ধর্মীয় বিশ্বাস নিয়ে বিবাদের জেরে কুড়ুল দিয়ে স্ত্রীকে কুপিয়ে খুন পাষন্ড স্বামীর

Share:

নিজস্ব প্রতিনিধি: ধর্মীয় বিশ্বাস থেকে পুজো করাই কি কাল হল মহিলার? স্বামী চাইতেন স্ত্রীও তার পছন্দের ধর্মগুরুকে ঈশ্বর বলে মেনে চলুক। কিন্তু স্ত্রী নিজের বিশ্বাসে অটল ছিলেন। পুজো করা, প্রদীপ জ্বালানো, উৎসব পালন করা কোনও কিছুই বন্ধ করতে চাননি তিনি। আর এই নিয়েও স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই অশান্তি হত। শেষ পর্যন্ত সেই বিবাদ থেকেই কুড়ুল দিয়ে স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রাজগড় জেলার গুরুাড়খেড়া গ্রামে।

জানা গিয়েছে, মৃতা গায়ত্রীবাই গুর্জর এর সঙ্গে অভিযুক্ত স্বামী রামবাবু গুর্জরের ধর্মীয় বিশ্বাস ও পুজো-পার্বণ পালন করা নিয়ে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল। গায়ত্রীবাইয়ের দুই ছেলে রয়েছে। বড় ছেলের বয়স ১৪ বছর, ছোট ছেলের বয়স মাত্র ৮। মৃতার পরিবারের অভিযোগ, রামবাবু সন্ত রামপালের অনুগামী ছিলেন। তাঁর দাবি ছিল, স্ত্রী যেন অন্য কোনও দেবদেবীর পুজো না করেন। বাড়িতে প্রদীপ বা ধূপ জ্বালানো নিয়েও আপত্তি ছিল তাঁর। এমনকি বিভিন্ন উৎসব পালন করাও পছন্দ করতেন না বলে অভিযোগ। অন্যদিকে, গায়ত্রীবাই নিজের মতো করে পুজো-পাঠ ও ধর্মীয় আচার পালন করতে চাইতেন। এই বিষয়টি নিয়েই প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা হত। পরিবারের দাবি, ঘটনার দিন সকালে বাবাকে ফোন করেছিলেন গায়ত্রীবাই। স্বামীর সঙ্গে অশান্তির কথা জানিয়ে দ্রুত বাড়িতে আসতে বলেছিলেন তিনি। এমনকি স্বামী তাকে মেরে ফেলতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেছিলেন। মেয়ের ফোন পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন বাবা। কিন্তু তিনি পৌঁছনোর আগেই ঘটে যায় মর্মান্তিক ঘটনা।

আরও পড়ুন: ফের বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, দুর্গাপুজোয় কেমন থাকবে কলকাতা-সহ গোটা বাংলার আবহাওয়া?

প্রাথমিক তদন্ত অনুযায়ী, শনিবার সকাল সাড়ে ৯ টা নাগাদ গায়ত্রীবাইয়ের উপর কুড়ুল নিয়ে হামলা চালান তাঁর স্বামী। পিঠে তিনবার এবং গলায় একবার আঘাত করা হয় বলে পুলিশ সূত্রে খবর। গুরুতর আঘাতের কারণে ঘটনাস্থলেই মৃত্যু হয় মহিলার। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী পলাতক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রাজগড় কোতোয়ালি থানার পুলিশ। তদন্তের জন্য ডাকা হয় ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির (এফএসএল) বিশেষজ্ঞদের। ঘটনাস্থল থেকে নমুনা ও অন্যান্য প্রমাণ সংগ্রহ করা হয়েছে। অভিযুক্ত রামবাবু গুর্জরের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলার দাপট! প্রথম তিনে IIT খড়্গপুর, এগিয়ে যাদবপুরও

ভারতের বিরুদ্ধে সিরিজের আগে দল ঘোষণা নিউজিল্যান্ডের, চোট সারিয়ে ফিরছেন তারকা অলরাউন্ডার

মুক্তি পেলেন ধ্রুব রাঠি, যন্তর মন্তরে না যাওয়ার হুঁশিয়ারি দিল্লি পুলিশের

হুথিদের বিরুদ্ধে যুদ্ধে নামবে আমেরিকা? সৌদিতে প্রাণঘাতী হামালার পরেই বিরাট ইঙ্গিত ট্রাম্পের

বিনা পেট্রোলে যাবে ৯০ কিলোমিটার, শিগগিরই বাজারে আসছে চমকপ্রদ গাড়ি

দ্বিতীয় দিনের প্রতিবাদের আগেই সতর্কতামূলক গ্রেফতার সিজেপি প্রধান অভিজিৎ দীপকে সহ ৩ নেতা

পুজোর ছুটি কাটুক ঐতিহ্যের আঙিনায়, ঘুরে আসতে পারেন নাড়াজোলে

ফের বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, দুর্গাপুজোয় কেমন থাকবে কলকাতা-সহ গোটা বাংলার আবহাওয়া?

সৌদি আরবে বিমানবন্দরে ফের হামলা, মৃত অন্তত ১২

পুজোর মুখে অগ্নিগর্ভ মণিপুর, সশস্ত্র হামলায় ২৪ ঘন্টায় নিহত ৯, পুড়ে ছাই ১৪ বাড়ি

দিল্লিতে ট্রেন ও মেট্রো বন্ধ নিয়ে দায়ের মামলা, রবিবার শুনানি সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চে

ধর্মীয় বিশ্বাস নিয়ে বিবাদের জেরে কুড়ুল দিয়ে স্ত্রীকে কুপিয়ে খুন পাষন্ড স্বামীর

জীবন নিয়ে খেলা! ১৫ ফুটের অজগরের সঙ্গে সেলফি, তার পর…..

পুজোর ভিড় সামাল দিতে হাওড়া ডিভিশনে শতাধিক বিশেষ ট্রেন, খোলা হচ্ছে বাড়তি কাউন্টার