‘রাম শুধু হিন্দুদের নন, গোটা বিশ্বের’, হিন্দুত্ববাদীদের খোঁচা ফারুখ আবদুল্লার

Share:

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: অযোধ্যায় রামমন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন ঘিরে শুরু হয়েছে রাজনীতির। আর তার মধ্যেই শনিবার ভগবান রামের ‘স্বঘোষিত ইজারাদারদের’ খোঁচা দিয়েছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা। তাঁর কথায়, ‘রাম শুধু হিন্দুদের প্রতিনিধিত্ব করেন না। গোটা বিশ্ববাসীর প্রতিনিধিত্ব করেন।’

আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে থাকছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো নিয়ে রাজনীতি করার অভিযোগ উঠেছে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের বিরুদ্ধে। একাধিক বিরোধী দলের শীর্ষ নেতা-নেত্রী ব্রাত্য থেকে গিয়েছেন আমন্ত্রণের ক্ষেত্রে। আর তাতেই অভিযোগ উঠেছে, ‘রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানকে গৈরিকীকরণ করা হয়েছে। হিন্দুত্বের আবেগে সুড়সুড়ি দিয়ে যাতে আগামী লোকসভা ভোটের বৈতরণী পার হওয়া যায়, সেই চেষ্টা চলছে।’

এদিন রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানকে গৈরিকীকরণের চেষ্টার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুখ  আবদুল্লা। এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে সাক্ষা‍ৎকার দিতে গিয়ে তিনি বলেন, ‘অযোধ্যায় রামমন্দির গড়ে তোলার পিছনে যারা নিরলস প্রচেষ্টা চালিয়েছেন তাদের সবাই অভিনন্দন জানাচ্ছি। কিন্তু ভগবান রাম শুধু হিন্দুদের, এটা ভাবার কোনও কারণ নেই। তিনি গোটা বিশ্ববাসীর। কেননা, তিনিই আমাদের ভ্রাতৃত্বের বার্তা দিয়ে গিয়েছেন। প্রত্যেককে ভালবাসতে শিখিয়েছেন। রামচন্দ্রের মন্দির উদ্বোধনের প্রাক্কালে একটা কথাই বলতে চাই, সবাই ফের নষ্ট হয়ে যাওয়া ভ্রাতৃত্ব ফিরিয়ে আনুন। সবাই সবাইয়ের পাশে দাঁড়ান।’

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর