বর্বরতা! রেশমি চুড়ি পরায় স্ত্রীকে বেধড়ক মারধর স্বামীর

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বাই: রঙিন চুড়ি পরার জন্য় স্ত্রীকে মারধর করলেন এক ব্যক্তি ও তার দুই আত্মীয়। এমন আজব ঘটনাটি ঘটেছে নাভি মুম্বইয়ের দিঘা এলাকায়। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে মুম্বাই পুলিশ।

জানা গিয়েছে, ২৩ বছর বয়সী এক মহিলার সাথে বিয়ে হয়েছিল ৩০ বছর বয়সী প্রদীপ আরকাদের। বিয়ের পর থেকে নিত্য়ই তাদের মধ্য়ে ঝগরা অশান্তি লেগেই থাকত। স্বামী প্রদীপ পছন্দ করতেন না স্ত্রীর বাহারি গয়না পরা। কিন্তু গত ১৩ নভেম্বর সখ করে কিছু রঙিন কাঁচের চুড়ি পড়েছিলেন মহিলা। তা নিয়েই স্বামীর সাথে তর্ক বিতর্ক শুরু হয়েছিল ওই নির্যাতিত মহিলার। এরপর ওই মহিলার স্বামী তাকে বেল্ট দিয়ে সজোড়ে আঘাত করে। এখানেই শেষ নয়, নির্যাতিত মহিলার শাশুড়ি চুল চেপে ধরে কয়েকবার চড় মারে। তাদের আরেকজন মহিলা আত্মীয়ের বিরুদ্ধেও মারধর করার অভিযোগ উঠেছে। এই ঘটনার পর নির্যাতিত মহিলা বাড়ি ছেড়ে পালিয়ে যায় তার বাবা-মায়ের বাড়িতে। 

এক পুলিশ কর্তা বলেন, ‘ঘটনার পর মেয়েটি পুনেতে তার বাবা-মায়ের বাড়িতে। পরবর্তিতে সেখান থেকেই অভিযোগ দায়ের করে থানায়। এরপর মামলাটি তদন্তের জন্য নভি মুম্বাইয়ে স্থানান্তরকরা হয়।’

এরপর ওই নির্যাতিত মহিলা থানায় অভিযোগ দায়ের করেন। রাবালে এমআইডিসি পুলিশ ওই মহিলার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের গ্রেফতার করে। এমন আজব ঘটনায় তাজ্জব হয়েছে পুলিশও। ঘটনার তদন্ত করছে এমআইডিসি পুলিশ। অপরাধীদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৩ (স্বেচ্ছায় আঘাত করা), ৩২৪ (স্বেচ্ছায় বিপজ্জনক অস্ত্র বা উপায়ে আঘাত করা), ৩৪ (সাধারণ উদ্দেশ্য), ৫০৪ (শান্তি ভঙ্গের উদ্দেশ্যে ইচ্ছাকৃত অপমান) এবং ৫০৬ (অপরাধমূলক হুমকি) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা