গুজরাতে প্রবল বর্ষণে নর্দমায় গাড়ি পড়ে মৃত ৪

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গুজরাতে টানা বর্ষণে বিপর্যস্ত জনজীবন । প্রবল বৃষ্টির মধ্যেই খেডা জেলার মাতার এলাকায় ঘটে গেল মর্মান্তিক পথ দুর্ঘটনা। জলভর্তি নালায় গাড়ি পড়ে মৃত্যু হল চার জনের। গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও দু’জনকে। মৃত ও আহত সকলেই আমদাবাদের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

জানা গিয়েছে, খেডা-মাতার সড়কের মোতিপুরা গ্রামের কাছে ছয় জনকে নিয়ে একটি গাড়ি যাচ্ছিল। প্রবল বৃষ্টির জেরে পাশের নালায় জল উপচে পড়ছিল এবং স্রোত ছিল অত্যন্ত তীব্র। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি জলভর্তি নালায় পড়ে যায়। মুহূর্তের মধ্যেই গাড়িটি স্রোতে ভেসে গিয়ে উল্টে যায়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে হাত লাগান। পাশাপাশি পুলিশ ও দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর গাড়ির ভিতরে আটকে পড়া যাত্রীদের বাইরে বের করে আনে। তবে ততক্ষণে চার জনের মৃত্যু হয়। দু’জনকে জীবিত উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে। ঘটনার খবর পেয়ে খেডার পুলিশ সুপার বিজয় পটেল, ডিএসপি কুনাল রাঠোড়, এসডিএম সূরজ বরোট-সহ প্রশাসনের একাধিক আধিকারিক ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিদর্শন করেন। পরে পুলিশ চারটি দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খেডা সিভিল হাসপাতালে পাঠায়।

আরও পড়ুনঃ স্ত্রী-শ্বশুরবাড়ির নির্যাতনের শিকার, ভিডিও রেকর্ড করে আত্মঘাতী বালুরঘাটের যুবক

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, টানা বৃষ্টির জেরে নালায় প্রবল স্রোত তৈরি হওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। এদিকে, গুজরাতের বিভিন্ন জেলায় এখনও ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। পরিস্থিতির কথা মাথায় রেখে অপ্রয়োজনীয় যাত্রা এড়িয়ে চলা এবং আবহাওয়া দফতরের সতর্কতা মেনে চলার আবেদন জানিয়েছে প্রশাসন।

‘পরিত্রাতা’ হিসেবে আবির্ভূত হয়ে দলকে রুদ্ধশ্বাস জয় এনে দিলেন তিলক-নীতীশ

নয়ডার সেক্টর ১২৫-এ বিধ্বংসী আগুনে ভস্মীভূত ৫ টি দোকান, মৃত ১

কোজাগরীতে বদলাচ্ছে লক্ষ্মীপুজোর রীতি, পিতলের মূর্তিতে ঝোঁক বাড়তেই দুশ্চিন্তায় মৃৎশিল্পীরা

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ছক্কা হাঁকানোর ‘মহা রেকর্ড’ গড়লেন অভিষেক

দু’পা অচল! শারীরিক প্রতিবন্ধকতাকে হারিয়ে স্কেটিংয়ে বিশ্বরেকর্ড, ৫৫ বছরের ব্যক্তির কীর্তি ভাইরাল

সপ্তাহের শেষে সস্তা সোনা, একধাক্কায় দাম কমল ৩ হাজার টাকা!

রোগীকে গলা টিপে খু্‌ন, কোচবিহারের হাসপাতালে ধুন্ধুমার কাণ্ড

মুড়িগঙ্গার উপর সেতুর উদ্বোধন কবে? দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

১,৪৩৪ দিন বাদে ভারতের জার্সি গায়ে খেলতে নেমে ডাহা ফেল ভুবনেশ্বর কুমার

স্কুলের ভিতরেই গায়ে পেট্রল দিয়ে নিজেকে পুড়িয়ে দিলেন ছাত্রী, পিলে চমকানো ঘটনা রাজধানী দিল্লিতে

ভারতীয় বোলারদের দাপটে দিশেহারা নিউজিল্যান্ড! শ্রেয়সদের সামনে ১৮১ রানের লক্ষ্য

পুরভোটে বিজেপির প্রার্থী হতে চান? সোমবার বিকেলের মধ্যে জমা দিন বায়োডাটা

নৃশংস হত্যাকাণ্ড! যুবককে মেরে কাটা হাত খামে ভরে মুদিকে ‘উপহার’ দিল দুষ্কৃতীরা

ট্রাক-গাড়ির মুখোমুখি সংঘর্ষে এক নিমিষেই শেষ পরিবারের ৫ সদস্য