স্বামীর ল্যাপটপ খুলতেই ‘আই লাভ ইউ’ মেসেজ, পরকীয়া ফাঁস হতেই স্ত্রীয়ের সঙ্গে যা করলেন..

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ঘর বাঁধার স্বপ্ন নিয়ে ২০২৩ সালে নতুন জীবনে পা রেখেছিলেন এক তরুণী। কিন্তু সেই সংসারের অন্দরেই যে একের পর এক অপমান, নির্যাতন আর গোপন সম্পর্কের অভিযোগ অপেক্ষা করে রয়েছে, তা তখন কল্পনাও করতে পারেননি তিনি। সময়ের সঙ্গে সামনে আসে এমন কিছু তথ্য, যা শুধু দাম্পত্যে ফাটলই ধরায়নি, শেষ পর্যন্ত পৌঁছে দিয়েছে থানার দরজায়। ঘটনাটি গুজরাতের আমদাবাদের নরোদা এলাকার।

 সূত্রের খবর, ৩০ বছরের ওই তরুণী পশ্চিম মহিলা থানায় স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ, বিয়ের কয়েক দিনের মধ্যেই শেয়ার বাজারে টাকা লগ্নির কথা বলে স্ত্রীর কাছে টাকা চাইতে শুরু করেন স্বামী। বাবার কাছ থেকে ধার করে দেড় লক্ষ টাকা এবং সোনার গয়না এনে স্বামীর হাতে তুলে দেন ওই তরুণী। কিন্তু তাতেও থামেনি দাবি। উল্টে আরও টাকার জন্য চাপ বাড়তে থাকে বলে অভিযোগ। তরুণী জানিয়েছেন, শ্বশুরবাড়িতে তাঁকে নিয়মিত মানসিক ও শারীরিক নির্যাতনের মুখে পড়তে হতো। তাঁর ননদ তাঁকে ‘নেপালি’ বলে কটাক্ষ করতেন। শরীর খারাপ থাকলেও চিকিৎসার ব্যবস্থা না করে রান্না করতে বাধ্য করা হতো। অভিযোগ, স্বামী তাঁর পেটের উপর বসে গলা চেপে ধরতেন, শ্বাসরোধের চেষ্টা করতেন এবং মারধর করতেন। এরই মধ্যে এক দিন আচমকাই স্বামীর ল্যাপটপে চোখে পড়ে অন্য এক মহিলার সঙ্গে কথোপকথন। সেখানে ‘আই লাভ ইউ’ এবং ‘আই মিস ইউ’-র মতো ঘনিষ্ঠ মেসেজ দেখতে পান তরুণী। সেই বিষয়ে প্রশ্ন তুলতেই তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ।

আরও পড়ুনঃ বন্ধুদের সঙ্গে ভলিবল খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দশম শ্রেণির ছাত্র

তরুণীর অভিযোগ, এর পরেও পাঁচ লক্ষ টাকা আনার জন্য তাঁর উপর চাপ সৃষ্টি করা হয়। টাকা না আনতে পারায় তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। বাধ্য হয়ে বাপের বাড়িতে ফিরে যান তিনি। পরে পশ্চিম মহিলা থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

যুবশ্রী-যুবসাথীর বদলে আসছে যুবশক্তি, কারা পাবেন ৩ হাজার টাকা?

শিক্ষককে খুন করে আত্মঘাতী ছাত্র, সাত সকালেই হাড়হিম কাণ্ড স্কুলে

ভারত-শ্রীলঙ্কা প্রস্তুতি ম্যাচে টস জিতে ব্যাটিং শ্রীলঙ্কার, দলে থাকছেন না শুভমন গিল

ফেসবুকে এক মহিলার ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ, ৬.৩১ লক্ষ টাকা খুইয়ে সর্বস্বান্ত কৃষক

‘রেজাল্ট পেতে হলে আমার সঙ্গে শুতে হবে’, প্রশিক্ষকের কুরুচি মন্তব্যে হতবাক গৃহবধূ

জোড়া ঘূর্ণাবর্তে ভিজবে বাংলা, দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

বর্ষায় বারবার ছাতা হারায়? এই সহজ কৌশলে মিলবে সমাধান

বাজারে আসছে নয়া সংস্থা, ফুড ডেলিভারিতে কমতে পারে চার্জ

বন্ধুদের সঙ্গে ভলিবল খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দশম শ্রেণির ছাত্র

টি টোয়েন্টি এশিয়া কাপে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি হবে দুই দল?

দম শেষ! আঁধার থেকে বাঁচতে দিল্লির কাছে ডিজেল ‘ভিক্ষা’ চাইল তারেক সরকার

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই