বন্ধুদের সঙ্গে ভলিবল খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দশম শ্রেণির ছাত্র

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: বন্ধুদের সঙ্গে প্রচণ্ড উ‍ৎসাহের সঙ্গেই ভলিবল খেলায় মেতে উঠেছিল ১৫ বছরের লিখিত আমিন। ঘুণাক্ষরেও টের পায়নি দরজায় মৃত্যুর কড়া নাড়ছে নিয়তি। আচমকাই খেলার মাঝে বল সার্ভ করার পরে নেটের দিকে এগিয়ে যাচ্ছিল। তার পরে চক্কর দিয়ে উঠল মাথা। শরীরে প্রচণ্ড এক অস্বস্তি। বুকে হাত দিয়ে বসে পড়ল। কিছুক্ষণের মধ্যেই থেমে গেল নাড়ির স্পন্দন। নিথর দেহ পড়ে রইল মাঠে। তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল লিখিতকে। কিন্তু চিকি‍ৎসক জানিয়ে দেন-সব শেষ। খেলতে খেলতেই না ফেরার দেশে পাড়ি দিয়েছে ১৫ বছরের লিখিত। এক তরতাজা কিশোরের এমন করুণ পরিণতি মানতে পারছেন না কেউই।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কর্নাটকের দক্ষিণ কন্নড়ের সুরিনজের সুরাতকলের কাছে। মৃত ছাত্র লিখিত আমিন সুরিনজের সরকারি স্কুলের দশম শ্রেণির ছাত্র। অন্যান্যদিনের মতোই বন্ধুদের সঙ্গে ভলিবল খেলায় মেতে উঠেছিল লিখিত। সিসি ক্যামেরায় বন্দিও হয়েছিল সেই দৃশ্য। দেখা যাচ্ছে, বল সার্ভ করে নেটের দিকে দৌড়ে যাচ্ছেন লিখিত। যাতে প্রতিপক্ষের ফেরত পাঠানো বল ফের ছুড়ে পয়েন্ট নেওয়া যায়। কিছুক্ষণের মধ্যেই হাত দুটি ওপরের দিকে তুলে মাটিতে পড়ে যান লিখিত। তাকে সাহায্য করতে এগিয়ে যান সহ খেলোয়াড়রা। কিন্তু ততক্ষণে স্পন্দনহীন লিখিতের শরীর। কোনও সাড়া-শব্দ নেই। খেলার মাঠে উপস্থিত বাকিরা সঙ্গে সঙ্গে লিখিতকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

খেলার মাঠে এই প্রথম নয়। এর আগেও একাধিক তরুণ কিংবা কিশোর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। কিশোর কিংবা তরুণদের আচমকা হৃদরোগ চিকি‍ৎসকদের দুঃশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে। যদিও লিখিতের আকস্মিক মৃত্যুর পিছনে কী কারণ তা খতিয়ে দেখতে মরদেহের ময়নাতদন্তের সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। ময়নাতদন্তের পরেই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা।

ভোজনরসিকদের জন্য দারুণ চমক! বানিয়ে নিন পুঁটি মাছের কেবাং

মারধর করে বাড়ি থেকে বের করে দিল ছেলে-বউমা, প্রতিবাদে রাস্তায় ধর্নায় বসলেন বৃদ্ধ দম্পতি

ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ৭ অক্টোবর হাইকোর্টে‌ শুনানি

বাড়িতে দই আছে? ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে দই-মশলা পরোটা

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ