রাজনীতি থেকে সন্ন্যাস নিচ্ছেন? বড় ইঙ্গিত নিতিন গড়কড়ির

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়ির সাম্প্রতিক মন্তব্য ঘিরে জাতীয় রাজনীতিতে নতুন করে শুরু হয়েছে জল্পনা। নাগপুরের একটি অনুষ্ঠানে নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের প্রসঙ্গ তুলে গড়কড়ি ইঙ্গিত দিয়েছেন, এবার কাজের দায়িত্ব নতুন প্রজন্মের হাতে তুলে দেওয়ার সময় এসেছে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে গড়কড়ি বলেন, গত প্রায় তিরিশ বছর ধরে তিনি ধারাবাহিকভাবে মানুষের সেবা করে এসেছেন। এই দীর্ঘ সময়ে নানা উত্থান-পতনের সাক্ষী হয়েছেন তিনি। পাশাপাশি পেয়েছেন একাধিক সম্মান ও পুরস্কার। তবে এখন আগের মতো সব দায়িত্ব সামলে কাজ করা সম্ভব হচ্ছে না বলেও স্পষ্ট জানান কেন্দ্রীয় মন্ত্রী। 

গড়কড়ির কথায়, সময়ের সঙ্গে নেতৃত্ব ও কাজের দায়িত্ব নতুন প্রজন্মের হাতে তুলে দেওয়া প্রয়োজন। তার মতে, নতুন প্রজন্ম ইতিমধ্যেই সামনে এসেছে এবং প্রবীণদের কাজ এখন তাদের পথ দেখানো। বরং আগামী দিনের উন্নয়নমূলক কর্মকাণ্ডের পরিকল্পনার কথাও তুলে ধরেছেন গড়কড়ি। মহারাষ্ট্রের প্রত্যন্ত আদিবাসী গ্রামগুলিতেও বিদ্যুৎ পৌঁছে দেওয়া এবং রাজ্যের সর্বত্র উন্নয়নের ছাপ আরও স্পষ্ট করার লক্ষ্য রয়েছে বলে জানান তিনি। অর্থাৎ সক্রিয় ভূমিকা কিছুটা কমানোর কথা বললেও উন্নয়নমূলক কাজ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কোনও বার্তা দেননি কেন্দ্রীয় মন্ত্রী। গড়কড়ির এই মন্তব্য রাজনৈতিক মহলে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। বিজেপিতে সম্প্রতি বড় ধরনের সাংগঠনিক রদবদল হয়েছে। দলীয় সভাপতি নিতিন নবীনের নেতৃত্বে ঘোষিত নতুন জাতীয় দলে জায়গা পেয়েছেন মোট ৬৫ জন। তাঁদের মধ্যে ৫১ জনই নতুন মুখ। ফলে বিজেপির সংগঠনে প্রজন্মগত পরিবর্তনের বার্তা যথেষ্ট স্পষ্ট।

আরও পড়ুন: পাকিস্তানের ঘুম উড়িয়ে ভারতের আকাশে মহড়া দেবে মার্কিন যুদ্ধবিমান F-35

নতুন জাতীয় দলে রয়েছেন ১৩ জন জাতীয় সহ-সভাপতি। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া এবং আরএসএস-এর প্রাক্তন কর্মকর্তা রাম মাধব। অন্যদিকে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে জাতীয় সাধারণ সম্পাদকদের তালিকায় রাখা হয়েছে। এই সাংগঠনিক পরিবর্তনের পরেই কেন্দ্রীয় মন্ত্রিসভায় সম্ভাব্য রদবদল নিয়ে জল্পনা আরও জোরালো হয়েছে। সেই আবহে গড়কড়ির ‘নতুন প্রজন্মের হাতে দায়িত্ব’ তুলে দেওয়ার মন্তব্যকে ঘিরে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তবে কি কেন্দ্রীয় মন্ত্রিসভা বা বিজেপির নেতৃত্ব কাঠামোয়ও বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে? যদিও গড়কড়ি নিজে তাঁর বক্তব্যে কোনও সম্ভাব্য পদ পরিবর্তন বা মন্ত্রিসভা ছাড়ার কথা সরাসরি বলেননি।

১,৫০০ কর্মী নিয়ে সভা করতে তৃণমূলের দুই গোষ্ঠীকে নির্দেশ হাইকোর্টের

পাকিস্তানের ঘুম উড়িয়ে ভারতের আকাশে মহড়া দেবে মার্কিন যুদ্ধবিমান F-35

‘আর ফুটপাথে থাকতে হবে না’, পার্কস্ট্রিটে দুধ গরমের বিতর্কে সীতাদেবীকে আশ্বাস শুভেন্দুর

চাকরি না পেয়ে আমেরিকায় আত্মঘাতী ভারতীয় পড়ুয়া, দেহ দেশে ফেরানোর আর্জি পরিবারের

দলবদল নিয়ে কাকলি-সুদীপ সহ ২০ বাগি সাংসদকে নোটিস ধরাল শীর্ষ আদালত

রাইফেল শুটিং প্রশিক্ষককে দায়ী করে স্ত্রী, মেয়ে, নাতিকে নিয়ে গোদাবরী নদীতে ঝাঁপ ইঞ্জিনিয়ারের

ডুরান্ড জয়ের পর সুখবর, ইস্টবেঙ্গলের ডিফেন্স মজবুত করতে যোগ দিলেন ক্রোয়েশিয়ার ফুটবলার

একঘেয়ে ঢ্যাঁড়শ খেয়ে ক্লান্ত? রোজকার খাবারে বানান এই বিশেষ পদ!

রাজনীতি থেকে সন্ন্যাস নিচ্ছেন? বড় ইঙ্গিত নিতিন গড়কড়ির

২৬ হাজার চাকরি বাতিল মামলায় যোগ্যদের স্বস্তি দিল সুপ্রিম কোর্ট

‘ইসলাম ধর্মে বাধ্যতামূলক নয়’, ছাত্রীর হিজাব পরে স্কুলে যাওয়ার আর্জি খারিজ এলাহাবাদ হাইকোর্টের

WHO-র শীর্ষ পদে হানান বালখিকে প্রার্থী করল সৌদি আরব

‘হেফাজতে নেওয়ার প্রয়োজন নেই’, অভিষেকের বিরুদ্ধে FIR সংক্রান্ত মামলায় নির্দেশ হাইকোর্টের

‘পশ্চিমবঙ্গে দুর্নীতি ছাড়া রাজনীতি হয় না,’ বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের