স্ত্রী-শ্বশুরবাড়ির নির্যাতনের শিকার, ভিডিও রেকর্ড করে আত্মঘাতী বালুরঘাটের যুবক

ভিডিওতে শ্বশুরবাড়িকে দায়ী করে আত্মঘাতী ৩১ বছরের যুবক। চাঞ্চল্যকর ঘটনা দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভিডিওতে শ্বশুরবাড়িকে দায়ী করে আত্মঘাতী ৩১ বছরের যুবক। চাঞ্চল্যকর ঘটনা দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। সূত্রের খবর, স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ানোর খবর জানতে পেরেই প্রতিবাদ করেছিলেন যুবক। এরপর থেকেই শুরু হয় দাম্পত্য কলহ। চরম অশান্তির জেরে বাপেরবাড়িতে চলে যান স্বামী। তাঁকে বুঝিয়ে ফেরাতেই শ্বশুরবাড়িতে গিয়েছিলেন যুবক। অভিযোগ, শ্বশুরবাড়ি যাওয়ার পরেই স্ত্রী ও শাশুড়ি তাঁকে বেধড়ক মারধর করেন। অপমান সইতে না পেরেই কীটনাশক ওষুধ খেয়ে আত্মহত্যা করেছেন যুবক। মৃত্যুর আগে কাঁদতে কাঁদতে বিষয়টি ভিডিওতে জানিয়ে গিয়েছেন গোপাল মাহাতো নামে ওই যুবক। তাঁর মৃত্যু ঘিরে ক্ষোভ ছড়িয়েছে বালুরঘাটের মালঞ্চা আশ্রম পাড়া এলাকায়।

এই ঘটনায় মৃত যুবকের পরিবার বালুরঘাট থানায় দ্বারস্থ হয়েছেন এবং অভিযুক্ত স্ত্রী, শাশুড়ি এবং স্ত্রীর প্রেমিক-সহ আরও অনেকের নামে থানায় অভিযোগ দায়ের করেছেন। বালুরঘাট পুলিশ জানিয়েছে, অভিযোগ পেয়েই বিষয়টি তদন্ত শুরু করেছেন তাঁরা। পুলিশ সূত্রের খবর, প্রায় সাত বছর আগে চিঙ্গিশপুর গ্রামের এক যুবকতীকে বিয়ে করে ছিলেন গোপাল। তিনি আগে পরাযায়ী শ্রমিকের কাজ করতেন। তবে সম্প্রতি মালদহে একটি হোটেলে কাজ শুরু করেন। সেখানে গিয়েই স্ত্রী মাঝে-মধ্যে থাকতেন। তাঁদের একটি পুত্র সন্তানও রয়েছে। মৃত যুবকের পরিবারের অভিযোগ, এক যুবকের সঙ্গে সম্প্রতি প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন স্ত্রী। ওই যুবকের সঙ্গে একাধিকবার ফোনে কথা বলতেও দেখে গোপাল। এই নিয়েই অশান্তি চরমে ওঠে।

এরপর কয়েকদিন আগে মালদহ থেকে অশান্তি করে স্ত্রী বাপের বাড়িতে চলে যান। গত ১৭ জুলাই গোপাল স্ত্রীকে আনতে শ্বশুর বাড়িতে যান। কিন্তু সেখানে নাকি স্ত্রী এবং শাশুড়ি মিলে মারধর করে তাঁকে। এরপর বাড়ি ফিরেই কীটনাশক খেয়ে ফেলেন যুবক। এরপর পরিবারের লোকেরা তাঁকে উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করে। কিন্তু তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়। এরপরই আত্মহত্যায় প্ররোচণা দেওয়ার অভিযোগ দায়ের করে তাঁর পরিবার। যদিও হাসপাতালেই আত্মীয়দেরকে স্ত্রীর পরকীয়া এবং শ্বশুরবাড়িতে মারধরের কথা জানিয়ে গিয়েছেন যুবক। মোবাইলে সেই বক্তব্য রেকর্ড করেন আত্মীয়রা।

বন্ধুর সঙ্গে ফোনে কথা কাটাকাটি, অভিমানে আত্মঘাতী ১৬ লাখ ফলোয়ারের নেট প্রভাবী

ডায়েটে রাখুন এই ৫ খাবার, পুজোয় ত্বকের জেল্লা দেখে হিংসায় জ্বলবে অন্যরা

বিরাটের জোড়া বিশ্বরেকর্ড, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয়ী শুভমনরা

নিচু হয়ে কাজ করলে শ্বাসকষ্ট? এখনই সাবধান হোন, হতে পারে হার্টের সমস্যার লক্ষণ

Jio-র ১১ টাকার রিচার্জ প্ল্যান শোরগোল ফেলে দিয়েছে, কী-কী সুবিধা মিলবে?

বিয়ের ছবি কোথায় টাঙিয়েছেন? ভুল জায়গায় রাখলে দাম্পত্য কলহ অনিবার্য

আপেলের বীজে লুকিয়ে বিষ! ভুল করে গিলে ফেললে কী হতে পারে জানেন?

আম্বালায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে নিহত ২ শ্রমিক

দুপুর গড়িয়ে রাত, এখনও উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, ঘটনাস্থলে পুলিশ

গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

‘সাধু-সন্তদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো