মণিপুরের ভিডিয়োকাণ্ডে গ্রেফতার চার, মূল অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি, ইম্ফল: দেশজুড়ে নিন্দার ঝড় ওঠার পরেই কুম্ভকর্ণের ঘুম ভেঙ্গে জেগে উঠল বিজেপি শাসিত মণিপুরের পুলিশ। বৃহস্পতিবার রাত পর্যন্ত দুই কুকি যুবতীকে নগ্ন করে ঘোরানো এবং গণধর্ষণের ঘটনায় যুক্ত চার জনকে গ্রেফতার করেছে। যদিও মূল অভিযুক্ত হুইরেম হীরাদাশ সিং বাদে বাকি অভিযুক্তদের নাম প্রকাশ করেনি। অন্যদিকে, লজ্জাজনক ভিডিয়ো ভাইরাল হওয়ার পরেই মূল অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ করেছে ক্ষুব্ধ গ্রামবাসীরা। এমনকি হীরাদাশের পরিবারকে গ্রাম থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে।

গতকাল বুধবারই সামাজিক যোগাযোগমাধ্যমে দুই কুকি যুবতীকে নগ্ন করে ঘোরানোর ভিডিয়ো ভাইরাল হয়। ২৬ সেকেন্ডের ওই ভাইরাল ভিডিয়ো তোলপাড় ফেলে দিয়েছে গোটা দেশেই। নিন্দার ঝড় ওঠে। মণিপুর ভিডিয়োকাণ্ড নিয়ে বৃহস্পতিবার সকালেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। কেন্দ্রীয় সরকারকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, ‘সরকার ব্যবস্থা না নিলে আদালতই ব্যবস্থা নেবে।’ আর শীর্ষ আদালতের কড়া মনোভাব দেখেই গা ঝাড়া দিয়ে আসরে নামে মণিপুর পুলিশ। থাউবাল থেকে গ্রেফতার করা হয় লজ্জাজনক ঘটনার মূল অভিযুক্ত হুইরেম হীরাদাশ সিংকে।

সন্ধেয় সাংবাদিক সম্মেলনে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং জানান, হীরাদাশের পাশাপাশি আরও একজনকে আটক করা হয়েছে। দোষীদের কঠিন শাস্তি দেওয়ার জন্য আদালতের কাছে আর্জি জানানো হবে। মুখ্যমন্ত্রীর সাংবাদিক সম্মেলনের ঘন্টা দুয়েক বাদে লজ্জাজনক ঘটনার পরে ৭৮ দিন নির্বোকল্প সমাধিতে থাকা মণিপুর পুলিশের পক্ষ থেকে টুইটে জানানো হয়েছে, রাত পর্যন্ত মোট চার জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

পুজোর আগে সস্তায় ৫৫ ইঞ্চির Mini LED স্মার্ট টিভি আনল Kodak

পুজোয় অফবিট ট্যুর, গহীন অরণ্যের মাঝে ঘুরে আসুন মারোমার জঙ্গল

শুধু স্বাদ নয়, শরীরের জন্যও উপকারী! ত্বকের সুরক্ষায় কার্যকরী এই ফল

শ্মশান কেন সবসময় নদীর কাছেই হয়? জানুন হিন্দু ধর্মের এক অজানা রহস্য

শুক্রের কন্যায় গোচর, আগামী ১৭ দিন ধন-সম্পত্তি উপচে পড়বে ৯ রাশির জাতকদের

আজকের রাশিফল: লক্ষ্মীর আশীর্বাদে আইনি জটিলতা থেকে মুক্তি পাবেন…

দশভুজা নন, হাতে নেই অস্ত্র! রায় পরিবারের দুর্গা প্রতিমায় বড় চমক

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে