হস্টেলে আত্মঘাতী MCA-এর ছাত্র, ‘ হেরে গেলাম, দেহ পরিবারের হাতে তুলে দিও’! নোট উদ্ধার পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি: হস্টেল থেকে উদ্ধার  দ্বিতীয় বর্ষের ছাত্রের দেহ। দিল্লির কাছে একটি হোস্টেলে এমসিএ-তে পাঠরত ২৫ বছরের এক ছাত্র আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। দেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। যেখানে লেখা রয়েছে “আমি হাল ছেড়ে দিচ্ছি”।

শনিবার গ্রেটার নয়ডার হস্টেল থেকে ঝাড়খণ্ডের বাসিন্দা কৃষ্ণকান্তের দেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে দ্বিতীয় বর্ষের ছাত্র কৃষ্ণকান্ত অন্য এক ছাত্রের সঙ্গে একই ঘরে থাকত। শনিবার কৃষ্ণকান্ত কলেজে যায়নি এবং সে তাঁর রুমমেটকে বলেছিল সে পরে যাবে । বিকেলে মৃত ছাত্রের বাবা ছেলের রুমমেটকে ফোন করে দ্রুত তাদের রুমে যেতে বলেন এই আশঙ্কায় যে তাঁর ছেলে মারাত্মক কিছু একটা করতে চলেছে। তারপরেই কৃষ্ণকান্তের রুমমেট তাৎক্ষণাৎ হস্টেলের অন্যান্য ছাত্রদের ফোন করেন। হোস্টেলে থাকা বাকি ছাত্ররা কৃষ্ণকান্তের ঘরে ছুটে যান এবং দেখেন দরজা ভেতর থেকে বন্ধ  রয়েছে। তাঁরা দরজা ভেঙে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। দ্রুত খবর দেওয়া হয় পুলিশে।

আরও পড়ুন: মানুষখেকোর শিকার চারমাসের শিশু, নেকড়ের আতঙ্কে কাঁপছে উত্তরপ্রদেশ

পুলিশ এসে দেহ উদ্ধারের পাশাপাশি একটি সুইসাইড নোট উদ্ধার করে। যেখানে লেখা ছিল, ‘‘আমি হেরে গেলাম। মৃত্যুর পর আমার দেহ পরিবারের হাতে তুলে দিও। পারলে আমাকে ক্ষমা করো।’’   রুমমেট জানিয়েছে কৃষ্ণকান্তের কিছু একটা শারীরিক সমস্যা ছিল। সেটি নিয়ে সে বেশ চিন্তায় থাকতেন। দেহ উদ্ধারের পর তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় ছাত্রের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

 

কয়েক মিনিটে হবে সকালের জলখাবার! রাতের বেঁচে যাওয়া ডাল দিয়ে বানান স্যান্ডউইচ

‘আলবিদা’, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন লিওনেল মেসি

রান্নাঘরের কয়েকটা উপকরণেই ফেরান বর্ষায় নরম হওয়া বিস্কুট-চানাচুরের মুচমুচে ভাব

মাঝ আকাশে বোমাতঙ্ক, আহমেদাবাদ বিমানবন্দরে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের

জন্মাষ্টমী উপলক্ষ্যে Blue ও Green লাইনে কমবে মেট্রো পরিষেবা

সরকারি কর্মচারিদের বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ বাড়াল তারেক সরকার

‘নিট বিক্ষোভের সময়ে দায়ের ১৩ FIR নিয়ে পদক্ষেপ নয়’, সুপ্রিম কোর্টে জানাল দিল্লি পুলিশ

আমিরশাহির বিমানঘাঁটিতে মার্কিন সেনা ও হেলিকপ্টারকে লক্ষ্য করে ড্রোন হামলা ইরানের

বোলপুরে গাড়ি থামিয়ে তল্লাশিতেই মিলল বিদেশি মুদ্রা-নগদ! আটক টুলু মণ্ডলের আত্মীয় সহ ৩

নিম্নচাপের ফাঁড়া কাটলেও দক্ষিণবঙ্গের ছয় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

সমবায় সমিতি নিয়ে মমতার ‘জ্ঞান’কে খোঁচা মুখ্যমন্ত্রীর

হাওড়া উলুবেড়িয়ায় হাতে-নাতে গ্রেফতার ঘুষখোর সরকারি কর্মী, উদ্ধার বিপুল পরিমাণ টাকা

তৃণমূলের দখলে থাকা পঞ্চায়েতের প্রধান হলেন বিজেপি নেত্রী, কীভাবে জানেন?

পুণের কলেজ থেকে নরেন্দ্র মোদির ছবি নামিয়ে দিলেন রাজ ঠাকরে পুত্র অমিত