বন্দে ভারত থেকে নামতেই যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার ২১ লক্ষ টাকা! চাঞ্চল্য হাওড়া স্টেশনে

Share:

নিজস্ব প্রতিনিধি: হাওড়া স্টেশনে নামতেই আরপিএফের নজরে এক যাত্রী। গোপন সূত্রে পাওয়া তথ্যে ভিত্তিতে ওই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালাতেই ব্যাগ থেকে বেরিয়ে এল বিপুল পরিমাণ নগদ টাকা ও সন্দেহভাজন সোনার সামগ্রী। সব মিলিয়ে প্রায় ২১ লক্ষ টাকা নগদ এবং ৩০.১৮০ গ্রাম ওজনের সোনার সামগ্রী উদ্ধার করেছে আরপিএফের সিআইবি।

জানা গিয়েছে, হাওড়া স্টেশনে নিয়মিত নজরদারি ও তল্লাশি চালানোর সময় আরপিএফের ক্রাইম ইন্টেলিজেন্স ব্রাঞ্চের আধিকারিকদের কাছে এক ব্যক্তিকে নিয়ে নির্দিষ্ট তথ্য আসে। এরপর বন্দে ভারত এক্সপ্রেসে হাওড়ায় পৌঁছনো ওই যাত্রীর গতিবিধির উপর নজর রাখা হয়। সন্দেহ তৈরি হওয়ায় তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন আধিকারিকরা। তাঁর বক্তব্য সন্তোষজনক না হওয়ায় ব্যাগ তল্লাশি করা হয়। তখনই বিপুল পরিমাণ নগদ টাকা এবং সোনার সামগ্রী উদ্ধার হয়।

আরও পড়ুন: গাজিয়াবাদে ঘরের মধ্যে মা-মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার, আটক স্বামী

আরপিএফ সূত্রে জানা গিয়েছে, ব্যাগ থেকে প্রায় ২১ লক্ষ টাকা নগদ পাওয়া গিয়েছে। পাশাপাশি উদ্ধার হয়েছে প্রায় ৩০.১৮০ গ্রাম ওজনের সন্দেহভাজন সোনার সামগ্রী। উদ্ধার হওয়া টাকা ও সোনার বিষয়ে ওই ব্যক্তি বৈধ কোনও নথি দেখাতে পারেননি বলে দাবি আধিকারিকদের। এরপর তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। পুরো বিষয়টি জানানো হয়েছে আয়কর দফতরকেও। আপাতত উদ্ধার হওয়া নগদ টাকা এবং সোনার সামগ্রী আরপিএফের সিআইবি, হাওড়া দফতরে রাখা হয়েছে। আয়কর দফতরের আধিকারিকরা পৌঁছনোর পর নিয়ম মেনে সেগুলি তাঁদের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, এর আগেও পৃথক দুটি অভিযানে আরপিএফ আধিকারিকদের হাতে প্রায় ৯০ লক্ষ টাকা নগদ উদ্ধারের ঘটনা ঘটেছিল।

সকাল থেকে একটাও বিক্রি হয়নি, প্লিজ.., খুদে বিক্রেতার আর্তির ভিডিও ভাইরাল

মাঠে প্র্যাক্টিস চলাকালীন শুভমনের সঙ্গে বিরাটের ঝগড়া! ভাইরাল ভিডিও

মুম্বইগামী দুরন্ত এক্সপ্রেসে হামলা দুষ্কৃতীদের, ভাঙল জানলার কাচ, জখম ৪

ঝাড়ফুঁকের নামে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ, গ্রেফতার ৫৫ বছরের ‘ভণ্ড’ তান্ত্রিক

মধ্যমগ্রামে মহিলার থেকে কাটমানি নেওয়ার অভিযোগ, কাঠগড়ায় বিজেপি নেতা

নিখোঁজের ২ দিন পর জলাশয়ে মিলল যুবকের ক্ষতবিক্ষত দেহ, আত্মহত্যা নাকি খুন?

এশিয়াডে কবাডি টুর্নামেন্টে ইরানকে হারিয়ে সোনা জিতল ভারতের মেয়েরা

গণেশ পুজোর প্যান্ডেলে ঘুমের মধ্যেই ভয়াবহ পরিণতি, বিদ্যুতের তার ছিঁড়ে মৃত ৪

সন্ত্রাসবাদের ফল ভুগতে হবে, রাষ্ট্রসঙ্ঘে পাক প্রধানমন্ত্রীকে কড়া জবাব ভারতের

নিম্নচাপ সরে গেলেও কাটেনি বৃষ্টির রেশ! ভোর থেকেই ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে জারি হলুদ সতর্কতা

কঙ্গোয় ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত দুই সেনা আধিকারিক-সহ ১৪

সেলিমদের আপত্তি উপেক্ষা করেই মমতার সঙ্গে ফোনে কথা সিপিএম সম্পাদক বেবির

পাষণ্ড বাবার হাতে নাবালকের করুণ মৃত্যু! খুঁটিতে বেঁধে বেধড়ক মারধরের অভিযোগ

গুরুতর আহত হয়ে নেশনস লিগ থেকে ছিটকে গেলেন এমবাপে, কি এমন ঘটল মাঠে?