ককরোচদের আন্দোলনে সামিল, দিল্লি পুলিশের হাতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লিতে জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে সাউথ অ্য়াভিনিউ-তে ধর্নায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাঁকেও আটক করল দিল্লি পুলিশ। সূত্রের খবর, দিল্লির সাউথ অ্যাভিনিউ-তে দলের সাংসদ ডেরেক ওব্রায়েন, প্রতিমা মণ্ডল, দোলা সেনদের নিয়ে ধর্নায় বসার পর কর্তব্যপথের দিকে হাঁটতে শুরু করেছিলেন মমতা। তাঁর সঙ্গেই ছিলেন ডেরেক-প্রতিমারা। তখনই পুলিশ তাঁদের আটকে দেয়। ককরোচদের আন্দোলনের জেরে দিল্লিতে জারি রয়েছে ১৬৩ ধারা। সেটি ভঙ্গ করার অভিযোগে মমতা সহ কালীঘাট তৃণমূলের একাধিক সাংসদকে আটক করে প্রিজন ভ্যানে তুলে নিয়ে গিয়েছে পুলিশ।

জ্ঞানেশের বিরুদ্ধে ককরোচদের আন্দোলনের দিন একই সঙ্গে দিল্লি পুলিশের হাতে আটক হলেন প্রাক্তন দুই মুখ্যমন্ত্রী। আজ, শনিবার সকালে প্রথমে আন্দোলনে নামার জন্য আটক করা হয়েছে কেরলমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে। তাঁকে নিয়ে যাওয়া হয়েছে দিল্লিতে তৈরি করা ডিটেনশন ক্যাম্পে। পরে দুপুরে আটক হলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রীও। কিন্তু মমতা, ডেরেক ও প্রতিমাদের কোনও ডিটেনশন ক্যাম্পে না নিয়ে গিয়ে দিল্লির বাইরে কোনও থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে সূত্রের খবর। দিল্লি পুলিশের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় ১৬৩ ধারা লঙ্ঘন করেছেন ও বেআইনি জমায়েত করেছিলেন। তাই তাঁকে আটক করা হয়েছে।

আরও পডুন: রেজিনগরের ফল নিয়ে ভুল তথ্য, অভিষেকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের

এদিন ককরোচদের আন্দোলনের জেরে অশান্ত দেশের রাজধানী। দফায় দফায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছেন আন্দোলনকারীরা। সকাল থেকেই আটক হয়েছেন অভিজিৎ দীপক, সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা, নেহা বোরারা। আটক হয়েছেন সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবি, জন ব্রিটাস, বৃন্দা কারাট, মীনাক্ষী মুখোপাধ্যায়রা।

৯ টাকার ছোলে ভাটরে বিক্রি করে ১০০ কোটি সাম্রাজ্য তিন বন্ধুর

নদিয়ার হোগলবেড়িয়ায় বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি কৃষক, পাল্টা গুলি বিজিবি’র

রেজিনগরের ফল নিয়ে ভুল তথ্য, অভিষেকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের

জন্মদিনের কেক কাটার পরের দিনই রহস্যমৃত্যু, তড়িঘড়ি সৎকারের আগে থামাল পুলিশ

‘আরশোলা’দের আন্দোলনে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন শমীক ভট্টাচার্য

সুপ্রিম কোর্টের আইনজীবীদের আটক দিল্লি পুলিশের, প্রধান বিচারপতির দ্বারস্থ বার অ্যাসোসিয়েশন

কর্তব্যে অবিচল! নিজের প্রাণ দিয়ে ৪০ যাত্রীর জীবন বাঁচালেন বাসচালক

চকলেট খাবেন, অথচ স্বাস্থ্য নিয়েও চিন্তা? চটজলদি বানান অ্যাভোকাডো স্মুদি

‘পুলিশের গায়ে কেউ হাত দিলে পরিণতি ভাল হবে না,’ হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

বিমান থেকেই অভিজিৎ দীপক, সৌরভ দাসদের আটক করল দিল্লি পুলিশ

যন্তর মন্তরে বিক্ষোভের আগে গুরুগ্রামে আটক ইউটিউবার ধ্রুব রাঠি, কী কারণে পুলিশের পদক্ষেপ?

ককরোচদের আন্দোলনে সামিল, দিল্লি পুলিশের হাতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়

ফেরত দিতে হবে ‘স্বাস্থ্য সাথী’, ‘আয়ুষ্মান ভারত’ কার্ড! বড় নির্দেশিকা নবান্নের, কারা রয়েছেন তালিকায়?

গাড়ি-ঘোড়া নয়, মায়ের স্বপ্ন পূরণে হাতির পিঠে চেপে বিয়ে করতে গেলেন পাত্র