বেডের নিচে গোপন বেসমেন্টে অস্ত্র কারখানা ফাঁস, গ্রেপ্তার ১১জন

Share:

নিজস্ব প্রতিনিধি:  উত্তরপ্রদেশের মিরাটে অবৈধ অস্ত্র চক্রের বিরুদ্ধে বড় সাফল্য পেল পুলিশ। একটি বাড়ির ডাবল বেডের নিচে গোপন বেসমেন্টে চলছিল পিস্তল তৈরির কারখানা। সোয়াট টিম ও নজরদারি বিভাগের যৌথ অভিযানে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিপুল পরিমাণ অস্ত্র ও তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

মিরাট জেলার আলিপুর গ্রামে অবৈধ অস্ত্র তৈরির একটি গোপন কারখানার পর্দাফাঁস করেছে পুলিশ। ২০২৬ সালের ২৬ এপ্রিল সোয়াট টিমের ইনচার্জ ইন্সপেক্টর অখিলেশ কুমার গৌর গোপন সূত্রে খবর পান যে একটি বাড়ির বেসমেন্টে অস্ত্র তৈরি হচ্ছে। তল্লাশি চালিয়ে দেখা যায়, বাড়িটির ভেতরে থাকা একটি ডাবল বেডের নিচে সিঁড়ি দিয়ে নামার পথ রয়েছে, যেটি সরাসরি একটি গোপন বেসমেন্টে নিয়ে যায়। সেখানেই চলছিল অবৈধ পিস্তল তৈরির কাজ। অভিযানে ঘটনাস্থল থেকে জাহিদপুরের বাসিন্দা ৩৩ বছর বয়সী আসলামকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে সে জানায়, তার সঙ্গে আরও কয়েকজন—উমর (মুজাফফরনগর), ইরফান (মোরাদাবাদ), নাদিম এবং রহিমউদ্দিন (মিরাট)—এই চক্রে যুক্ত ছিল।

পুলিশের দাবি অনুযায়ী, রহিমউদ্দিন এই কারখানা পরিচালনা করত, কাঁচামাল সরবরাহ করত এবং তৈরি অস্ত্র বিভিন্ন স্থানে বিক্রি করে লাভ ভাগ করত। এই তথ্যের ভিত্তিতে পুলিশ দ্রুত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ১১ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা লিসাডিগেট, ব্রহ্মপুরী, টিপি নগর, বাগপত ও মুজাফফরনগরের বাসিন্দা। পুলিশের ভাষ্যমতে, এরা সকলে কুখ্যাত অপরাধী এবং অনেকের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে। অভিযানস্থল থেকে উদ্ধার করা হয়েছে— ৮টি তৈরি পিস্তল (.৩২ বোর), ৩টি আধা-তৈরি পিস্তল,  ২টি স্লাইড, ২টি ব্যারেল, ১২টি ম্যাগাজিন এছাড়াও অস্ত্র তৈরির জন্য ব্যবহৃত গ্রাইন্ডার, স্ক্রু, করাত, হাতুড়ি ও ফাইলসহ বিপুল পরিমাণ যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: ভোটের আগের দিন পুলিশকর্তা শান্তনুকে ফের তলব করল ইডি

লোহিয়া নগর থানায় মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করার প্রস্তুতি চলছে। পুলিশ জানিয়েছে, এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত রয়েছে তা খুঁজে বের করতে তদন্ত চলছে। এই ঘটনায় মিরাটে দীর্ঘদিন ধরে সক্রিয় থাকা একটি অবৈধ অস্ত্র নেটওয়ার্কের বড় অংশের পর্দা ফাঁস হয়েছে বলে মনে করছে প্রশাসন।

উ‍ৎসবের মরশুমে এক সফরেই সিঙ্গাপুর-মালয়েশিয়া! জানেন খরচ কত?

জলের সংস্পর্শে সক্রিয় হয় মাইক্রোপ্লাস্টিক,ক্ষতি করতে পারে শরীরের!

পুজোয় অতিথি আপ্যায়নে শেষ পাতে রাখুন সাবুদানার লাড্ডু, জানুন সহজ রেসিপি

শহরের কোলাহল থেকে দূরে যেতে চান? ঘুরে আসুন কালিম্পংয়ের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম ইয়েলবং

মহাষ্টমীর অঞ্জলিতে কোন রাশির জাতকরা কোন রংয়ের পোশাক পরবেন?

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

দীপাবলির পরেই ঘুরে যাবে ভাগ্যের চাকা! মঙ্গলের গোচরে লাভবান হবে ৪ রাশির জাতকরা

পঞ্জাবের সাংগ্রুরে রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত ৮ শ্রমিককে পিষে মেরে দিল গাড়ি

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় অপসারিত গিরিশ পার্ক থানার ওসি

১,০০০ ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন, জ্বলছে তেল শোধনাগার

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া