সেলিমদের আপত্তি উপেক্ষা করেই মমতার সঙ্গে ফোনে কথা সিপিএম সম্পাদক বেবির

Share:

নিজস্ব প্রতিনিধি: সিপিএমের চরম বিরোধী হিসেবেই রাজনৈতিক মহলে পরিচিত মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক জীবনে সিপিএমের বিরুদ্ধেই লড়াই করে উঠে এসেছেন মমতা। ২০১১ সালে সিপিএমকে হারিয়েই বঙ্গে ক্ষমতাতে এসেছিলেন তৃণমূল নেত্রী। তাই সিপিএমের সঙ্গে মমতার সম্পর্ক সাপে-নেউলের মতোই। কিন্তু আচমকাই সেই দ্বন্দ্ব ভুলে মমতা হাত বাড়ালেন সিপিএমের দিকে। তবে পশ্চিমবঙ্গের কোনও বাম নেতা নয়। সুদূর কেরলমের বর্ষীয়ান নেতা তথা সিপিএমের সাধারণ সম্পাদক এমএ বেবির সঙ্গে ফোনে কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। মহম্মদ সেলিমদের আপত্তি উড়িয়ে মমতার সঙ্গে আগামীর রাজনৈতিক রোডম্যাপ নিয়ে দীর্ঘক্ষণ কথা বলেছেন সিপিএমের কেন্দ্রীয় নেতা। এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে।

আরও পডুন: হাওড়া স্টেশনে ফের বিপুল নগদ উদ্ধার! যাত্রীর কাছ থেকে মিলল ২১ লক্ষ টাকা, গ্রেফতার ব্যক্তি

তারপরেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। তাহলে কী মমতা ও সিপিএম কাছাকাছি আসছে? সেই উত্তর অবশ্য মেলেনি। সূত্রের খবর, মমতার সঙ্গে বেবির কথা হয়েছে মূলত মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ ও এসআইআর নিয়ে। কীভাবে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আগামী দিনে বৃহত্তর আন্দোলন করা যায় সেই বিষয়ে দীর্ঘক্ষণ দুই বিপরীত মেরুর নেতৃত্বের মধ্যে কথা হয়েছে বলে সূত্রের খবর। তবে শুধুই বেবি নন, গতকাল, শুক্রবার রাতে মমতা কথা বলেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি, সপা প্রধান অখিলেশ যাদব ও শিবসেনা নেতা উদ্ধব ঠাকরের সঙ্গে। জ্ঞানেশ কুমার বিতর্ক নিয়ে দেশের সব বিরোধী নেতাদের পাশাপাশি মমতাকে আগেই চিঠি লিখেছিলেন এম এ বেবি। সিপিএম সাধারণ সম্পাদকের চিঠির জবাবে পাল্টা চিঠিও দিয়েছেন মমতা। তারপরেই গতকাল, রাতে দীর্ঘক্ষণ ফোনে বেবির সঙ্গে কথা বলেছেন তৃণমূলনেত্রী।

মুম্বইগামী দুরন্ত এক্সপ্রেসে হামলা দুষ্কৃতীদের, ভাঙল জানলার কাচ, জখম ৪

ঝাড়ফুঁকের নামে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ, গ্রেফতার ৫৫ বছরের ‘ভণ্ড’ তান্ত্রিক

মধ্যমগ্রামে মহিলার থেকে কাটমানি নেওয়ার অভিযোগ, কাঠগড়ায় বিজেপি নেতা

নিখোঁজের ২ দিন পর জলাশয়ে মিলল যুবকের ক্ষতবিক্ষত দেহ, আত্মহত্যা নাকি খুন?

এশিয়াডে কবাডি টুর্নামেন্টে ইরানকে হারিয়ে সোনা জিতল ভারতের মেয়েরা

গণেশ পুজোর প্যান্ডেলে ঘুমের মধ্যেই ভয়াবহ পরিণতি, বিদ্যুতের তার ছিঁড়ে মৃত ৪

বন্দে ভারত থেকে নামতেই যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার ২১ লক্ষ টাকা! চাঞ্চল্য হাওড়া স্টেশনে

দোকানে ঢুকে মদের বোতলে চুমুক, তারপর ঘুম! বানরের কাণ্ডে তাজ্জব সকলে, ভাইরাল ভিডিও

সন্ত্রাসবাদের ফল ভুগতে হবে, রাষ্ট্রসঙ্ঘে পাক প্রধানমন্ত্রীকে কড়া জবাব ভারতের

নিম্নচাপ সরে গেলেও কাটেনি বৃষ্টির রেশ! ভোর থেকেই ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে জারি হলুদ সতর্কতা

কঙ্গোয় ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত দুই সেনা আধিকারিক-সহ ১৪

সেলিমদের আপত্তি উপেক্ষা করেই মমতার সঙ্গে ফোনে কথা সিপিএম সম্পাদক বেবির

পাষণ্ড বাবার হাতে নাবালকের করুণ মৃত্যু! খুঁটিতে বেঁধে বেধড়ক মারধরের অভিযোগ

গুরুতর আহত হয়ে নেশনস লিগ থেকে ছিটকে গেলেন এমবাপে, কি এমন ঘটল মাঠে?