মুস্তাফিজের পাশে দাঁড়ানোয় কে সি ত্যাগীকে দল থেকে তাড়ালেন নীতীশ

Share:

 নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশি খেলোয়ার মুস্তাফিজুর রহমান  আইপিএল নিলামে  কিনেও বাদ দেওয়া হয়েছে। নেপথ্যে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু খুনের ঘটনা ও  সংখ্যালঘুদের উপর অত্যাচার।   ভারতের বহু মানুষ যখন মুস্তাফিজকে না খেলানোর  কথা বলেছেন, তখন কে সি ত্যাগী মুস্তাফিজের পাশে দাঁড়িয়েছিলেন। বাংলাদেশি ক্রিকেটারের পাশে দাঁড়ানোর মাশুল দিতে হল তাঁকে। কে সি ত্যাগীকে দল থেকে বহিস্কার করলেন নীতীশ কুমার।

জেডিইউ-এর সিনিয়র নেতা কে সি ত্যাগীকে দল থেকে বহিস্কার নিয়ে বেশ কয়েকদিন থেকেই জম্পনা চলছিল। সেটাই এবার সত্যি হয়েছে। কে.সি. ত্যাগী সম্প্রতি বিহারের মুখ্যমন্ত্রী এবং জেডিইউর জাতীয় সভাপতি নীতীশ কুমারেকে ভারতরত্ন দেওয়ার দাবি জানান। তিনি আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী মোদীর কাছে এই দাবি জানিয়ে একটি চিঠিও লিখেছিলেন। ত্যাগী তার চিঠিতে লিখেছিলেন যে চৌধুরী চরণ সিং এবং কর্পুরী ঠাকুরকে গত বছর যেমন ভারতরত্ন দেওয়া হয়েছিল, নীতীশ কুমারও সমানভাবে যোগ্য। তবে, জেডিইউ তার দাবি খারিজ করে দিয়েছে। জেডিইউ মুখপাত্র রাজীব রঞ্জন বলেছেন, “কে.সি. ত্যাগীর দাবির সাথে দলের সরকারী অবস্থানের কোনও সম্পর্ক নেই। আসলে, দলের নেতা-কর্মীরা জানেন না যে তিনি জেডিইউতে আছেন কিনা। তাই, তার বক্তব্য  তাঁর ব্যক্তিগত ভাবে দেওয়া বিবৃতি হিসাবে  ধরা উচিত।” সূত্রের খবর নীতীশ কুমার ও ত্যাগীর  মধ্যে  বন্ধুত্বপূর্ণ বিচ্ছেদ ঘটেছে। তবে, দলীয় নেতৃত্ব এই মুহূর্তে কে.সি. ত্যাগীর বিরুদ্ধে কোনও  শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।  কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে দলের সাথে তার দীর্ঘ ও ঐতিহাসিক সম্পর্ককে। জেডিইউ নেতারা এটা মানেন জে,  ত্যাগী দীর্ঘদিন ধরে দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং নেতৃত্বে কোনও দ্বন্দ্ব চান না। দলীয় সূত্র অনুসারে, কে.সি. ত্যাগী আর জেডিইউ-এর নীতি, সিদ্ধান্ত এবং সরকারী অবস্থানের প্রতিনিধিত্ব করবেন না। জেডিইউ  মধ্যে অনেকেই এই ঘটনাকে একটি যুগের সমাপ্তি হিসাবে দেখছে।

আরও পড়ুন: আর্শদীপকে নকল কোহলির, অনুশীলনে ভারতীয় খেলোয়াড়দের খুনসুটি মন ছুঁয়ে যাবে

এই প্রসঙ্গে উল্লেখ্য,  কে.সি. ত্যাগী সম্প্রতি মুস্তাফিজুর রহমানের সমর্থনে একটি বিবৃতি দিয়েছিলেন যা জেডিইউ নেতৃত্বের কাছে আপত্তিকর বলে মনে  হয়েছিল। তিনি বলেছিলেন, “রাজনীতিকে খেলাধুলায় আনা উচিত নয়। যখন বাংলাদেশ হিন্দু ক্রিকেটার লিটন দাসকে তাদের অধিনায়ক হিসেবে নিযুক্ত করেছে, তখন ভারতেরও মুস্তাফিজুর রহমানের বিষয়ে পুনর্বিবেচনা করা উচিত এবং তাকে আইপিএলে খেলার অনুমতি দেওয়া উচিত।”  যদিও কে.সি. ত্যাগী বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণের কারণে ভারতে ক্ষোভের কথা স্বীকার করেছেন। তবে আইপিএল সম্পর্কে তার বক্তব্য জেডিইউ ভালোভাবে নেয়নি।

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

দুর্গাপুজোর আগেই রাজ্যের দুই বিধানসভায় উপ নির্বাচন, নির্ঘন্ট প্রকাশ কমিশনের

প্রথা ভেঙে এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজনে গুজরাত

কী কারণে ‘নায়ক’ ছবি করতে রাজি হয়েছিলেন? ২৫ বছর পূর্তিতে খোলাসা করলেন অনিল কাপুর

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা

বান্ধবীকে সঙ্গে নিয়ে ‘অপারেশন’, বেলঘরিয়া থেকে গ্রেফতার ‘বাইক চোর’ প্রেমিক যুগল

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

পুজোর আগেই চালু হচ্ছে মৈত্রী-বন্ধন-মিতালি এক্সপ্রেস! মঙ্গলে ঢাকায় জরুরি বৈঠক

‘বাল্যবিবাহ করলেই জেল যাত্রা, সরকারি সুবিধা বন্ধ’, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

দলীপ ট্রফির ফাইনালে জোড়া শতরান, একাধিক রেকর্ড ভাঙলেন ইশান কিশান

হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন মহুয়া, মমতাপন্থী সাংসদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা খারিজ