ভক্ত সেজে মন্দিরে প্রবেশ, সুযোগ পেতেই প্রতিমার গয়না লুট! গ্রেফতার ১

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ চট্টগ্রামের রাউজানে মন্দিরে ঢুকে প্রতিমার গয়না চুরির অভিযোগে এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম মুশফিকুর রহমান সিয়াম (১৮)। তাঁর বাড়ি পশ্চিম গুজরা ইউনিয়নের কাগতিয়া গ্রামে। পুলিশ জানিয়েছে , চুরির কয়েক ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে সিয়ামের বাড়ি থেকে চুরি যাওয়া গয়নার অধিকাংশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া গয়নার আনুমানিক মূল্য প্রায় ৫ লক্ষ ১০ হাজার টাকা।

সূত্রের খবর, রাউজানের একটি পারিবারিক মনসা মায়ের মন্দিরে নিয়মিত পুজোর পর পুরোহিত কিছুক্ষণের জন্য বাইরে যান। সেই সুযোগে মন্দিরে ঢোকেন সিয়াম। সিসিটিভি ফুটেজে দেখা যায়, মন্দিরের সামনে এসে প্রথমে হাত জোড় করে প্রণাম করেন তিনি। এরপর চারপাশে নজর বুলিয়ে গ্রিলের ফাঁক দিয়ে ভিতরে ঢুকে পড়েন। কিছুক্ষণ পরেই প্রতিমার গয়না নিয়ে মন্দির থেকে বরিয়ে যান।ঘটনার খবর পেয়ে দ্রুত তদন্ত শুরু করে পুলিশ। মন্দিরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি ঘটনাস্থল থেকে তথ্যপ্রমাণ সংগ্রহ করা হয়। প্রযুক্তির সাহায্যে সন্দেহভাজনের অবস্থান চিহ্নিত করে পশ্চিম গুজরা ইউনিয়নের কাগতিয়া এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকেই সিয়ামকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুনঃ গিনিতে ভয়াবহ বিপর্যয়, আবর্জনার স্তূপের নীচে চাপা পড়ে নিহত ৩০

পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদের পর সিয়ামের বাড়ির শোওয়ার ঘরের লোহার আলমারি থেকে উদ্ধার হয় এক জোড়া দুল, মাথার অলঙ্কার, একটি লকেট এবং দু’টি ঘণ্টা। পাশাপাশি উদ্ধার হয়েছে রুপোর হার ও এক জোড়া নূপুর। সোনার গয়নার মোট ওজন প্রায় দু’আনা এক রতি বলে জানিয়েছে পুলিশ। মন্দিরের প্রতিষ্ঠাতা আশুতোষ সিংহ অভিযোগ দায়ের করেন রাউজান থানায়। পরে অভিযুক্তকে আদালতে হাজির করানো হলে বিচারক তাঁকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। রাউজান থানার ওসি সাইফুল ইসলাম জানিয়েছেন, প্রাথমিক তদন্তে ঘটনাটি পরিকল্পিত বলে মনে করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তিগত তথ্যের ভিত্তিতেই দ্রুত অভিযুক্তকে শনাক্ত করা সম্ভব হয়েছে। 

বারুইপুরে গভীর রাতে বিজেপি কর্মীকে খুন, কাঠগড়ায় তৃণমূল

নাগপুরে জল শোধনাগার থেকে বিষাক্ত গ্যাস লিক, অসুস্থ প্রায় ৪০ জন

মদ্যপ অবস্থায় ক্যামেরার সামনে নাচ, হানিয়া আমিরের ভিডিও ঘিরে সমালোচনার ঝড়

মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬-এর মুকুট কেরলের কাজিয়াহ লিজ মেজোর মাথায়, বিশ্বমঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করবেন ১৯ বছরের সুন্দরী

ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, যশোর রোডে কারখানায় পুড়ে ছাই ২২ গাড়ি, ঘটনাস্থলে দমকলের ৮ ইঞ্জিন

গিনিতে ভয়াবহ বিপর্যয়, আবর্জনার স্তূপের নীচে চাপা পড়ে নিহত ৩০

ভোররাতে অমরাবতীর হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভেন্টিলেটর ফেটে মৃত্যু ৩ সদ্যোজাতের

কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি, কলকাতা-সহ একাধিক জেলায় জারি সতর্কতা

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

ডুরান্ডের রং লাল-হলুদ, এডমুন্ডের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

দেখা দেবে চরম অর্থসঙ্কট! ঘড়ি বা ক্যালেন্ডার নিয়ে এই ভুলটি একেবারেই করবেন না

সকালে খালি পেটে অফিস যাচ্ছেন? শরীরে কী কী ক্ষতি হচ্ছে জানলে চিন্তায় পড়বেন

সূর্য-কেতুর সংযোগে চরম দুর্যোগ, আগামী ২৬ দিন সাবধানে থাকতে হবে ৩ রাশির জাতকদের