মানুষখেকোর শিকার চারমাসের শিশু, নেকড়ের আতঙ্কে কাঁপছে উত্তরপ্রদেশ

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরপ্রদেশের বাহরাইচ জেলায় মানুষখেকো নেকড়ের আতঙ্ক প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। সর্বশেষ ঘটনাটি ঘটেছে কাইজারগঞ্জের মাল্লাহান পূর্বা গ্রামে। সেখানে একটি নেকড়ের শিকার হয়েছে চার মাস বয়সী এক শিশু। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে। বাড়ির লোকের অসতর্কতার সুযোগ নিয়ে চার মাস বয়সী সুভাষকে মায়ের কোল থেকে তুলে নিয়ে যায় নেকড়েটি। একমাত্র সন্তানকে হারিয়ে শোকে পাথর হয়ে গিয়েছেন বাবা সন্তোষ ও মা কিরণ।

শনিবার মধ্যরাতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। রাত সাড়ে বারোটার দিকে চার মাসের শিশুটি মায়ের কোলে ঘুমাচ্ছিল। আচমকা একটি নেকড়ে ঘরের ভেতরে ঢুকে আসে। তারপরেই ঘুমন্ত সুভাষকে চুপিসারে তুলে নিয়ে যায়। নেকড়ে এতটাই সন্তর্পণে এসেছিল যে মহিলা টের পর্যন্ত পাননি। যখন টের পান তখন সব শেষ। ভোর হতেই এই নিয়ে হৈ চৈ পড়ে যায়।

প্রায় ১০ ঘন্টা ধরে খোঁজাখুঁজির পর গ্রাম থেকে বেশ কিছুটা দূরে শিশুটির পোশাক এবং শরীরের কিছু অংশ উদ্ধার করা হয়। তবে, বন বিভাগ এখনও মানুষখেকো নেকড়ের কোনও সন্ধান পায়নি। দলটি ক্রমাগত এলাকায় তল্লাশি চালিয়ে যাচ্ছে। কিন্তু এখনও কোনও সাফল্য আসেনি তাঁদের ঝুলিতে। গ্রামবাসীরাও আতঙ্কের মধ্যে বাস করছেন। তাঁরা ঘন ঘন টহলদারির দাবি জানিয়েছেন।

মানুষখেকো নেকড়ের শিকার হওয়ার ঘটনা এটিই প্রথম নয়। ২৯ নভেম্বর একই গ্রাম থেকেই নেকড়ের কবলে পড়ে প্রাণ হারিয়েছিল একটি ছেলে। ৫ ডিসেম্বর এক নাবালিকাকে আক্রমণ করে জখম করে নেকড়েটি। সেপ্টেম্বর থেকে বাহরাইচ বন বিভাগে নেকড়ে এবং চিতাবাঘের আক্রমণে ১১ জনের মৃত্যু ঘটনা ঘটেছে। এর মধ্যে ১০ জন মারা গিয়েছে কায়জারগঞ্জ এলাকায়। ১ জনের মৃত্যু হয়েছিল কোতোয়ালি দেহাত এলাকায়।

বন বিভাগ এখনও পর্যন্ত চারটি নেকড়েকে গুলি করে মেরেছে। এর মধ্যে তিনটি মানুষখেকো বলে প্রমাণিত। তা সত্ত্বেও, এলাকায় নেকড়েদের উৎপাত ও আতঙ্ক কমেনি বিন্দুমাত্র। রাতের বেলায় গ্রামে যাওয়া মানুষের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। বন বিভাগের একাধিক দল গ্রামে ক্যাম্প তৈরি করে  ক্রমাগত অনুসন্ধান অভিযান চালিয়ে যাচ্ছে।

কয়েক মিনিটে হবে সকালের জলখাবার! রাতের বেঁচে যাওয়া ডাল দিয়ে বানান স্যান্ডউইচ

‘আলবিদা’, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন লিওনেল মেসি

রান্নাঘরের কয়েকটা উপকরণেই ফেরান বর্ষায় নরম হওয়া বিস্কুট-চানাচুরের মুচমুচে ভাব

মাঝ আকাশে বোমাতঙ্ক, আহমেদাবাদ বিমানবন্দরে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের

জন্মাষ্টমী উপলক্ষ্যে Blue ও Green লাইনে কমবে মেট্রো পরিষেবা

সরকারি কর্মচারিদের বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ বাড়াল তারেক সরকার

‘নিট বিক্ষোভের সময়ে দায়ের ১৩ FIR নিয়ে পদক্ষেপ নয়’, সুপ্রিম কোর্টে জানাল দিল্লি পুলিশ

আমিরশাহির বিমানঘাঁটিতে মার্কিন সেনা ও হেলিকপ্টারকে লক্ষ্য করে ড্রোন হামলা ইরানের

বোলপুরে গাড়ি থামিয়ে তল্লাশিতেই মিলল বিদেশি মুদ্রা-নগদ! আটক টুলু মণ্ডলের আত্মীয় সহ ৩

নিম্নচাপের ফাঁড়া কাটলেও দক্ষিণবঙ্গের ছয় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

সমবায় সমিতি নিয়ে মমতার ‘জ্ঞান’কে খোঁচা মুখ্যমন্ত্রীর

হাওড়া উলুবেড়িয়ায় হাতে-নাতে গ্রেফতার ঘুষখোর সরকারি কর্মী, উদ্ধার বিপুল পরিমাণ টাকা

তৃণমূলের দখলে থাকা পঞ্চায়েতের প্রধান হলেন বিজেপি নেত্রী, কীভাবে জানেন?

পুণের কলেজ থেকে নরেন্দ্র মোদির ছবি নামিয়ে দিলেন রাজ ঠাকরে পুত্র অমিত