ফের কিছুটা বাড়ল সংক্রমণ, মৃত্যু বাড়লেও এখনও একশোর নীচেই

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিশ্বজুড়ে যখন ফের নতুন করে আতঙ্কের সঞ্চার করেছে করোনা ঠিক তখনই আমাদের দেশের করোনা পরিস্থিতি কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে। যদিও কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে চিকিৎসক মহল সকলেরই মত, করোনাকে কোনওভাবেই হালকাভাবে নেওয়া যাবে না এখন, কিন্তু ত্তবুও চলতি মাসের প্রথম থেকেই করোনার দৈনিক সংক্রমণ যথেষ্ট স্বস্তি দিয়েছে চিকিৎসক মহলকে। বুধবারও বজায় থাকল সেই ধারা। যদিও কেন্দ্রের রিপোর্ট বলছে গত ২৪ ঘণ্টায় করোনার দৈনিক সংক্রমণ সামান্য বৃদ্ধি পেয়েছে। দৈনিক আক্রান্ত এবং দৈনিক মৃত্যু বেড়েছে দুটিই। বুধবার সকালে প্রকাশিত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের করোনা বুলেটিন অনুযায়ী, গত একদিনে দেশে ১৭৭৮ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল অর্থাৎ মঙ্গলবার এই সংখ্যাটাই ছিল ১৫৮১। 

অন্যদিকে এদিন বেড়েছে মৃত্যুও। কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত সমগ্র দেশজুড়ে করোনার বলি হয়েছেন ৬২ জন। এর মধ্যে ৫২ জনই কেরলের বাসিন্দা। বাকি ১০ জনের মধ্যে দুজন কর্ণাটক, দুজন পশ্চিমবঙ্গ, দুজন হরিয়ানার এবং বকি একজন করে মৃত্যু হয়েছে সিকিম, মিজোরাম, দিল্লি এবং গুজরাটে। এদিনও মৃত্যুহীন মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, তামিলনাড়ুর মতো একাধিক রাজ্য যেখানে এক সময়ে করোনার বাড়বাড়ন্ত ছিল। 

অন্যদিকে কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী বুধবার ফের কিছুটা বেড়েছে সুস্থতার হার। কেন্দ্রের করোনা বুলেটিন অনুযায়ী দেশে গত একদিনে করোনামুক্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন ২৫৪২ জন। পাশাপাশি একদিনে দেশে করোনার অ্যাকটিভ কেস বেড়েছে ৮২৬ জন। এই মুহূর্তে দেশে করোনার অ্যাকটিভ কেসের সংখ্যা দাঁড়িয়ে রয়েছে ২৩ হাজার ৮৭তে। 

ভিডিয়োকলে নগ্ন নারীতে আসক্ত স্বামী, কুকর্ম ধরে ফেলতেই স্ত্রীকে পুড়িয়ে খুন যুবকের

হাত দিয়ে গোল করেছিলেন মারাদোনা, ১০০ কোটিতে নিলাম হতে চলেছে সেই ঐতিহাসিক বল

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

বিদেশে চাকরির স্বপ্নভঙ্গ! পর্তুগালে বিয়ারের দোকানের মালিকের কাছে ‘বিক্রি’ হলেন ভারতীয় তরুণী

প্রেমিকের হাত ধরে ঘরছাড়া নাবালিকা, শেষমেশ ঠাঁই সোনাগাছিতে

পুলিশ হেফাজতে রহস্যমৃত্যু যুবকের, চাঞ্চল্য হালিশহরে

২৫ ফুটের গামছায় ফুটে উঠল ৯ গানের কথা, জুবিনকে শ্রদ্ধা জানাতে অভিনব কাজ মহিলার

অল্প উপকরণেই বানান সুস্বাদু ছোট মাছের পাতুরি, রইল সহজ রেসিপি

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

জমি দুর্নীতি মামলায় ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত

হিমাচলে মর্মান্তিক বাস দুর্ঘটনা, মৃত ৭, আহত একাধিক

বিনামূল্যে দেখা যাবে ভারত-শ্রীলঙ্কা টেস্ট ম্যাচ, দর্শক টানতে বড় সিদ্ধান্ত লঙ্কা ক্রিকেট বোর্ডের

মুসলিমদের এবার ‘হারামি’ বলে গালিগালাজ রামপুরের পুলিশ সুপারের, নিন্দার ঝড়

জমির সন্ধান চাই, গভীর রাতে মুখ্যমন্ত্রীর কাছে আর্জি ঋষভের