পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুন, গ্রেফতার ১০

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পরিযায়ী শ্রমিককে পিটিয়ে হত্যা। এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছিল গত ৪ এপ্রিল  কেরালার মুভাট্টুপুঝায় । এই ঘটনার দুদিন পর অর্থাৎ শনিবার কেরালার  পুলিশ  গ্রেফতার  করেছেন ১০ জনকে। পাশাপাশি এই মর্মান্তিক হত্যাকান্ডের সঙ্গে কারা যুক্ত আছে তা জানতে জোরকদমে তদন্ত চালাচ্ছে কেরালা পুলিশ।

শ্রমিককে পিটিয়ে হত্যাকাণ্ড নিয়ে পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম অশোক দাস। তাঁর বয়স ২৪। কাজের সন্ধানে দক্ষিণের রাজ্যে আসে অশোক দাস। বেশ কিছুদিন ধরে নিকটবর্তী মুভাট্টুপুঝার ভালকামে একটি ভাড়া বাড়িতে থাকছিলেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই এলাকায় বসবাসকারী তাঁর বান্ধবীর সঙ্গে দেখা করতে যায়। এরপরেই তাকে খুটিতে বেঁধে বেশ কয়েকজন মারধর করে। এই ঘটনার পর অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এরপরে স্থানীয়রা ওই যুবককে কোলেনচেরি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে।

উল্লেখ্য, পুলিশ জানিয়েছে এই হত্যাকাণ্ডের খবর পেয়েই শুরু হয় তল্লাশি। ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারা (খুন) এবং ১৭৪ ধারায় দায়ের হয়েছে মামলা।  ইতিমধ্যেই অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে পুলিশ। তবে কেন অভিযুক্তরা  এই হামলা চালাল তা নিয়ে উঠছে প্রশ্ন।  

বিশ্বকাপের হারের পর প্রথমবার প্রকাশ্যে এলেন মেসি, কোথায় দেখা গেল?

সবুজসাথী’র নাম বদলে হচ্ছে সারথি, নীলের বদলে গেরুয়া সাইকেল পাবেন পড়ুয়ারা

শিক্ষামন্ত্রী পদে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, মন ভারাক্রান্ত শুভেন্দুর

সাগরে গভীর নিম্নচাপ, ভারী বৃষ্টির জেরে ভাসবে গোটা বাংলা

কার্গিল দিবসে ভারতীয় সেনার প্রতি শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

বিধবার সঙ্গে প্রেম করে যুবকের মর্মান্তিক পরিণতি! খাল থেকে উদ্ধার দেহ

২০ হাজার টাকার মধ্যে বাজার কাঁপাচ্ছে দুই স্মার্টফোন, কোনটা কিনবেন?

২৩ বছর পর মহাসংযোগ, ১৭ অগস্ট শিবলিঙ্গে এই জিনিস চড়ালেই খুলবে ভাগ্য!

অগস্টে সূর্য-বুধ ও মঙ্গলের গোচরে তৈরি হবে রাজযোগ, বদলে যাবে ৪ রাশির জাতকদের জীবন

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

ভাল যাবে না শরীর! হতে পারে অপ্রত্যাশিত আয়, জেনে নিন কেমন কাটবে রবিবার

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের