খারাপ রেজাল্ট করায় বকুনি, প্রধান শিক্ষকের মাথায় বন্দুক ঠেকিয়ে হুমকি ক্ষুব্ধ নাবালক ছাত্রের

Share:

নিজস্ব প্রতিনিধি: শিক্ষকরাই ছাত্রদের জীবন গড়ার কারিগর। তাঁরাই স্কুলে পড়াশোনা ও শিষ্টাচার শেখানোর মাধ্যমে ছাত্রদের ভবিষ্যতের পাঠ দেন। তেমনি একজন শিক্ষক পড়াশোনা মন না দেওয়ার জন্য নবম শ্রেণির ছাত্রকে বকাবকি করেছিলেন। গোটা ক্লাসের সামনে বকা দেওয়ায় ছাত্র সেই ঘটনা মেনে নিতে পারেনি। তারপরেই ভয়ঙ্কর কাণ্ড ঘটায় ছাত্র। ক্লাসরুমেই বন্দুক বের করে শিক্ষকের মাথায় ঠেকিয়ে হুমকি দেয় নাবালক ছাত্র। তা দেখেই স্তম্ভিত ও আতঙ্কিত হয়ে পড়ে বাকি ছাত্ররা।

জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে ওড়িশার কেন্দ্রপাড়ায়। পুলিশ জানিয়েছে, স্কুলের প্রধান শিক্ষককে দেশীয়  রিভলবার দেখিয়ে ক্লাসরুমের ভেতরে হুমকি দেওয়ার পর ১৪ বছর বয়সী এক বালককে আটক করা হয়েছে।নবম শ্রেণির ওই ছাত্রকে জুভেনাইল জাস্টিস বোর্ডের সামনে হাজির করা হয়। অভিযুক্ত ছাত্রকে হস্টেল-কাম-অবজারভেশন হোম এবং স্পেশাল হোমে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, সরকার পরিচালিত কোরুয়া হাই স্কুলের প্রধান শিক্ষক নাবালককে ক্লাসরুমে বকাবকি করেছিলেন। পড়াশোনায় অবহেলা এবং শ্রেণীকক্ষে ঝামেলা সৃষ্টি করার জন্য তিরস্কার করা হয় বলেই জানা গিয়েছে। এই ঘটনায় ক্ষুব্দ হয়েই ছাত্রটি রিভলবারটি বের করে  বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: রাজ্যের অনুরোধে গুরুত্ব না দিয়ে রেশনের বরাদ্দ কমাল কেন্দ্র, নতুন বছরেই কোপ খাদ্যে 

একজন পুলিশ আধিকারিক জানিয়েছেন, “আমরা ছাত্রের বাবা-মা এবং আত্মীয়দের জিজ্ঞাসাবাদ করছি যে সে কীভাবে আগ্নেয়াস্ত্রটি পেল।” দেশীয় তৈরি রিভলবারটি বাজেয়াপ্ত করা হয়েছে এবং তদন্ত চলছে। তবে স্কুলের মধ্যে আগ্নেয়াস্ত্র হাতে ছাত্রের উপস্থিত নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সেই সঙ্গেই ছাত্রের সাহস নিয়েও উঠেছে প্রশ্ন। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন বাকি ছাত্ররা।

বাড়ি ফিরতেই গ্রেফতার নিউ মার্কেটের অভিশপ্ত শিখা ইন হোটেলের মালিক

ফায়ার লাইসেন্স নেই, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে শহরের ছ’টি হোটেল বন্ধ করলেন পুরমন্ত্রী

‘যাদবপুরে ঢুকে রয়েছে টুকড়ে টুকড়ে গ্যাং,’ ভবানীপুরে বললেন মুখ্যমন্ত্রী

‘মোদির জন্মদিনে অন্নপূর্ণা দিবস পালন করব,’ ঘোষণা শুভেন্দুর

ঘূর্ণাবর্তের জেরে শনি রাত থেকেই ভারী বৃষ্টিতে ভিজবে বাংলা, সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

নিষেধাজ্ঞা উপেক্ষা করে উত্তাল সমুদ্রে স্নান, মন্দারমণিতে তলিয়ে গেলেন ২ পর্যটক

১০০০ টাকা ভাড়া নিয়ে বচসা! যাত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ ভ্যানচালকের বিরুদ্ধে

কলেজের গভর্নিং বডিতে ‘প্রশাসক OUT,’ সাংসদ-বিধায়ক ‘IN’

পাহাড়ের উন্নয়নের দায়িত্বে শাহ, সমস্যা সমাধানে কমিটি গড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

‘মমতার সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে’, বিস্ফোরক দিলীপ

বৃষ্টির পূর্বাভাস থাকলেও কাটছে না অস্বস্তি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কেমন থাকবে শনিবারের আবহাওয়া?

হায়দরাবাদে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ বাড়ি, নিহত ২, জখম বহু

উঁচু বিল্ডিং থেকে ঝাঁপ IIT পড়ুয়ার, মেলেনি সুইসাইড নোট! মৃত্যুর কারণ ঘিরে রহস্য

মনসা পুজোর বিসর্জনে ‘লুঙ্গি ডান্সে’ মাতলেন বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী