স্ত্রীর অনুপস্থিতিতে প্রেমিকাকে বাড়িতে ডেকে খুন, দেহ টুকরো করে ফ্রিজে ভরল নৌসেনা কর্মী

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্পর্ক এখন বেজায় জটিল বিষয়। বর্তমানে যে সমস্ত ঘটনা ঘটছে তাতে ভালোবাসার সম্পর্ক থেকে মানুষের বিশ্বাসই উঠে যাচ্ছে। সম্প্রতি অন্ধ্রপ্রদেশে ঘটে গিয়েছে শিউরে ওঠার মত ঘটনা। ফিরল দিল্লির শ্রদ্ধা ওয়াকার হত্যাকাণ্ডের স্মৃতি। স্ত্রী কয়েকদিনের জন্য বাপের বাড়ি চলে যাওয়ার  সুযোগে প্রেমিকা পলিপল্লি মৌনিকাকে নিজের বাড়িতে ডাকেন নৌসেনার এক কর্মী যাতে দুজনে একসঙ্গে কিছুটা সময় কাটাতে পারেন। তবে সেই সাক্ষাৎ মৃত্যুদূত হয়ে উঠবে তা ভাবতেই পারেনি মৌনিকা। প্রেমিকের সঙ্গে একান্তে সময় কাটাতে এসে খুন হয়েছেন মহিলা। শুধু তাই নয় প্রেমিকাকে খুন করে দেহ টুকরো করে কেটে ফ্রিজে ভরে রাখার অভিযোগ উঠেছে বিবাহিত প্রেমিকের বিরুদ্ধে।     

ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে। অভিযুক্তকে ৩৫ বছর বয়সী নৌসেনার কর্তা চিন্টাদা রবীন্দ্র নামে চিহ্নিত করা হয়েছে। তিনি ‘ইন্ডিয়ান নেভাল শিপ’ (INS) দেগা-তে কর্মরত ছিলেন। ২০২১ সালে একটি ডেটিং অ্যাপের মাধ্যমে ২৯ বছর বয়সী মৌনিকার সঙ্গে পরিচিত হন। পুলিশ জানিয়েছে, দুজনের মধ্যে একটি প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং তারা প্রায়ই বিশাখাপত্তনমের বিভিন্ন স্থানে যেমন পার্ক ও সিনেমা হলে দেখা করতেন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সম্পর্কের টানাপোড়েন ও ব্যক্তিগত দ্বন্দ্ব থেকেই এই নৃশংস খুন। অপরাধ ঢাকতে দেহ টুকরো করে ফ্রিজে লুকিয়ে রাখার অভিযোগ উঠেছে অভিযুক্তের বিরুদ্ধে, যা ঘটনাটিকে আরও ভয়াবহ করে তুলেছে। 

আরও  পড়ুন: রাস্তা তৈরি নিয়ে বিবাদ, কাকার হাতে খুন ভাইপো

কয়েক সপ্তাহ আগে, রবীন্দ্রের স্ত্রী ভিজিয়ানাগারামে তাঁর বাবা-মায়ের বাড়িতে গিয়েছিলেন। প্রেমিকার সঙ্গে একান্ত সময় কাটানোর জন্য  এই সুযোগকে বেছে নেন রবীন্দ্র। নৌসেনা কর্মী  গত রবিবার বিকেলে মৌনিকাকে নিজের বাড়িতে ডেকে আনার সিদ্ধান্ত নেন। জানা গিয়েছে,  সন্ধ্যার দিকে তাঁদের দুজনের মধ্যে ঝগড়া বাধে এবং রবীন্দ্র মৌনিকাকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করে।  প্রমাণ লোপাটে তিনি মৃতদেহটি টুকরো টুকরো করে কেটে দেহের কিছু অংশ একটি ব্যাগে ভরে সেগুলোকে গুম করার উদ্দেশ্যে একটি নির্জন স্থানে নিয়ে যান, আর বাকি অংশগুলো নিজের বাড়ির ফ্রিজের ভেতর রেখে দেন। তারপর রবীন্দ্র পায়ে হেঁটে নিকটস্থ একটি থানায় যান এবং নিজের অপরাধ স্বীকার করেন। অভিযুক্ত ব্যক্তি দাবি করেন যে, মৌনিকা তাঁর কাছ থেকে ৩.৫ লক্ষ টাকা নিয়েছিলেন এবং প্রায়ই তাঁদের সম্পর্কের কথা রবীন্দ্রের স্ত্রীর কাছে ফাঁস করে দেওয়ার হুমকি দিতেন। এক পুলিশ কর্মকর্তা জানান, তাঁদের দুজনের মধ্যে ঘন ঘন বিবাদের মূল কারণ ছিল এটিই—যার জের ধরেই মৌনিকা খুন হওয়ার দিনও তাঁদের মধ্যে ঝগড়া বেধেছিল।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ