মণিপুর ভাইরাল ভিডিয়োকাণ্ডে ৬ এফআইআর দায়ের সিবিআইয়ের, গ্রেফতার ১০

Share:

নিজস্ব প্রতিনিধি, ইম্ফল: মণিপুরের দুই কুকি যুবতীকে নগ্ন করে ঘোরানোর ঘটনার ভাইরাল ভিডিয়ো নিয়ে তদন্তে নেমেই বেনজির ত‍ৎপরতা দেখাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ইতিমধ্যেই ওই ঘটনায় আলাদা-আলাদা ছয়টি এফআইআর দায়ের করা হয়েছে। মোট ১০ জনকে গ্রেফতার করেছে। বিবস্ত্রকাণ্ডে জড়িত বাকিদের গ্রেফতারে বিশেষ তল্লাশি অভিযান চলছে বলে শুক্রবার সিবিআইয়ের এক আধিকারিক জানিয়েছেন।

গত ১৯ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যমে জাতি হিংসায় জর্জরিত মণিপুরে দুই কুকি যুবতীকে বিবস্ত্র করে ঘোরানোর ভিডিয়ো ভাইরাল হয়। জাতি হিংসা শুরুর একদিন পরে গত ৪ মে থৌবাল জেলায় ওই ন্যক্কারজনক ঘটনা ঘটে। ভাইরাল ভিডিয়ো ঘিরে দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। চাপে পড়ে নীরবতা ভেঙ্গে ঘটনার নিন্দা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। নগ্ন করে দুই যুবতীকে ঘোরানোর ভিডিয়ো মুছে ফেলার জন্য টুইটার-সহ বিভিন্ন সমাজমাধ্যমকে নির্দেশ দেয় কেন্দ্রের তথ্য-প্রযুক্তি মন্ত্রক। ওই ন্যক্কারজনক ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ও। কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘সরকার ব্যবস্থা না নিলে আদালতই ব্যবস্থা নেবে।’

গতকাল বৃহস্পতিবার শীর্ষ আদালতে মণিপুরের ভাইরাল ভিডিয়োকাণ্ড নিয়ে দায়ের করা হলফনামায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা জানান, ঘটনার তদন্তের ভার সিবিআইকে দেওয়া হয়েছে। তাছাড়া ওই ঘটনায় ধৃতদের বিচার প্রক্রিয়া মণিপুরের পরিবর্তে অসমে চালানোর চিন্তাভাবনা করা হচ্ছে। শীর্ষ আদালত অনুমতি দিলেই মামলা স্থানান্তরিত করা হবে।

 প্রয়াত নানা পাটেকর, অভিনয় জগতে নক্ষত্র পতন

সৌদি আরবের দুই বিমানবন্দরে হুথি হামলা, নিহত ৩

পুজোয় নতুন ফোন কিনতে চান? সস্তায় মিলছে 10000mah ব্যাটারিযুক্ত Realme P4 Power

পুজোর আগে খামখেয়ালি আবহাওয়া! মহালয়ার পর্যন্ত বৃষ্টি-বজ্রপাত, কবে থেকে পরিষ্কার হবে আকাশ?

ডাল-ভাতেই লুকিয়ে ম্যাজিক? নিরামিষ প্লেটেই মিলবে ভরপুর প্রোটিন

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা নানা পটেকর

পুজোর আগে সস্তায় ৫৫ ইঞ্চির Mini LED স্মার্ট টিভি আনল Kodak

পুজোয় অফবিট ট্যুর, গহীন অরণ্যের মাঝে ঘুরে আসুন মারোমার জঙ্গল

শ্মশান কেন সবসময় নদীর কাছেই হয়? জানুন হিন্দু ধর্মের এক অজানা রহস্য

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে