জল্পনায় ইতি! পাঁচ সন্তানকে সঙ্গে নিয়ে গোপনে বিয়ে সারলেন রোনাল্ডো, কোথায় হল অনুষ্ঠান?

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপের পরেই বিয়ে পিঁড়িতে বসবেন এই ঘোষণা আগেই করেছিলেন ফুটবল তারকা  ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁর বিয়ে নিয়েও চলছিল জোর জল্পনা। এবার সেই জল্পনাতে ইতি টেনে  দীর্ঘদিনের বান্ধবী জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করলেন তারকা ফুটবলার। ব্যক্তিগত অনুষ্ঠানে বিয়ে সেরেছেন তাঁরা। এই সুখবর নিজেরাই জানিয়েছেন। পোস্ট করেছেন ছবিও।।

ব্রান্সউইক গ্রুপ  জানিয়েছে, অনুষ্ঠানটি রাজধানী লিসবনের কাছে পশ্চিম পর্তুগালের উপকূলীয় শহর কাসকাইসে অনুষ্ঠিত হয়েছে। বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোনাল্ডো ও তাঁর বান্ধবী জর্জিনার পাঁচ সন্তানও। নব দম্পতি বিয়ের আংটি পরা তাদের হাতের একটি ছবি শেয়ার করেছেন। 

আরও পড়ুনঃ মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন, মৃত ২, আহত ৬

উল্লেখ্য, বিয়ের কয়েক দিন আগে গুজব ছড়িয়েছিল যে, রোনাল্ডো ও তাঁর বান্ধবী ফুটবল তারকার নিজের শহর মাদেইরার ফুঞ্চালের এস ক্যাথেড্রালে বিয়ে করবেন। এমনকি সেই খবর ছরাতেই বহু ভক্ত তাঁদের এক ঝলক দেখার আশায় ক্যাথেড্রালের বাইরে জড়ো হয়েছিল। কিন্তু  শেষ দেখা যায় সেখানে যারা বিয়ে করেছেন তাঁরা রোনাল্ডো বা জর্জিনা কেউই নন।  তাঁদের বাগদানের খবর প্রকাশ্যে আসে ২০২৫ সালের ১১ অগস্ট। সেই সময় জর্জিনা তাঁর এনগেজমেন্ট রিংয়ের ছবি শেয়ার করে লিখেছিলেন, ‘হ্যাঁ, আমি চাই। এই জীবনেও এবং আমার সমস্ত জীবনেও।’ রোনাল্ডো ও জর্জিনার দুই কন্যা রয়েছে, আলানা ও বেলা। এছাড়াও রোনাল্ডোর বড় ছেলের নাম ক্রিশ্চিয়ানো জুনিয়র এবং যমজ সন্তানের নাম ইভা মারিয়া ও মাতেও।  

বঙ্গোপসাগরে নিম্বচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বহু জেলায় আজ ঝেঁপে বৃষ্টি

ভয়ঙ্কর বৃষ্টিতে বিরাট ভূমিধস মুম্বইয়ে! মৃত ২, ধ্বংসস্তূপে আটকে বহু

৭০ বারের বেশি আফটারশক! কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৫০, নিখোঁজ প্রায় ৪,০০০

আর কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে নামবে বৃষ্টি! কলকাতা-সহ একাধিক জেলায় সতর্কতা

মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন, মৃত ২, আহত ৬

স্বামী পরকীয়ায় মজেছেন জেনেও ডিভোর্স দিতে চান না স্ত্রী! থাকতে পারে যে কারণগুলি

স্বাধীনতা দিবসে সাজুন তেরঙ্গায়, রইল ট্রেন্ডি ফ্যাশন টিপস

কেউ চান দূরত্ব, কেউ চান রাজত্ব! রাশি অনুযায়ী স্বাধীনতার আসল অর্থ জানুন

জল্পনায় ইতি! পাঁচ সন্তানকে সঙ্গে নিয়ে গোপনে বিয়ে সারলেন রোনাল্ডো, কোথায় হল অনুষ্ঠান?

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা