যন্তর মন্তরে বিক্ষোভ, আরশোলাদের নেতা আশুতোষ-সৌরভের ৫ দিনের জেল হেফাজত

Share:

নিজস্ব প্রতিনিধি:  আশঙ্কাই সত্যি হল।  দিল্লির  যন্তর মন্তরে বিক্ষোভ দেখানোর জন্য ককরোচ জনতা পার্টির নেতাদের বিরুদ্ধে আগেই ব্যবস্থা নিয়েছে দিল্লি পুলিশ। সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা এবং অজিঙ্ক শিন্ডেকে গ্রেফতার করে বুধবার (১৪ অক্টোবর) এসইএম আদালতে হাজির করা হয়। সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। তবে মুক্তি দেওয়া হয়েছে আরশোলাদের আরেক নেতা অজিঙ্ক শিন্ডেকে। 

সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে তিহার জেলে পাঠানো হয়েছে। অন্যদিকে।  পাঁচ হাজার টাকার মুচলেকা দেওয়ার পর পুলিশ সিজেপির নেতা  অজিঙ্ক শিন্ডেকে মুক্তি দিয়েছে। এসইএম আদালত এই শর্তে শিন্ডেকে মুক্তি দিয়েছে যে, তিনি আগামী ছয় মাস যে কোনও ধরনের অশান্তিতে উসকানি দেওয়া থেকে বিরত থাকবেন।  পুলিশের মতে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা ভারতীয় দণ্ডবিধির ১৬৩ ধারা (বিএনএসএস) বারবার লঙ্ঘন করেছেন। তাদের অতীতের আচরণের কথা উল্লেখ করে পুলিশ তাদের অপরাধকারী হিসেবে আখ্যা দিয়েছে। 

আরও পড়ুন:  আশুতোষ-সৌরভদের গ্রেফতার করা হয়েছে! আদালতে পেশের পর তিহাড়ে পাঠানো হবে, দাবি সিজেপির

উল্লেখ্য, মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে, নিষেধাজ্ঞা অমান্য করে যন্তর মন্তরে প্রবেশের অভিযোগে সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা এবং সিজেপির আরও বেশ কয়েকজন সদস্যকে আটক করা হয়। সংগঠনটির দাবি, তাদের প্রায় ১১ জন সদস্যকে আটক করা হয়েছে। সিজেপি-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক বলেছেন, তাঁর এবং ইন্ডিয়া ব্লকের লক্ষ্য একই। সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছে আরশোলারা। তারা  জনাতে চেয়েছে, ‘তেরঙ্গা পতাকা ওড়ানোও কি অপরাধ হয়ে গেল?’  

 

হলদিয়ায় দেশের বৃহত্তম ফেনল-অ্যাসিটোন কারখানা, ৬০০০ কোটির প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

‘অপহরণের ছক’,জয়পুরে এয়ার ইন্ডিয়ার বিমানের জরুরি অবতরণ

বিধ্বংসী অগ্নিকাণ্ড মহারাষ্ট্রের বহুতলে, মৃত ২

মাথায় আগুনের কলসি, হাতে মশাল, রাজকোটের মহিলাদের অনন্য গরবা দেখে থমকাল নেটমহল

৩ হাজার কেজিরও বেশি নারকেলের দড়িতে গড়ে উঠেছে আস্ত শহর! দমদমে ‘তন্তু নগর’ দেখতে মুখিয়ে দর্শনার্থীরা

ডার্ক চকোলেটে দেবী দুর্গার রূপ, কলকাতায় ৭.৫ ফুটের অভিনব প্রতিমা উন্মোচন করলেন মিঠুন চক্রবর্তী

বৈভবকে ঘিরে জল্পনা! সিরিজ জিততে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

ক্যামাক স্ট্রিটকাণ্ডে শেক্সপিয়র সরণি থানায় তলব, আজ হাজিরা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়?

যন্তর মন্তরে বিক্ষোভ, আরশোলাদের নেতা আশুতোষ-সৌরভের ৫ দিনের জেল হেফাজত

চতুর্থীতে আবহাওয়ার মেজাজ বদল, কলকাতা-সহ কোন কোন জেলায় হতে পারে বৃষ্টি?

আশুতোষ-সৌরভদের গ্রেফতার করা হয়েছে! আদালতে পেশের পর তিহাড়ে পাঠানো হবে, দাবি সিজেপির

আমেরিকায় হারিকেনের তাণ্ডবে মৃত ৬! বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ

ক্যান্সারে আক্রান্ত পোপ লিও, অস্ত্রোপচারে বাদ ডান ফুসফুসের একাংশ

আগুনে বোলিং হেজলউডের, দক্ষিণ আফ্রিকার জয়রথ থামাল অস্ট্রেলিয়া