ভয়ঙ্কর বৃষ্টিতে বিরাট ভূমিধস মুম্বইয়ে! মৃত ২, ধ্বংসস্তূপে আটকে বহু

Share:

নিজস্ব প্রতিনিধি: টানা ভারী বৃষ্টির মধ্যেই ভয়াবহ বিপর্যয় মুম্বইয়ে। আজ বুধবার (১২ অগস্ট) ভোরে কুরলার চিরাগ নগর এলাকায় হঠাৎই একটি টিলার অংশ ধসে পড়ে। মাটির নিচে বেশ কয়েকজন আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে। এখনও পর্যন্ত দু’জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে জোরকদমে চলছে উদ্ধারকাজ। জানা গিয়েছে, গাউসিয়া চাওল ও রাঠোড় মেডিকেলের কাছে এই ধসের ঘটনা ঘটে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা ও উদ্ধারকারী দল। ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়া মানুষজনকে উদ্ধারের চেষ্টা চলছে। 

প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ধসের নিচে চার থেকে পাঁচজন আটকে থাকতে পারেন। ইতিমধ্যেই দু’জনের দেহ উদ্ধার করা হয়েছে। আরও কেউ ধ্বংসস্তূপের নিচে রয়েছেন কি না, তা খতিয়ে দেখছেন উদ্ধারকারীরা। এদিকে ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছেছেন বিএমসির মেয়র ঋতু তাওড়ে। পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি উদ্ধারকাজের অগ্রগতি সম্পর্কে আধিকারিকদের কাছ থেকে তথ্য নিচ্ছেন তিনি।

আরও পড়ুন: জল্পনায় ইতি! পাঁচ সন্তানকে সঙ্গে নিয়ে গোপনে বিয়ে সারলেন রোনাল্ডো, কোথায় হল অনুষ্ঠান?

অন্যদিকে, ধসের আশেপাশে এলাকা থেকে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার কাজও শুরু হয়েছে। লাগাতার বৃষ্টির কারণে নতুন করে কোনও বিপদ তৈরি হতে পারে কি না, সেদিকেও নজর রাখা হচ্ছে। ঘটনার একটি ভিডিও ফুটেজ ইতিমধ্যেই সামনে এসেছে। সেখানে ধস নামার পর এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশ দেখা গিয়েছে এবং উদ্ধারকারীদের তৎপরতার ছবি দেখা গিয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকে রয়েছেন কি না, তা নিশ্চিত করতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

মাথায় টোপর, শেরওয়ানি পড়ে ট্রাক্টর চালিয়ে কনে আনতে হাজির বর! অভিনব এন্ট্রিতে তাজ্জব নেটদুনিয়া

‘সবে ট্রেলার দেখছেন’, মমতাকে লক্ষ্য করে চোর স্লোগান প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

গরু পাচার মামলায় CID-র সিজ করা বহুতলে হঠাৎ আগুন, ,দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র?

চাকরির খোঁজে বন্ধুর সঙ্গে শহরে ১৯ বছরের তরুণী, হস্টেলে উদ্ধার রক্তাক্ত দেহ

পুরুলিয়ায় বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীমৃত্যুর অভিযোগ, পরিবারের পাশে মুখ্যমন্ত্রী

বঙ্গোপসাগরে নিম্বচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বহু জেলায় আজ ঝেঁপে বৃষ্টি

৭০ বারের বেশি আফটারশক! কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৫০, নিখোঁজ প্রায় ৪,০০০

আর কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে নামবে বৃষ্টি! কলকাতা-সহ একাধিক জেলায় সতর্কতা

মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন, মৃত ২, আহত ৬

জল্পনায় ইতি! পাঁচ সন্তানকে সঙ্গে নিয়ে গোপনে বিয়ে সারলেন রোনাল্ডো, কোথায় হল অনুষ্ঠান?

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ভয়ঙ্কর বৃষ্টিতে বিরাট ভূমিধস মুম্বইয়ে! মৃত ২, ধ্বংসস্তূপে আটকে বহু

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের