রাস্তা তৈরি নিয়ে বিবাদ, কাকার হাতে খুন ভাইপো

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাড়ি ঢোকার রাস্তা তৈরি করার জন্য পারিবারিক বিবাদের জেরে কাকার হাতে খুন ভাইপো। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার অন্তর্গত বাগজোলা গ্রাম পঞ্চায়েতের রায়পুর গ্রামে। এই ঘটনায় এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্য ও শোকের পরিবেশ তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল প্রায় আটটা নাগাদ বাড়ির জমি বণ্টন এবং বাড়িতে ঢোকার রাস্তা তৈরি করা নিয়ে কাকা জব্বর মন্ডল ও ভাইপো শামীম মন্ডল (৪২)-এর মধ্যে তীব্র বিবাদ বাধে। দীর্ঘদিন ধরেই এই বিষয়টি নিয়ে দুই পরিবারের মধ্যে মনোমালিন্য চলছিল বলে প্রতিবেশীরা জানিয়েছেন। এদিন সকালে সেই বিবাদই নতুন করে চরম আকার ধারণ করে।প্রথমে দু’জনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। ধীরে ধীরে সেই বচসা হাতাহাতিতে গড়ায়। অভিযোগ, সেই সময় উত্তেজিত হয়ে কাকা জব্বর মন্ডল একটি ধারালো ছুরি দিয়ে ভাইপো শামীম মন্ডলের পেটে আঘাত করেন। গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন শামীম।

পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে বাদুড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে পৌঁছনোর পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে বলে জানা গিয়েছে।

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছরের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক