অশান্ত মণিপুরে ১৫ জুন পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ

গত ৩ মে থেকে ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্যে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইম্ফল: জাতিগত হিংসায় দীর্ণ মণিপুরে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সময়সীমা ফের বাড়ানো হলো। শনিবার রাজ্য প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৫ জুন পর্যন্ত রাজ্যে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে। উল্লেখ্য, গত ৩ মে জাতিগত দাঙ্গা শুরুর দিনেই অশান্তি রুখতে রাজ্যজুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছিল মণিপুর সরকার। টানা ৩৯ দিন ধরে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকার ফলে চরম দুর্ঘোগে পড়তে হয়েছে উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্যের বাসিন্দাদের।

ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মণিপুরের দুই বাসিন্দা। জরুরি ভিত্তিতে শুনানির আর্জিও জানানো হয়েছিল। কিন্তু গতকাল শুক্রবার শীর্ষ আদালতের অবকাশকালীন বেঞ্চের বিচারপতি অনিরুদ্ধ বোস ও বিচারপতি রাজেশ বিন্দল ওই আর্জি খারিজ করে দিয়েছেন। বিচারপতিরা বলেন, ‘গুয়াহাটি হাইকোর্টে এ বিষয়ে একটি মামলা চলছে। আবেদনকারীরা গুয়াহাটি হাইকোর্টের দ্বারস্থ হোন। আর যদি গুয়াহাটি হাইকোর্টে যেতে না চান, তাহলে গ্রীষ্মাবকাশের পরে শীর্ষ আদালত খুললে মামলা দায়ের করুন।’

সুপ্রিম কোর্ট ইন্টারনেট পরিষেবা বন্ধ নিয়ে জরুরি শুনানির আর্জি খারিজ হওয়ার পরে অনেকটাই স্বস্তি পেয়েছে মণিপুরের বিজেপি সরকার। আর শীর্ষ আদালতের সিদ্ধান্তের ২৪ ঘন্টার মধ্যে ফের ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এদিনই রাজ্যে শান্তি ফেরাতে রাজ্যপালের নেতৃত্বে একটি শান্তি কমিটি গঠন করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। বিবদমান দুই গোষ্ঠীর সঙ্গে আলোচনা চালিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা