মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন, মৃত ২, আহত ৬

Share:

নিজস্ব প্রতিনিধি: মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন। অগ্নিকাণ্ডে প্রাণ গেল ২ বছরের এক শিশু সহ দু’জনের। ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। তাদের মধ্যে দু’জন দমকল কর্মী। মঙ্গলবার রাতে ভিলে পার্লে পশ্চিম এলাকার একটি ১২ তলা আবাসিক ভবনে এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও দমকল সূত্রে জানা গিয়েছে, রাত ১০টা নাগাদ ওই বহুতলের ১১ তলায় আগুন লাগে। দ্রুত আগুন ছড়িয়ে পড়তে শুরু করলে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। দীর্ঘ সময়ের চেষ্টায় রাত ১ টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। 

দমকলের প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রায় ৪ হাজার বর্গফুট এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। বৈদ্যুতিক তার ও বিভিন্ন সরঞ্জাম, এসি ইউনিট, আসবাবপত্র, সোফা, বিছানা, ফলস সিলিং এবং রান্নাঘরের সামগ্রী পুড়ে যায়। তবে কী কারণে আগুনের সূত্রপাত, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। আগুন লাগার কারণ খুঁজে দেখতে তদন্ত শুরু হয়েছে। আগুন নেভানোর সময় দমকল কর্মীদেরও বিপদের মুখে পড়তে হয়। ধোঁয়া ও আগুনের মধ্যে উদ্ধারকাজ চালাতে গিয়ে দু’জন দমকল কর্মী আহত হন। তাঁদের চিকিৎসা চলছে।

আরও পড়ুন: ৭০ বারের বেশি আফটারশক! কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৫০, নিখোঁজ প্রায় ৪,০০০

অগ্নিকাণ্ডের পর উদ্ধার করে দু’জনকে নানাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। আহত ৬ জনের মধ্যে দু’জনকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকিদের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানিয়েছেন আধিকারিকরা। কীভাবে আগুন লাগল এবং অগ্নিকাণ্ডের সময় ভবনের নিরাপত্তা ব্যবস্থা যথাযথ ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনার জেরে এলাকায় তৈরি হয়েছে আতঙ্কের পরিবেশ। 

বঙ্গোপসাগরে নিম্বচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বহু জেলায় আজ ঝেঁপে বৃষ্টি

ভয়ঙ্কর বৃষ্টিতে বিরাট ভূমিধস মুম্বইয়ে! মৃত ২, ধ্বংসস্তূপে আটকে বহু

৭০ বারের বেশি আফটারশক! কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৫০, নিখোঁজ প্রায় ৪,০০০

আর কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে নামবে বৃষ্টি! কলকাতা-সহ একাধিক জেলায় সতর্কতা

জল্পনায় ইতি! পাঁচ সন্তানকে সঙ্গে নিয়ে গোপনে বিয়ে সারলেন রোনাল্ডো, কোথায় হল অনুষ্ঠান?

স্বামী পরকীয়ায় মজেছেন জেনেও ডিভোর্স দিতে চান না স্ত্রী! থাকতে পারে যে কারণগুলি

স্বাধীনতা দিবসে সাজুন তেরঙ্গায়, রইল ট্রেন্ডি ফ্যাশন টিপস

কেউ চান দূরত্ব, কেউ চান রাজত্ব! রাশি অনুযায়ী স্বাধীনতার আসল অর্থ জানুন

মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন, মৃত ২, আহত ৬

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা