‘চোখের সামনে ছেলেকে মেরে ফেলল শ্বশুর বাড়ির লোক’, চাঞ্চল্যকর দাবি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মায়ের

Share:

নিজস্ব প্রতিনিধি:  নয়াদিল্লিতে এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মৃত্যুকে ঘিরে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে। ৩১ বছরের বিনয় গুপ্তা, নয়ডায় Adobe-তে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। অভিযোগ, দাম্পত্য বিবাদের জেরে তাঁর স্ত্রী রেণু গুপ্তার পরিবারের সদস্যরা বাড়িতে এসে তাঁকে বেধড়ক মারধর করেন। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ভিনয়ের। ঘটনায় স্ত্রীর পরিবারের চার সদস্যকে আটক করেছে পুলিশ। ছেলের এই মর্মান্তিক মৃত্যু নিয়ে মুখ খুললেন বিনয়ের মা। দিলেন শিউরে ওঠা তথ্য। 

ভিনয়ের মা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তিনি অতিথিদের জন্য জল আনতে গিয়েছিলেন। ফিরে এসে দেখেন, তাঁর ছেলেকে কয়েকজন মিলে মারধর করছেন। ছেলেকে বাঁচাতে গিয়ে তিনিও আক্রান্ত হন বলে অভিযোগ। তাঁর দাবি, হামলাকারীরা  বিভিনয়ের চুল ধরে টানেন, গলা চেপে ধরেন এবং বুকে লাথি মারেন। মাত্র কয়েক মিনিটের মধ্যেই তাঁর ছেলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। প্রতিবেশীরা এগিয়ে এসে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও পথেই মৃত্যু হয় ভিনয়ের। এক মায়ের আক্ষেপ তাঁর চোখের সামনেই শেষ করা হয়েছে তার ছেলেকে। এমনকি তাঁর স্বামীও আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন মহিলা।

আরও পড়ুন: ফায়ার লাইসেন্স নেই, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে শহরের ছ’টি হোটেল বন্ধ করলেন পুরমন্ত্রী

ভিনয়ের পরিবারের আরও অভিযোগ, হামলার সময় বাড়ির CCTV ক্যামেরা বন্ধ ছিল। তাঁদের দাবি, পুরো ঘটনাটি আগে থেকেই পরিকল্পিত হতে পারে।  নিহতের পরিবার ঘটনায় রেখা-সহ আরও ছয় থেকে সাতজনের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে। ইতিমধ্যেই রেখা, তাঁর দুই ভাই এবং আরও এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহ করেছে ফরেনসিক দল। ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর ১০৩(১) এবং ৩(৫) ধারায় মামলা রুজুর প্রক্রিয়া শুরু হয়েছে। ঠিক কী কারণে বিনয়ের মৃত্যু হয়েছে এবং ঘটনায় প্রত্যেক অভিযুক্তের ভূমিকা কী ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।

বুদ্ধ-জায়াকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী, কেমন আছেন মীরা দেবী?

‘অন্নপূর্ণার টাকা না পেলে আমি ব্যবস্থা করব’, আশ্বাস রচনার

বাড়ি ফিরতেই গ্রেফতার নিউ মার্কেটের অভিশপ্ত শিখা ইন হোটেলের মালিক

ফায়ার লাইসেন্স নেই, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে শহরের ছ’টি হোটেল বন্ধ করলেন পুরমন্ত্রী

‘যাদবপুরে ঢুকে রয়েছে টুকড়ে টুকড়ে গ্যাং,’ ভবানীপুরে বললেন মুখ্যমন্ত্রী

‘মোদির জন্মদিনে অন্নপূর্ণা দিবস পালন করব,’ ঘোষণা শুভেন্দুর

ঘূর্ণাবর্তের জেরে শনি রাত থেকেই ভারী বৃষ্টিতে ভিজবে বাংলা, সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

নিষেধাজ্ঞা উপেক্ষা করে উত্তাল সমুদ্রে স্নান, মন্দারমণিতে তলিয়ে গেলেন ২ পর্যটক

পাহাড়ের উন্নয়নের দায়িত্বে শাহ, সমস্যা সমাধানে কমিটি গড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

‘মমতার সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে’, বিস্ফোরক দিলীপ

বৃষ্টির পূর্বাভাস থাকলেও কাটছে না অস্বস্তি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কেমন থাকবে শনিবারের আবহাওয়া?

‘চোখের সামনে ছেলেকে মেরে ফেলল শ্বশুর বাড়ির লোক’, চাঞ্চল্যকর দাবি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মায়ের

১০০০ টাকা ভাড়া নিয়ে বচসা! যাত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ ভ্যানচালকের বিরুদ্ধে

কলেজের গভর্নিং বডিতে ‘প্রশাসক OUT,’ সাংসদ-বিধায়ক ‘IN’