বৃষ্টির আশায় গাধাদের খাওয়ানো হল গোলাপজামুন, এরপরই ঘটল চমক…

Share:

নিজস্ব প্রতিনিধি: মধ্যপ্রদেশে বৃষ্টির খামখেয়ালিপনায় বাড়ছে চিন্তা। বেশিরভাগ জেলাতেই এখনও স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে বেশি বৃষ্টির প্রার্থনায় ভোপালে পালিত হল এক ব্যতিক্রমী আচার। গাধাদের গোলাপজামুন খাইয়ে বৃষ্টির দেবতা ইন্দ্রের আশীর্বাদ প্রার্থনা করেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনাকে ঘিরে এলাকায় কৌতূহলের সৃষ্টি হয়েছে।

জানা গিয়েছে, ভোপালের কোলার রোড এলাকায় এই আয়োজন করা হয়। সেখানে অংশগ্রহণ করেন বহু মানুষ। অংশগ্রহণকারীদের দাবি, বহুদিনের লোকবিশ্বাস মেনেই এই বিশেষ আচার পালন করা হয়েছে। গাধাদের গোলাপজামুন খাওয়ানোর পাশাপাশি পর্যাপ্ত বৃষ্টির জন্য প্রার্থনাও করা হয়। তাদের বিশ্বাস, এতে ইন্দ্রদেব সন্তুষ্ট হলে বৃষ্টি বাড়বে এবং কৃষকরাও উপকৃত হবেন। সরকারি তথ্য অনুযায়ী, চলতি বর্ষায় মধ্যপ্রদেশের ৩৫টি জেলায় এখনও স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টি হয়েছে। এই তালিকায় রয়েছে ছিন্দওয়ারা, জবলপুর, কাটনি, সাগর, সাতনা, রেওয়া, সিধি, সিংরাউলি, বিদিশা, ধর, বেতুল, বালাঘাট, ছাতারপুর, নর্মদাপুরম, মোরেনা-সহ একাধিক জেলা। কম বৃষ্টির কারণে কৃষিকাজ এবং জলসংকট নিয়ে উদ্বেগ বাড়ছে। 

আরও পড়ুন: নগ্ন অবস্থায় মন্দির থেকে প্রতিমা নিয়ে পুকুরে ঝাঁপ! হায়দরাবাদে প্রযুক্তিবিদের মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য

তবে ভোপালের পরিস্থিতি কিছুটা আলাদা। ভোপালের আবহাওয়া দফতর জানিয়েছে, বর্ষা শুরুর পর শহরে ৪০০.৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা এই সময়ের স্বাভাবিক গড়ের তুলনায় প্রায় ৪৪ শতাংশ বেশি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার থেকে মধ্যপ্রদেশের বিভিন্ন জেলায় ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে যেসব এলাকায় এখনও বৃষ্টির ঘাটতি রয়েছে, সেখানে কিছুটা স্বস্তি ফিরতে পারে বলে আশা করা হচ্ছে।

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল