‘পুরুষত্ব থাকলে ‘মণিপুর ফাইলস’ বানান’, বিবেক অগ্নিহোত্রীকে খোঁচা নেটা নাগরিকের

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: মণিপুরের বিবস্ত্র কাণ্ড নিয়ে টুঁ শব্দটি করছেন না বিজেপিপন্থী পরিচালক বিবেক অগ্নিহোত্রী। অথচ বিজেপি বিরোধী রাজ্যে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলেই নখদাঁত বের করে আক্রমণে ঝাঁপান। ‘দ্য কাশ্মীর ফাইলস’ পরিচালকের এমন দ্বিচারিতাকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিঁধতে শুরু করেছেন নেটা নাগরিককরা। কেউ কেউ তো দেশে প্রোপাগান্ডামূলক ছবি বানানোর হোতার পুরুষত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন। 

ওয়ান্ডারার আলি নামে এক টুইট ব্যবহারকারী বিজেপিপন্থী পরিচালককে খোঁচা দিয়ে লিখেছেন, ‘যদি পুরুষত্ব থাকে তাহলে সময় নষ্ট না করে চটজলদি ‘মণিপুর ফাইলস’ তৈরি করুন।’ শুধু ওই নেটা নাগরিক নন আরও একাধিক নেটা নাগরিককে দেশে মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর অভিযুক্ত পরিচালককে খোঁচা দিয়ে বলেছেন, ‘হিন্দুরা অত্যাচারিত হলেই তো কেঁদে ভাসান। তাহলে মণিপুরে দুই হিন্দু যুবতীকে বিবস্ত্র করে ঘোরানোর ঘটনায় মুখ বন্ধ করে রেখেছেন কেন। রাজনৈতিক গডফাদাররা চটে গেলেই জনগণের করের অর্থে পাওয়া নিরাপত্তা চলে যাবে সেই ভয়ে?’

শুধু নেটা নাগরিককরাই নয়, শিবসেনার (উদ্ধব গোষ্ঠী) মুখপত্র ‘সামনা’য় শনিবার সম্পাদকীয়তে বিজেপিপন্থী পরিচালক বিবেক অগ্নিহোত্রী আর সুদীপ সেনদের খোঁচা দিয়ে লেখা হয়েছে, ‘তাসখন্ড ফাইলস’, ‘দ্য কাশ্মীর ফাইলস’, ‘দ্য কেরালা স্টোরি’র পরে এবার ‘মণিপুর ফাইলস’ তৈরি করুন।

আজকের রাশিফল: লক্ষ্মীর আশীর্বাদে আইনি জটিলতা থেকে মুক্তি পাবেন…

দশভুজা নন, হাতে নেই অস্ত্র! রায় পরিবারের দুর্গা প্রতিমায় বড় চমক

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

চিনি আর তেল ছাড়লেই কমবে না ডায়াবেটিস! কী বলছেন বিশেষজ্ঞরা?

খাবারে বৈচিত্র্য কম? বাড়তে পারে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকি

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

ফুসফুসের সমস্যা! ধূমপান ছাড়ার ২০ মিনিট পর থেকেই শুরু হয় ম্যাজিক

কেতুর গোচর, ৫ ডিসেম্বর পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৩ রাশির জাতকদের

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে