রোহিঙ্গা-বাংলাদেশি পাচার চক্রে ৯ অভিযুক্তকে ৮ বছরের কারাদণ্ড দিল লখনউ আদালত

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তর প্রদেশের রাজধানী লখনউয়ের একটি বিশেষ আদালত বহুল আলোচিত আন্তর্জাতিক মানব পাচার মামলায় গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করেছে। জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) ও উত্তর প্রদেশ সন্ত্রাস দমন স্কোয়াড (এটিএস)-এর যৌথ তদন্তে সামনে আসা এই মামলায় মোট নয়জন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। বিশেষ বিচারক জয়নেন্দ্র কুমার গান্ডের বেঞ্চ এই রায় ঘোষণা করে।

দোষী সাব্যস্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন মোহাম্মদ নূর, রহমতুল্লাহ, শাবিউর রহমান, ইসমাইল, আব্দুল শাকুর, আলে মিয়া, মোহাম্মদ রফিক, বাপ্পান এবং মোহাম্মদ হুসাইন। আদালতের নির্দেশ অনুযায়ী, মূল অভিযুক্ত মোহাম্মদ নূর-সহ কয়েকজনকে আট বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি অভিযুক্তদের সাত বছরের জেল হয়েছে। পাশাপাশি প্রত্যেকের উপর আর্থিক জরিমানাও ধার্য করা হয়েছে।

আরও পড়ুন: প্রেমে বাধা, পথের কাঁটা সরাতে প্রেমিকের সঙ্গে মিলে জেলফেরৎ স্বামীকে খুন স্ত্রীর

তদন্তে উঠে এসেছে, এই চক্রটি ভারত-বাংলাদেশ সীমান্ত ব্যবহার করে রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে ভারতে নিয়ে আসত। এরপর তাদের বিভিন্ন রাজ্যে পাঠিয়ে দেওয়া হতো এবং সংগঠিতভাবে শোষণের শিকার করা হতো। তদন্তকারী সংস্থার দাবি, নারীদের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিক্রি করে দেওয়া হতো, আর পুরুষ ও শিশুদের কাজের নাম করে বিভিন্ন কারখানা ও প্রতিষ্ঠানে পাঠিয়ে জোরপূর্বক শ্রমে নিযুক্ত করা হতো।

২০২১ সালের জুলাই মাসে ইউপি এটিএস প্রথম মোহাম্মদ নূরকে নজরদারিতে আনে। পরে ২৬ জুলাই গাজিয়াবাদ রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সেই গ্রেপ্তারের পর একাধিক ভুক্তভোগীকে উদ্ধার করা সম্ভব হয় এবং তদন্তে চক্রটির বিস্তৃত নেটওয়ার্ক সামনে আসে। পরবর্তীতে দিল্লি-সহ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আরও অভিযুক্তদের ধরা হয়। তদন্তে জানা যায়, অর্থের বিনিময়ে ত্রিপুরা সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের ব্যবস্থা করা হতো। এই রায়কে মানব পাচারের বিরুদ্ধে বড় সাফল্য হিসেবে দেখছে তদন্তকারী সংস্থাগুলি।

রাতে ঠিক সময়ে খাওয়ার অভ্যাস করুন, অ্যাসিডিটি থেকে মিলতে পারে স্বস্তি

সবকিছু কি ভুলে যাচ্ছেন? চিনে নিন ডিমেনশিয়ার এই ৫টি লক্ষণ

মেঘ-পিওনের দেশে ব্রিটিশ ঐতিহ্য, ঘুরে আসুন ভারতের ৭ হিল স্টেশন

রোজ বিট খাচ্ছেন? জানেন শরীরের ৬ সমস্যায় উপকারী হতে পারে এই সবজি

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস