রেজিনগরের ফল নিয়ে ভুল তথ্য, অভিষেকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের

Share:

নিজস্ব প্রতিনিধি: রেজিনগরের ১০৯ নম্বর বুথে মোট ভোট পড়েছে ৭৭২টি। যার মধ্যে বিজেপির প্রার্থী পেয়েছেন ৯০৯টি ভোট। আর হুমায়ুন কবীরের দলের প্রার্থী পেয়েছেন ১টি ভোট! এই স্ক্রিনশট ভাইরাল হয়েছে গতকাল, শুক্রবার থেকে। মুর্শিদাবাদের রেজিনগরের উপনির্বাচনের গণনা চলাকালীন এক সংবাদমাধ্যমের তরফে পোস্ট করা হয় রেজিনগরের ১০৯ নম্বর বুথের বিষয়টি। সেই পোস্ট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন মমতা তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও গোটা বিষয়টি ভুয়ো বলে স্পষ্টভাবে জানিয়ে দেয় নির্বাচন কমিশন। তারপরেই রেজিনগরের বিধানসভার রিটার্নিং অফিসারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিষেকের বিরুদ্ধে রেজিনগর থানায় অভিযোগ দায়ের করেছেন আরও।

আরও পডুন: ‘আরশোলা’দের আন্দোলনে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন শমীক ভট্টাচার্য

ওই আধিকারিক জানিয়েছেন, রেজিনগরের ১০৯ নম্বর বুথের তথ্য ভুল। সেটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়ে বিভ্রান্তি করেছেন অভিষেক। তাই তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় অভিষেকের বক্তব্য খণ্ডন করে ডিইও জানান, রেজিনগরের ১০৯ নম্বর বুথে মোট ভোটার ১১০৯ জন। তার মধ্যে পুরুষ ভোটার ৫৭৫। আর মহিলা ভোটার ৫৩৪। রেজিনগরের উপনির্বাচনে এই বুথে মোট ভোট পড়েছে ৯৭২টি। ডায়মন্ডহারবারের সাংসদ যে ভুল তথ্য ছড়াচ্ছেন, তা স্পষ্ট করে দিয়েছেন মুর্শিদাবাদের ডিইও। এরপরই অভিযোগ দায়ের হয়। পুলিশ দ্রুত তদন্ত শুরু করবে বলে কমিশনের তরফে জানানো হয়েছে। এবার ভুল তথ্য ছড়ানোর অভিযোগে বিপাকে পড়লেন অভিষেক।

যাত্রীদের জন্য সুখবর! অবশেষে সফলভাবে সম্পন্ন বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ মেট্রোর ট্রায়াল রান

৯ টাকার ছোলে ভাটরে বিক্রি করে ১০০ কোটি সাম্রাজ্য তিন বন্ধুর

নদিয়ার হোগলবেড়িয়ায় বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি কৃষক, পাল্টা গুলি বিজিবি’র

ককরোচদের আন্দোলনে সামিল, দিল্লি পুলিশের হাতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়

জন্মদিনের কেক কাটার পরের দিনই রহস্যমৃত্যু, তড়িঘড়ি সৎকারের আগে থামাল পুলিশ

‘আরশোলা’দের আন্দোলনে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন শমীক ভট্টাচার্য

সুপ্রিম কোর্টের আইনজীবীদের আটক দিল্লি পুলিশের, প্রধান বিচারপতির দ্বারস্থ বার অ্যাসোসিয়েশন

কর্তব্যে অবিচল! নিজের প্রাণ দিয়ে ৪০ যাত্রীর জীবন বাঁচালেন বাসচালক

‘পুলিশের গায়ে কেউ হাত দিলে পরিণতি ভাল হবে না,’ হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

বিমান থেকেই অভিজিৎ দীপক, সৌরভ দাসদের আটক করল দিল্লি পুলিশ

যন্তর মন্তরে বিক্ষোভের আগে গুরুগ্রামে আটক ইউটিউবার ধ্রুব রাঠি, কী কারণে পুলিশের পদক্ষেপ?

রেজিনগরের ফল নিয়ে ভুল তথ্য, অভিষেকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের

ফেরত দিতে হবে ‘স্বাস্থ্য সাথী’, ‘আয়ুষ্মান ভারত’ কার্ড! বড় নির্দেশিকা নবান্নের, কারা রয়েছেন তালিকায়?

গাড়ি-ঘোড়া নয়, মায়ের স্বপ্ন পূরণে হাতির পিঠে চেপে বিয়ে করতে গেলেন পাত্র