জম্বু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম ৩ জঙ্গি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ লোকসভা ভোটের আবহে জঙ্গি হামলা নিয়ে উত্তেজনা ছড়িয়েছে জম্বু-কাশ্মীরে। এবার কুলগাম জেলায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে খতম হল তিন জঙ্গি। গত ৬ মে গোয়েন্দা সংস্থার তরফে জানান হয়েছে কুলগামের রেডওয়ানি পায়েন এলাকায় বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে। আর তারপরেই শুরু হয় তল্লাশি। দীর্ঘ ৪০ ঘণ্টা ধরে তল্লাশি চালানোর পর ভারতীয় নিরাপত্তার বাহিনীর গুলিতে নিহত হল তিন জঙ্গি।

এই প্রসঙ্গে ভারতীয় নিরাপত্তা বাহিনীর তরফে জানান হয়েছে , গুলির লড়াইয়ে খতম হয় লস্কর–ই–তৈবার অন্যতম শীর্ষ কমান্ডার বাসিত আহমেদ দার।  সে রেডওয়ানি পায়েন এলাকার বাসিন্দা। এছাড়াও প্রাণ হারিয়েছে  বাসিতের আরেক সহযোগী মোমিন গুলজার ও ফাহিম আহমেদ বাবাকে। এই নিয়ে কাশ্মীরের পুলিশ মহাপরিদর্শক ভি কে বার্দি  জানিয়েছে, ‘ এটা আমাদের সবথেকে বড় সাফল্য। এই নিয়ে ১৮ টি হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল।’ 

উল্লেখ্য, গত ৪ মে জম্মু-কাশ্মীরের পুঞ্চেতে বায়ু সেনার কনভয়ে হামলা চালাল জঙ্গিরা। হামলায় ভারতীয় বায়ু সেনার এক জওয়ান শহিদ হয়েছেন। আহত হয়েছেন আরও চার জওয়ান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুঞ্চের শাহশিটার কাছে ভারতীয় বায়ু সেনার ঘাঁটিতেই ফিরছিলেন জওয়ানরা। সুরনকোটের সানাই গ্রামের কাছে বায়ু সেনার কনভয় লক্ষ্য করে আচমকাই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। কনভয়ে থাকা দুটি গাড়ি লক্ষ্য করে ঝাঁকে-ঝাঁকে গুলি ছুটে আসে। আর আচমকা গুলিবৃষ্টির মধ্যে পড়ে গিয়ে হতচকিত হয়ে যান বায়ু সেনার জওয়ানরা। জঙ্গিদের গুলিতে আহত হন পাঁচ বায়ুসেনা জওয়ান। তার মধ্যে প্রাণ হারিয়েছে এক জন। এই ঘটনার পরই ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে খতম হল জঙ্গি।  

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৩

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন

প্রকাশ্যে বোরকা পরিহিত মহিলাকে শ্লীলতাহানি, সিসিটিভি ফুটেজ খতিয়ে অভিযুক্তকে পাকড়াও করল পুলিশ

হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি-সিগারেট-মদের দোকান নয়, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?

৩ দিন পর বরফের নিচ থেকে উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫

ঘুমন্ত অবস্থায় মহিলার ঘাড় ধরে জঙ্গলে টেনে নিয়ে গেল বাঘ, তারপর…