নদীতে ডুবন্ত নাবালিকাকে বাঁচাতে ঝাঁপ দিলেন পাঁচজন, সবার সলিল সমাধি

Share:

নিজস্ব প্রতিনিধি: এক হৃদয়বিদারক ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা। নদীতে পড়ে যাওয়া নাবালিকাকে বাঁচাতে পরপর ঝাঁপ দেন পাঁচ ব্যক্তি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে উদ্ধার অভিযানে নেমে তাঁরা সকলেই নদীর স্রোতে তলিয়ে যান। আশ্চর্যজনকভাবে শেষ পর্যন্ত বেঁচে যায় ওই নাবালিকা। আকস্মিক এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

শনিবার (৩০ মে) ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক নাবালিকা তুঙ্গভদ্রা নদীতে পিছলে পড়ে গেলে তাকে উদ্ধারের জন্য পাঁচজন নদীতে ঝাঁপ দেন। পুলিশ জানিয়েছে, যারা উদ্ধার করতে নদীতে ঝাঁপ দিয়েছিলেন তাঁদের সকলের নদীতে ডুবে মৃত্যু হয়েছে। অন্যদিকে নাবালিকাকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। নিহতরা পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দা ছিলেন। জানা গিয়েছে, ঘটনার দিন বিকেলে নদীর তীরে জনসমাগম বেশ ভালই ছিল। সেই সময়ে এক নাবালিকা নদীর  ধারে দাঁড়িয়ে তার পা পরিষ্কার করছিল। তখনই সে ভারসাম্য হারিয়ে পা পিছলে নদীতে পড়ে যায় এবং প্রবল স্রোতে ভেসে যায়। নদীতে মেয়েটিকে ভাসতে দেখে উপস্থিত লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে। তারপরেই সকলকে হতবাক করে  পরপর  পাঁচ জন নিজেদের জীবনের কথা না ভেবেই নাবালিকাকে উদ্ধারে নদীতে ঝাঁপ দেন। তারপরই  একজনকে বাঁচাতে প্রাণ দেন পাঁচ জন।  

আরও পড়ুন: পশ্চিমবঙ্গ থেকে সীমান্ত টপকে ঢোকার সময় ১০ জনকে আটক করল বিজিবি

নাবালিকাকে বাঁচাতে নদীতে ঝাঁপ দেওয়া পাঁচজন নিজেদের জীবন রক্ষা করতে ব্যর্থ হন। নাবালিকাকে বাঁচানো গেলেও নদীর স্রোতে পাঁচজন তলিয়ে যান। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আশেপাশের গ্রাম থেকে স্থানীয়রা নদীর তীরে ভিড় জমান। একজনের পরিবারে হাসি ফুটলেও পাঁচ জনের পরিবারে নেমে আসে গভীর শোকের ছায়া। খবর পাওয়ামাত্রই স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। দুর্ঘটনার পর এসডিআরএফকে ডাকা হয়। নদীতে তলিয়ে যাওয়া ব্যক্তিদের খুঁজে বের করতে নদীতে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে।

হলিউডে শোকের ছায়া! প্রয়াত অস্কারপ্রাপ্ত অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকার, বয়স হয়েছিল ৮১

‘পরিবার, কেরিয়ার শেষ করে দিয়েছে অভিষেক,’ মমতার সঙ্গ ছাড়ার আগে বিস্ফোরক রাজীব

বরুণ বিশ্বাসের খুনের মামলায় বড় পদক্ষেপ রাজ্যের, বিচারের আশায় পরিবার ও সুটিয়া

ভারতে লঞ্চ হল Tecno Camon 50 Ultra 5G, জেনে নিন দাম ও ফিচার

মমতা ডেডলাইন বেঁধে দিতেই কালীঘাট তৃণমূল ছাড়ার হিড়িক হেভিওয়েটদের

হাসপাতালের বেডে গভীর ঘুমে অচেতন রোগী, মোবাইল হাতিয়ে চম্পট চোরের, ভাইরাল ভিডিও

গাড়িপ্রেমী রণবীরের গ্যারেজে নতুন সংযোজন, ১.৮ কোটির মার্সিডিজ ভি-ক্লাসের মালিক হলেন ‘রাম’

বিশ্বকাপ ফাইনালের আগেই দাবানলের ধোঁয়ায় ঢেকে গিয়েছে নিউ জার্সির আকাশ

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘কাজের জন্য আর বাংলা ছাড়তে হবে না’, কর্মসংস্থানে বড় আশ্বাস দিলেন মন্ত্রী তাপস রায়

৩৮ কোটির দুর্নীতিতে অভিযুক্ত সোনা পাপ্পু, চার্জশিটে দাবি ইডির

অবিশ্বাস্য! বিজয়ের সঙ্গে দেখা করতে ২৫০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে রওনা দিলেন এই যুবক