প্রেমে বাধা, পথের কাঁটা সরাতে প্রেমিকের সঙ্গে মিলে জেলফেরৎ স্বামীকে খুন স্ত্রীর

দিন কয়েক আগে উত্তরপ্রদেশের কানপুরে একজন ৫০ বছর বয়সী ব্যক্তির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল। ঘটনাটি ঘটেছে, গত ২ এপ্রিল কান পুরের চাকেরি থানা এলাকায়

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক আগে উত্তরপ্রদেশের কানপুরে একজন ৫০ বছর বয়সী ব্যক্তির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল। ঘটনাটি ঘটেছে, গত ২ এপ্রিল কান পুরের চাকেরি থানা এলাকায়। প্রাথমিকভাবে ঘটনাটি কে স্বাভাবিক মৃত্যু বলেই মনে করা হয়েছিল। কারণ মৃত ব্যক্তি অতিরিক্ত মদ্যপান করতেন। কিন্তু ময়না তদন্তের রিপোর্ট হাতে আসতেই থ হয়ে যান পুলিশ। মৃত আশীষ শর্মার ছেলে লাভকুশ হামিরপুরে থাকেন।তিনি পুলিশকে জানিয়েছিলেন যে, ঘটনার দিন তিনি বাবা একাধিকবার ফোন করেছিলেন, কিন্তু তিনি সাড়া না দিতেই তাঁর সন্দেহ হয়। পুলিশকে খবর দেন এবং পুলিশের সঙ্গেই বাড়ি ফিরে দেখতে পান, তাঁর বাবার মৃতদেহ ঘরে পড়ে রয়েছে। এরপর পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠায়, এবং তাঁর ছেলে একটি হত্যাকাণ্ডের মামলা দায়ের করেন। ময়নাতদন্তে জানা যায়, ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এর পর পুলিশ মামলাটির তদন্ত শুরু করে। আশীষ শর্মা হামিরপুরের বাসিন্দা ছিলেন। জেলা থেকে বিতাড়িত হওয়ার পর থেকে কানপুরে পাকাপাকিভাবে বসবাস করতে শুরু করেন। কিন্তু তাঁর স্ত্রী কোথায়?

এটাই তখন পুলিশের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। কেননা পুলিশ এই হত্যাকাণ্ডের কোও স্পষ্ট সূত্র খুঁজে পাচ্ছিল না। তাঁর স্ত্রী আরতি হামিরপুরে থাকতেন। এরপর পুলিশ তদন্তকে আরও এগিয়ে নিতে এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করতে শুরু করেন। প্রায় ২০০টিরও বেশি ক্যামেরা পরীক্ষা করার পর তাঁরা একটি গুরুত্বপূর্ণ সূত্র খুঁজে পায়। একটি ফুটেজে দেখা যায়, মধ্যরাতে একজন মহিলা এক যুবকের সঙ্গে মৃত ব্যক্তির বাড়িতে প্রবেশ করছেন এবং কিছুক্ষণ পরেই বেরিয়ে যাচ্ছেন। মহিলাটিকে শনাক্ত করতে পুলিশ হামিরপুরে একটি দল পাঠায়। স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদের পর তাঁরা জানতে পারে, মহিলাটি মৃতার স্ত্রী আরতি। এরপর পুলিশ তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন। তাঁর জিজ্ঞাসা বাদের ভিত্তিতেই উঠে আসে চাঞ্চল্যকর আরতির দেওয়া চাঞ্চল্যকর তথ্য। তিনি জানান যে, হামিরপুরের বাসিন্দা সবলু নামের এক যুবকের সঙ্গে তাঁর পরকীয়া সম্পর্ক চলছে দীর্ঘদিন ধরে।

স্বামীকে হত্যা করার জন্য তিনি তাঁর সঙ্গে ষড়যন্ত্র করেছিলেন। এরপর আরতি ১ এপ্রিল প্রেমিকের সঙ্গে শত কিলোমিটার ভ্রমণ করে কানপুর আসেন। তাঁর স্বামী তখন মদ্যপ ছিলেন, সেই সুযোগেই স্বামীকে বাড়িতে জোর করে ঢুকিয়ে শ্বাস রোধ করে হত্যা করেন তাঁরা এবং তারপর পালিয়ে যান। হত্যাকাণ্ডের পর অভিযুক্ত স্ত্রী পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন। তিনি দাবি করেন যে, তার স্বামীকে বাড়ির মালিক খুন করেছে। তবে, পুলিশ ঘটনাস্থল নিবিড়ভাবে পরীক্ষা করে এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করার পর সত্যটি সামনে আসে। পুলিশ জানায়, নিহত আশিস একজন দাগী অপরাধী ছিলেন। ২০২২ সালে হামিরপুর জঙ্গলে বেড়াতে আসা এক কিশোরীকে শ্লীলতাহানি করেছিলেন তিনি, যার পর তাঁকে জেলে পাঠানো হয়েছিল এবং পরে জেলা থেকে নির্বাসিত করা হয়। এরপর থেকে সে কানপুরেই বসবাস করছিলেন। আরতি পুলিশকে জানায়, তার স্বামী তাঁকে মারধর করত। এরপরই তাঁর সঙ্গে সবলুর ঘনিষ্ঠতা বাড়ে।

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার