ফের বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, দুর্গাপুজোয় কেমন থাকবে কলকাতা-সহ গোটা বাংলার আবহাওয়া?

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোর আনন্দে কি বাধা দেবে বৃষ্টি? আপাতত সেই আশঙ্কা নেই বলেই স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা থাকলেও তার প্রভাব বাংলার আবহাওয়ায় বড়সড় পরিবর্তন আনবে না বলেই পূর্বাভাস। পূর্বাভাস অনুযায়ী, দুর্গাপুজোয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকতে পারে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও একটানা বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তাই পুজোর কেনাকাটা থেকে শুরু করে ঠাকুর দেখার পরিকল্পনা সব কিছু নিয়েই আপাতত নিশ্চিন্তে থাকতে পারেন শহরবাসী।

দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা কম। কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কয়েকটি এলাকায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী জেলাগুলিতে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘণ্টায় প্রায় ৩০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। আবহাওয়া দফতর সূত্রে খবর, গাঙ্গেয় দক্ষিণবঙ্গে পঞ্চমী, ষষ্ঠী ও সপ্তমীতে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক ভাবে কম। অর্থাৎ, এই দিনগুলিতে মণ্ডপে মণ্ডপে ঘোরার ক্ষেত্রে আবহাওয়া বড় বাধা হয়ে দাঁড়ানোর আশঙ্কা নেই। তবে আকাশ মেঘলা থাকায় মাঝেমধ্যে ছিটেফোঁটা বৃষ্টির মুখে পড়তে হতে পারে।

আরও পড়ুন: সৌদি আরবে বিমানবন্দরে ফের হামলা, মৃত অন্তত ১২

অন্যদিকে, উত্তরবঙ্গের পুজোর আবহাওয়াও আপাতত স্বস্তিদায়ক থাকার সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং থেকে শুরু করে ডুয়ার্সের জেলাগুলিতে ভারী বৃষ্টির কোনও সতর্কবার্তা নেই। ফলে পুজোর দিনগুলিতে উত্তরবঙ্গেও অনুকূল আবহাওয়া বজায় থাকতে পারে।

ভারতের বিরুদ্ধে সিরিজের আগে দল ঘোষণা নিউজিল্যান্ডের, চোট সারিয়ে ফিরছেন তারকা অলরাউন্ডার

মুক্তি পেলেন ধ্রুব রাঠি, যন্তর মন্তরে না যাওয়ার হুঁশিয়ারি দিল্লি পুলিশের

হুথিদের বিরুদ্ধে যুদ্ধে নামবে আমেরিকা? সৌদিতে প্রাণঘাতী হামালার পরেই বিরাট ইঙ্গিত ট্রাম্পের

ধর্মীয় বিশ্বাস নিয়ে বিবাদের জেরে কুড়ুল দিয়ে স্ত্রীকে কুপিয়ে খুন পাষন্ড স্বামীর

বিনা পেট্রোলে যাবে ৯০ কিলোমিটার, শিগগিরই বাজারে আসছে চমকপ্রদ গাড়ি

দ্বিতীয় দিনের প্রতিবাদের আগেই সতর্কতামূলক গ্রেফতার সিজেপি প্রধান অভিজিৎ দীপকে সহ ৩ নেতা

পুজোর ছুটি কাটুক ঐতিহ্যের আঙিনায়, ঘুরে আসতে পারেন নাড়াজোলে

বিরিয়ানি থেকে মিষ্টি গজা, পুজোর পাঁচদিন শরীর ঠিক রাখতে কী কী খাবেন, রইল তালিকা

ফের বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, দুর্গাপুজোয় কেমন থাকবে কলকাতা-সহ গোটা বাংলার আবহাওয়া?

সৌদি আরবে বিমানবন্দরে ফের হামলা, মৃত অন্তত ১২

পুজোর মুখে অগ্নিগর্ভ মণিপুর, সশস্ত্র হামলায় ২৪ ঘন্টায় নিহত ৯, পুড়ে ছাই ১৪ বাড়ি

জীবন নিয়ে খেলা! ১৫ ফুটের অজগরের সঙ্গে সেলফি, তার পর…..

পুজোর ভিড় সামাল দিতে হাওড়া ডিভিশনে শতাধিক বিশেষ ট্রেন, খোলা হচ্ছে বাড়তি কাউন্টার

পঞ্চমীতে বোধন, কাঁচা ভোগ দেওয়া হয় দেবীকে, রানাঘাটের ঘোষবাড়ির পুজোয় রয়েছে নানা রীতি