‘আমাকে পারতেই হবে’, নেপালে নিখোঁজ বাবা-মা’য়ের ইচ্ছাপূরণে নিট পিজি পরীক্ষায় বসল তরুণী

Share:

নিজস্ব প্রতিনিধি: নেপালে ভয়াবহ বন্যা ও হড়পা বানে  চারদিকে আতঙ্কের পরিবেশ। এখনও অনেকেই তাঁদের কাছের মানুষের খোঁজ পাচ্ছেন না। এই আবহেই সামনে এসেছে এক হৃদয়বিদারক ঘটনা। নেপালের দুর্যোগে নিখোঁজ হয়েছেন বাবা-মা। তাঁদের কোনও খোঁজই পাওয়া যাচ্ছে না। সেই বেদনা বুকে নিয়েই  NEET PG পরীক্ষা দিলেন তন্বী নামে এক পরীক্ষার্থী।

জানা গিয়েছে কৈলাস যাত্রায় গিয়ে তাঁর বাবা-মা নিখোঁজ হয়েছেন। বাবা-মা ঠিক কোথায় আছেন, বেঁচে আছেন তো এই উৎকণ্ঠা গ্রাস করছে প্রতিটি মুহূর্তে।  সেই বেদনা বুকে নিয়ে চোখের জলে  ৩০  অগস্ট নির্ধারিত পরীক্ষায় বসেন তরুণী। তন্বীর জন্য এই পরীক্ষা ছিল জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা। কিন্তু পরীক্ষার হলে বসেও বাবা-মায়ের চিন্তা থেকে নিজেকে দূরে রাখতে পারেননি তিনি। তিন ঘণ্টার পরীক্ষার প্রায় দেড় ঘণ্টা কেটেছে চোখের জলে। কান্নায় প্রশ্নপত্র ঠিকমতো দেখতেও পারছিলেন না বলে জানিয়েছেন তন্বী। তবু নিজেকে সামলে শেষ পর্যন্ত পরীক্ষা সম্পূর্ণ করেন তিনি।

আরও পড়ুন: মাঝ আকাশে বিকল গোয়া থেকে দিল্লিগামী বিমানের ইঞ্জিন, তারপর যা ঘটল…

কেন এত কঠিন পরিস্থিতির মধ্যেও পরীক্ষা দিলেন?

তন্বীর কথায়, তাঁর বাবা চাইতেন, তিনি যেন অবশ্যই NEET PG পরীক্ষায় বসেন। সেই বাবার ইচ্ছার কথা মনে করেই নিজেকে শক্ত রাখার চেষ্টা করেন তিনি। পরীক্ষার সময় আরও একটি মুহূর্ত তাঁকে ভেঙে দেয়। কম্পিউটারে যখন তাঁর অ্যাডমিট কার্ডের ছবি ভেসে ওঠে, তখন মনে পড়ে যায় বাবার কথা। কারণ, পরীক্ষার অ্যাডমিট কার্ডে ব্যবহৃত ছবিটি তাঁর বাবা নিজেই তুলেছিলেন। শুধু বাবাই নন, মায়ের কথাও বারবার মনে পড়ছিল তন্বীর। পরীক্ষা দেওয়ার আগে মা তাঁকে দই-চিনি খাওয়াতেন। কিন্তু এবার সেই পরিচিত মানুষ দু’জনই তাঁর পাশে ছিলেন না। একদিকে বাবা-মায়ের নিখোঁজ হওয়ার গভীর উদ্বেগ, অন্যদিকে ভবিষ্যতের স্বপ্ন, এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে তন্বীর পরীক্ষা দেওয়া যেন হয়ে উঠেছে এক অসীম মানসিক লড়াইয়ের গল্প। 

কলকাতা-ইন্দোরের ১৭টি ঠিকানায় একযোগে তল্লাশি ইডির

নিরাপত্তাজনিত কারণে লন্ডনে বাতিল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের অনুষ্ঠান

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

থাইরয়েডের ৫টি প্রাথমিক লক্ষণ, অবহেলা করলেই বড় বিপদ!

সাতসকালে ইডির হানা! কলকাতার ৬ জায়গায় চলছে তল্লাশি, কিসের খোঁজে অভিযান?

মাত্র ৪৯ টাকায় আনলিমিটেড ডেটা! দুর্দান্ত রিচার্জ প্ল্যান নিয়ে হাজির Jio

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল