হরিয়ানায় আচমকাই মন্ত্রীদের ইস্তফার নির্দেশ খট্টারের, জল্পনা তুঙ্গে

Share:

নিজস্ব  প্রতিনিধিঃ  লোকসভা নির্বাচনের আগে হরিয়ানায় ফাটল ভারতীয় জনতা পার্টি (BJP ) এবং জননায়ক জনতা পার্টির (JJP) শিবিরে। মঙ্গলবার  হরিয়ানার মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে চলেছেন মনোহর লাল খট্টর। আজ সম্মিলিতভাবে খট্টর-মন্ত্রিসভার সদস্যরা পদত্যাগ করবেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর, মনোহর লাল খট্টর জায়গায় নয়াব সাইনি বা সঞ্জয় ভাটিয়া মুখ্যমন্ত্রী হতে পারেন বলে মনে করা হচ্ছে। তবে এখন পর্যন্ত হরিয়ানা সরকারের তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্রের খবর, দুপুর ১টা নাগাদ হরিয়ানা রাজভবনে পৌঁছবেন বিজেপি বিধায়করা। বিজেপি বিধায়ক ছাড়াও নির্দল বিধায়কদের সমর্থনও রাজভবনে পৌঁছবেন। হরিয়ানা রাজভবনের ভিতরে কনফারেন্স রুমে শপথগ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়েছে। অন্যদিকে আজ সকাল সাড়ে ১১টায় হরিয়ানার বাসভবনে মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেছে মুখ্যমন্ত্রী। মনে করা হচ্ছে, এই বৈঠকে বড় কোনও সিদ্ধান্ত নেওয়া গ্রহণ হবে।

 উল্লেখ্য,  বিজেপি ও জেজেপির মধ্যে চলমান উত্তেজনার মধ্যে মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরের পদত্যাগ নিয়ে শুরু হয়েছে জল্পনা। এই পদত্যাগ প্রসঙ্গে  নির্দল বিধায়ক নয়ন পাল রাওয়াত মঙ্গলবার দাবি করেছেন যে,’  বিজেপি এবং জননায়ক জনতা পার্টির মধ্যে জোট ভেঙে গেছে। তাই পদত্যাগ করতে চলেছেন মুখ্যমন্ত্রী।‘ সামনেই লোকসভা নির্বাচন। তার আগেই হরিয়ানায় চাপে পড়ল গেরুয়া শিবির।

বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলার দাপট! প্রথম তিনে IIT খড়্গপুর, এগিয়ে যাদবপুরও

ভারতের বিরুদ্ধে সিরিজের আগে দল ঘোষণা নিউজিল্যান্ডের, চোট সারিয়ে ফিরছেন তারকা অলরাউন্ডার

মুক্তি পেলেন ধ্রুব রাঠি, যন্তর মন্তরে না যাওয়ার হুঁশিয়ারি দিল্লি পুলিশের

হুথিদের বিরুদ্ধে যুদ্ধে নামবে আমেরিকা? সৌদিতে প্রাণঘাতী হামালার পরেই বিরাট ইঙ্গিত ট্রাম্পের

ধর্মীয় বিশ্বাস নিয়ে বিবাদের জেরে কুড়ুল দিয়ে স্ত্রীকে কুপিয়ে খুন পাষন্ড স্বামীর

বিনা পেট্রোলে যাবে ৯০ কিলোমিটার, শিগগিরই বাজারে আসছে চমকপ্রদ গাড়ি

দ্বিতীয় দিনের প্রতিবাদের আগেই সতর্কতামূলক গ্রেফতার সিজেপি প্রধান অভিজিৎ দীপকে সহ ৩ নেতা

পুজোর ছুটি কাটুক ঐতিহ্যের আঙিনায়, ঘুরে আসতে পারেন নাড়াজোলে

ফের বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, দুর্গাপুজোয় কেমন থাকবে কলকাতা-সহ গোটা বাংলার আবহাওয়া?

সৌদি আরবে বিমানবন্দরে ফের হামলা, মৃত অন্তত ১২

পুজোর মুখে অগ্নিগর্ভ মণিপুর, সশস্ত্র হামলায় ২৪ ঘন্টায় নিহত ৯, পুড়ে ছাই ১৪ বাড়ি

জীবন নিয়ে খেলা! ১৫ ফুটের অজগরের সঙ্গে সেলফি, তার পর…..

পুজোর ভিড় সামাল দিতে হাওড়া ডিভিশনে শতাধিক বিশেষ ট্রেন, খোলা হচ্ছে বাড়তি কাউন্টার

পঞ্চমীতে বোধন, কাঁচা ভোগ দেওয়া হয় দেবীকে, রানাঘাটের ঘোষবাড়ির পুজোয় রয়েছে নানা রীতি