বিধ্বংসী অগ্নিকাণ্ড মহারাষ্ট্রের বহুতলে, মৃত ২

Share:

নিজস্ব প্রতিনিধি: ভয়াবহ অগ্নিকান্ড মহারাষ্ট্রের পালঘরে। আগুন ও ধোঁয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই মহিলা। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও ছয় জন। দমকল ও পুলিশের তৎপরতায় আবাসন থেকে ২৫ জনকে নিরাপদে বের করে আনা সম্ভব হলেও শেষরক্ষা হয়নি দু’জনের।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত প্রায় ১২ টা নাগাদ নালাসোপারা-ভাসাই লিঙ্ক রোডের পাশে অবস্থিত ইম্পিরিয়াল হাইটস আবাসনে আগুন লাগে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। শুরু হয় উদ্ধারকাজ ও আগুন নেভানোর চেষ্টা। বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় আবাসনের ভিতর থেকে ২৫ জনকে উদ্ধার করেন দমকলকর্মীরা। তাঁদের মধ্যে ছয় জনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন: যন্তর মন্তরে বিক্ষোভ, আরশোলাদের নেতা আশুতোষ-সৌরভের ৫ দিনের জেল হেফাজত

তবে এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ফাল্গুনি শা (৫০) এবং অশ্বিনী পারকার (৫০) নামে দুই মহিলার। পুলিশের প্রাথমিক অনুমান, আগুন লাগার পর বহুতলের ভিতরে ছড়িয়ে পড়া ঘন ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়েই মৃত্যু হয়েছে তাঁদের। আজ বুধবার (১৪ অক্টোবর) সাড়ে ৭ টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। কীভাবে ওই আবাসনে আগুন লাগল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

পড়াশোনার বয়স নেই! সরপঞ্চ হওয়ার আশায় ৬৩ বছর বয়সে মাধ্যমিক পাশ করলেন হরিয়ানার সুশীলা

পাক ক্রিকেটারদের সঙ্গে একই দলে ধাওয়ান! নাম জড়ানোয় আইনি পদক্ষেপের হুঁশিয়ারি গব্বরের

হলদিয়ায় দেশের বৃহত্তম ফেনল-অ্যাসিটোন কারখানা, ৬০০০ কোটির প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

হাইজ্যাকের সঙ্কেত ,জয়পুরে এয়ার ইন্ডিয়ার বিমানের জরুরি অবতরণ

মাথায় আগুনের কলসি, হাতে মশাল, রাজকোটের মহিলাদের অনন্য গরবা দেখে থমকাল নেটমহল

৩ হাজার কেজিরও বেশি নারকেলের দড়িতে গড়ে উঠেছে আস্ত শহর! দমদমে ‘তন্তু নগর’ দেখতে মুখিয়ে দর্শনার্থীরা

ডার্ক চকোলেটে দেবী দুর্গার রূপ, কলকাতায় ৭.৫ ফুটের অভিনব প্রতিমা উন্মোচন করলেন মিঠুন চক্রবর্তী

যন্তর মন্তরে বিক্ষোভ, আরশোলাদের নেতা আশুতোষ-সৌরভের ৫ দিনের জেল হেফাজত

চতুর্থীতে আবহাওয়ার মেজাজ বদল, কলকাতা-সহ কোন কোন জেলায় হতে পারে বৃষ্টি?

আশুতোষ-সৌরভদের গ্রেফতার করা হয়েছে! আদালতে পেশের পর তিহাড়ে পাঠানো হবে, দাবি সিজেপির

পুণের মন্দিরের ভিতরে নাবালিকাকে যৌন হেনস্থা! সিসি ক্যামেরায় বন্দি ভয়ঙ্কর দৃশ্য

বিধ্বংসী অগ্নিকাণ্ড মহারাষ্ট্রের বহুতলে, মৃত ২

বৈভবকে ঘিরে জল্পনা! সিরিজ জিততে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

ক্যামাক স্ট্রিটকাণ্ডে শেক্সপিয়র সরণি থানায় তলব, আজ হাজিরা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়?