পাকিস্তানের ঘুম উড়িয়ে ভারতের আকাশে মহড়া দেবে মার্কিন যুদ্ধবিমান F-35

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ রাজস্থানের আকাশে এবার একসঙ্গে দেখা যেতে পারে একাধিক দেশের অত্যাধুনিক যুদ্ধবিমান। পাকিস্তান সীমান্তের কাছাকাছি যোধপুরে সেপ্টেম্বরের শেষ থেকে শুরু হচ্ছে দ্বিতীয় ‘তারঙ্গ শক্তি’ মহড়া। আর সেই মহড়ায় আমেরিকার পঞ্চম প্রজন্মের F-35 যুদ্ধবিমান অংশ নিতে পারে বলে প্রতিরক্ষা সূত্রে খবর। শেষ পর্যন্ত বিমানটি পাঠানো হবে কি না, তা অবশ্য নির্ভর করবে আমেরিকার সামরিক প্রয়োজন এবং সময়সূচির উপর।

F-35 ভারতে একেবারে নতুন নয়। এর আগে বেঙ্গালুরুর ‘অ্যারো ইন্ডিয়া’ প্রদর্শনীতে এই যুদ্ধবিমানকে দেখা গিয়েছিল। কিন্তু ভারতীয় মাটিতে কোনও সামরিক মহড়ায় F-35-এর অংশগ্রহণ হলে সেটি হবে সম্পূর্ণ নতুন ঘটনা। কারণ, শুধু প্রদর্শনী নয়, এ বার ভারতীয় বায়ুসেনার সঙ্গে সরাসরি আকাশযুদ্ধের অনুশীলনে বিশ্বের অন্যতম উন্নত যুদ্ধবিমানকে দেখা যেতে পারে। ২৬ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত যোধপুরে চলার কথা ‘তারঙ্গ শক্তি ২০২৬’-এর। আমেরিকা ছাড়াও অস্ট্রেলিয়া, ফ্রান্স, জার্মানি, গ্রিস, সংযুক্ত আরব আমিরশাহি, শ্রীলঙ্কা ও বাংলাদেশ-সহ একাধিক দেশের যুদ্ধবিমান অংশ নিতে পারে। ৩০টিরও বেশি দেশ পর্যবেক্ষক হিসাবেও উপস্থিত থাকতে পারে।

আরও পড়ুনঃ চাকরি না পেয়ে আমেরিকায় আত্মঘাতী ভারতীয় পড়ুয়া, দেহ দেশে ফেরানোর আর্জি পরিবারের

F-35 এলে মহড়ার গুরুত্ব আরও বাড়বে। পঞ্চম প্রজন্মের এই যুদ্ধবিমানের সঙ্গে অনুশীলনের মাধ্যমে ভারতীয় বায়ুসেনার পাইলট ও আধিকারিকেরা আধুনিক আকাশযুদ্ধের কৌশল, তথ্যনির্ভর যুদ্ধ পরিচালনা এবং বিভিন্ন দেশের যুদ্ধবাহিনীর মধ্যে সমন্বয়ের বাস্তব অভিজ্ঞতা পাবেন। এর ঠিক আগেই ৯ থেকে ২২ সেপ্টেম্বর যোধপুরে ভারত ও জাপানের ‘বীর গার্ডিয়ান ২০২৬’ মহড়া হওয়ার কথা। ভারতীয় Su-30MKI-এর সঙ্গে জাপানের F-2 যুদ্ধবিমান অংশ নেবে। ফলে কয়েক সপ্তাহের মধ্যেই যোধপুরে একের পর এক আন্তর্জাতিক সামরিক মহড়া বসতে চলেছে। ২০২৪-এর প্রথম ‘তারঙ্গ শক্তি’-তেও ভারত, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, অস্ট্রেলিয়া, গ্রিস, সংযুক্ত আরব আমিরশাহি ও আমেরিকার যুদ্ধবিমান অংশ নিয়েছিল। এ বার F-35 সত্যিই যোধপুরে নামলে সেই মহড়ার গুরুত্ব যে আরও এক ধাপ বাড়বে, তা বলাই যায়।

দু’বছরের শিশুকে ছ’তলা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ, আটক নাবালিকা ও তার মা

মহাষষ্ঠীতে বৃষ্টির ভ্রুকুটি! কলকাতা-সহ ভিজবে কোন কোন জেলা?

আমেরিকার স্কুলে এলোপাথাড়ি গুলিতে শিক্ষক ও শিশুসহ নিহত ৫

নতুন ‘নিওন হোয়াইট’ রংয়ে আত্মপ্রকাশ করল Yamaha XSR 900

পাহাড়ি কুয়াশা আর সবুজ চা বাগান, ছুটি কাটাতে চলুন উত্তরবঙ্গের পুবং

পুজোয় শহরের কোলাহল এড়াতে চান? ঢুঁ মারতে পারেন বিষ্ণুপুরে

আউশগ্রামের মাজি পরিবারের পুজোয় দেবীকে দেওয়া হয় সাত শাকের ভোগ

রান্নাঘরের শুকনো লঙ্কা দিয়ে গড়লেন দুর্গা, কলেজ পড়ুয়ার অভিনব প্রতিমা এবার মণ্ডপে

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদে এবার ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে প্রথমবার, দুর্গাপুজোয় চালু বিশেষ বাস পরিষেবা

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী