‘লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ, কেউ সেটা বদলাতে পারবে না,’ বেজিং-কে জবাব নয়াদিল্লির

Share:

নিজস্ব প্রতিনিধি: লাদাখ নিয়ে ফের একবার চিনের সঙ্গে বিরোধ বাঁধল ভারতের। বেজিংয়ে এক সংবাদ সম্মেলনে চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র মাও নিং বলেন, ‘ভারত একতরফা ও অবৈধভাবে তথাকথিত লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করেছে। চিন কখনওই এর স্বীকৃতি দেয়নি। ভারতের এই পদক্ষেপ অবৈধ ও অকার্যকর। এটি এই সত্যকে পরিবর্তন করতে পারে না যে, চিন-ভারত সীমান্তের পশ্চিমাঞ্চলের সংশ্লিষ্ট এলাকাগুলি সর্বদা বেজিং-য়েরই অংশ।’ চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্রের এই মন্তব্যের পরই কড়া জবাব দিয়েছে নয়াদিল্লি।

ভারতের বিবৃতিতে বলা হয়েছে, ‘জম্মু ও কাশ্মীর এবং লাদাখ, এই সমগ্র কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে। বেআইনি ও জোরপূর্বক দখলে থাকা ভারতীয় ভূখণ্ড সংক্রান্ত কোনও পদক্ষেপে যুক্ত হওয়ার কোনওরকম আইনি অধিকার বা ভিত্তি নেই। লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলের সার্ভে অফ ইন্ডিয়ার মানচিত্রে এই স্থানগুলিকে আনুষ্ঠানিকভাবে চিহ্নিত করার উদ্দেশ্য হল এদের সঠিক স্বীকৃতি সহজতর করা এবং বৃহত্তর জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। পুনরায় জোর দিয়ে বলা হচ্ছে যে, লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের একটি অবিচ্ছেদ্য ও অবিভাজ্য অংশ। চিনা পক্ষের কোনও দাবি এর ক্ষেত্রে খাটে না।’

আরও পডুন: শরীর থাকবে ফিট, সন্ধের জলখাবারে একবার বানিয়ে দেখুন লাউয়ের খাস্তা কচুরি

গত ২ অক্টোবর আনুষ্ঠানিকভাবে লাদাখের ২৮টি কৌশলগত স্থান ও ভৌগোলিক বৈশিষ্ট্য নিজেদের মানচিত্রে চিহ্নিত করেছে ভারত। এর মধ্যে রয়েছে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর অবস্থিত গোগরা ও হট স্প্রিং-এর মতো গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকাগুলিও। যে অঞ্চল নিয়ে চিন ও ভারত উভয় পক্ষের মধ্যেই রয়েছে উত্তেজনা। নয়াদিল্লির পদক্ষেপের ফের বেজিং-য়ের সঙ্গে সম্পর্ক তলানিতে পৌঁছবে কিনা সেই দিকেই তাকিয়ে আন্তর্জাতিক মহল।

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা মুরুগানের, ছাড়লেন রাজ্যসভার সাংসদ পদ-ও

দেবী দুর্গার কাছে গয়না খুলে যেতে হয় গৃহবধূদের, ১৮০ বছরের রীতি ভুঁইয়াবাড়িতে

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার

৩৬০ দিন সুরক্ষিত থাকেন লকারে, পুজোর পাঁচদিন পুজিত হোন দেবী! কোথায় রয়েছে সোনার দুর্গা?

শরীর থাকবে ফিট, সন্ধের জলখাবারে একবার বানিয়ে দেখুন লাউয়ের খাস্তা কচুরি

সপ্তমীতে বেলুড় মঠে পুজো দেবেন অমিত শাহ, যাবেন শ্রীভূমিতে

চলন্ত ট্রেন থেকে মোবাইল ছিনতাই করতে গিয়ে ফেঁসে গেল চোর, শাস্তি দেখলে শিউরে উঠবেন

‘ছারপোকা-আরশোলাদের থেকে সাবধান থাকতে হবে,’ সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

দুর্গাপুজোয় শহরে ট্রাফিক নিয়ন্ত্রণে মোতায়েন ৬ হাজার পুলিশ, থাকছে অ্যাম্বুলেন্সও

ব্যবসায়ীদের চাপে পিছু হটল কেন্দ্র, দিওয়ালির পরেই চালু হবে ইউপিআই লেনদেন মাশুল

মঙ্গল সন্ধ্যায় শাহের সঙ্গে জরুরি বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন শুভেন্দু

‘লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ, কেউ সেটা বদলাতে পারবে না,’ বেজিং-কে জবাব নয়াদিল্লির

পুজোর মুখে দারুণ খবর! রাজ্যের এই রুটে চালু হল নতুন ৫ টি সরকারি বাস

গাড়িভাড়ার টাকা দিতেই সন্দেহ, বর্ধমানে তল্লাশিতে মিলল লক্ষাধিক টাকার জাল নোট