মণিপুরে ওসিকে সাসপেন্ডের প্রতিবাদে থানায় তালা ঝোলাল মেইতেইরা

Share:

নিজস্ব প্রতিনিধি, ইম্ফল: মণিপুরে অশান্তি বন্ধের কোনও নামগন্ধ নেই। দুই কুকি যুবতীকে নগ্ন করে ঘোরানোর ভাইরাল ভিডিয়োর জেরে থৌবাল জেলার নংপোক সেকমাই থানার ওসিকে সাসপেন্ড করেছিল বীরেন সিংয়ের সরকার। মঙ্গলবার ওই সিদ্ধান্তের প্রতিবাদে থানাতেই তালা ঝুলিয়ে দিল মেইতেই সম্প্রদায়ের মহিলারা। শুধু থানায় তালা ঝুলিয়েই দেয়নি মেইতেই মহিলারা, ওসির শাস্তি প্রত্যাহারের দাবিতে থানার সামনে বিক্ষোভ দেখিয়ে চলছেন। ওই বিক্ষোভ ঘিরে পরিস্থিতি ক্রমশই উত্তপ্ত হয়ে পড়ছে। অশান্তির আশঙ্কায় এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

গত ৩ মে থেকে কুকি বনাম মেইতেইদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে মণিপুর। পরের দিন ৪ মে মেইতেই অধ্যুষিত থৌবাল জেলায় দুই কুকি যুবতীকে নগ্ন করে ঘোরানো হয়। এমনকি একজনকে গণধর্ষণও করা হয়। দুই ন্যক্কারজনক ঘটনাই ক্যামেরায় দৃশ্যবন্দি করে রাখে উন্মত্ত জনতা। গত ২৭ জুলাই ওই ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হতেই গোটা দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। ভাইরাল ভিডিয়োকাণ্ডের দুই নির্যাতিতা অভিযোগ করেন, পুলিশ আধিকারিকরাই তাঁদের উন্মত্ত জনতার হাতে ছেড়ে দিয়েছিল। সমালোচনার মুখে পড়ে নড়েচড়ে বসে মণিপুরের বিজেপি সরকার। তড়িঘড়ি অভিযুক্তদের গ্রেফতার করা শুরু হয়।

থৌবাল জেলার যে থানা এলাকায় ওই ন্যক্কাসরজনক ঘটনা ঘটেছিল সেই নংপোক সাকমেইয়ের ওসিকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেন পুলিশ সুপার। আর ওই শাস্তির কথা জানতে পেরেই ক্ষোভে ফুঁসতে শুরু করেন মেইতেই মহিলারা। শাস্তি প্রত্যাহারের দাবিতে এদিন থানার সামনে বিক্ষোভ দেখান তাঁরা। এক পর্যায়ে থানায় তালা ঝুলিয়ে দেন। ওসির শাস্তি প্রত্যাহারের জন্য সরকারকে ৭২ ঘন্টার সময়সীমা দিয়েছেন বিক্ষোভকারীরা।

 প্রয়াত নানা পাটেকর, অভিনয় জগতে নক্ষত্র পতন

সৌদি আরবের দুই বিমানবন্দরে হুথি হামলা, নিহত ৩

পুজোয় নতুন ফোন কিনতে চান? সস্তায় মিলছে 10000mah ব্যাটারিযুক্ত Realme P4 Power

পুজোর আগে খামখেয়ালি আবহাওয়া! মহালয়ার পর্যন্ত বৃষ্টি-বজ্রপাত, কবে থেকে পরিষ্কার হবে আকাশ?

ডাল-ভাতেই লুকিয়ে ম্যাজিক? নিরামিষ প্লেটেই মিলবে ভরপুর প্রোটিন

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা নানা পটেকর

পুজোর আগে সস্তায় ৫৫ ইঞ্চির Mini LED স্মার্ট টিভি আনল Kodak

পুজোয় অফবিট ট্যুর, গহীন অরণ্যের মাঝে ঘুরে আসুন মারোমার জঙ্গল

শ্মশান কেন সবসময় নদীর কাছেই হয়? জানুন হিন্দু ধর্মের এক অজানা রহস্য

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে