তাঁকে গ্রেফতার করা হয়। পরে ২০১৪ সালের জুলাই মাসে তিনি জামিন পান। ২০১৭ সালে তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়। ২০২১ সালে নিম্ন আদালত তাঁকে বেকসুর খালাস দিলেও সেই রায়কে চ্যালেঞ্জ করে বম্বে হাইকোর্টের গোয়া বেঞ্চে যায় গোয়া সরকার। অবশেষে বৃহস্পতিবার উচ্চ আদালত তেজপালকে ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত করে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেয়।

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম