আর্শদীপকে নকল কোহলির, অনুশীলনে ভারতীয় খেলোয়াড়দের খুনসুটি মন ছুঁয়ে যাবে

Share:

নিজস্ব প্রতিনধি: আগামী ১১ জানুয়ারী থেকে শুরু হবে ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই ম্যাচকে প্রস্তুতি ম্যাচ হিসেবে দেখছে দুই দল। সিরিজ শুরুর আগে ভারতীয় খেলোয়াড়দের দেখা গেল অনুশীলন করতে। সেই ভিডিও সামনে এসেছে। নুশীলন সেশনের সময়, টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিকে দেখা গেল খোলামেলা মেজাজে। বিরাট  অনুকরণ করলেন ভারতের তারকা বোলার আর্শদীপ সিং। সেই ভিডিও সকলের মন কেড়েছে।

বেশ অনেককদিন পর, বিরাট কোহলি তাঁর  ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি প্রশিক্ষণ সেশনের ছবি পোস্ট করেছেন, যেখানে তাকে কেএল রাহুল, যশস্বী জয়সওয়াল এবং হর্ষিত রানার সাথে দেখা গিয়েছে। দুই বছরের মধ্যে এই প্রথম তিনি তার প্রস্তুতির এক ঝলক শেয়ার করলেন।  অনুশীলনের সময় বিরাট কোহলিকে তার সতীর্থদের সাথে হাসতে হাসতে এবং মজা করতেও দেখা গিয়েছে। সবচেয়ে মজার মুহূর্তটি  যখন কিং কোহলি ফাস্ট বোলার আর্শদীপ সিংয়ের রান-আপ অনুকরণ করেছিলেন। তিনি আর্শদীপের মতো দৌড়েছিলেন, যা  দেখে বাকি সকলে হাসিতে ফেটে পরেছিলেন। এই ছবি কোহলি কেবল মাঠেই কঠিন এমনটা নয়, বরং দলের পরিবেশকে হালকা এবং ইতিবাচক রাখতেও সমান ভাবে পারদর্শী।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাম্প্রতিক ওয়ানডে সিরিজে বিরাট কোহলি  দুর্দান্ত ফর্মে ছিলেন।সেই সিরিজে বিরাট কোহলি ১৫১ গড়ে ৩০২ রান করেছিলেন, যার মধ্যে দুটি সেঞ্চুরি এবং একটি হাফ সেঞ্চুরি ছিল। এই অসাধারণ পারফরম্যান্সের জন্য, তাঁকে  সিরিজের সেরা খেলোয়াড় হিসেবে  বেছে নেওয়া হয়েছিল।  এই পারফরম্যান্সের পর, কোহলি আইসিসি ওয়ানডে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে পৌঁছেছেন। প্রাক্তন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বর্তমানে শীর্ষস্থান ধরে রেখেছেন। বিরাট ১৩১ রান করেছিলেন এবং গুজরাটের বিরুদ্ধেও তিনি ৭৭ রান করেছিলেন। তিনি দেখিয়েছিলেন যে বয়স বাড়লেও তাঁর পুরনো ফর্ম এখনও অক্ষুণ্ণ রয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ম্যাচে বিরাট কোহলির দুর্দান্ত পারফর্ম্যান্স রয়েছে। কিউইদের বিপক্ষে ৩৩টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে তিনি ৫৫.২৩ গড়ে ১,৬৫৭ রান করেছেন, যার মধ্যে ছয়টি শতক এবং নয়টি অর্ধশতক রয়েছে। এই সময়ের মধ্যে তার সেরা স্কোর ১৫৪ (অপরাজিত)।

 

View this post on Instagram

 

A post shared by Virat Kohli (@virat.kohli)

আসবে অঢেল টাকা, সংসারে মা লক্ষ্মীর কৃপা ফেরাতে ঘরে রাখুন মাটির এই জিনিস

বাড়ির প্রধান দরজার সামনে তুলসীগাছ রাখছেন? এক ভুলেই নেমে আসতে পারে ঘোর বিপদ

কঠোর পরিশ্রমের ফল পাবেন, হঠাৎ ভ্রমণের সুযোগ, কর্মক্ষেত্রে মনের কথা কাউকে জানাবেন না

মরক্কোকে উড়িয়ে সেমিফাইনালে পৌঁছে ইতিহাস গড়লেন এমবাপেরা

বিধ্বংসী ব্যাটিং ব্রুকের, ভারতকে দুরমুশ করে সিরিজ জয় ইংল্যান্ডের

ফের ব্যর্থ বৈভব, শ্রেয়সের ঝোড়ো ইনিংসের দৌলতে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫৮ তুলল ভারত

E85 জ্বালানি E20 পেট্রোলের তুলনায় কুড়ি টাকা সস্তায় মিলবে, ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

রাজ্যসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী হলেন সুখেন্দুশেখর রায়-সুস্মিতা দেবরা

চিনে জুতো তৈরির কারখানায় বিধ্বংসী আগুনে ঝলসে মৃত্যু ২৮ শ্রমিকের

মার্কিন হামলার ভয়ে যুদ্ধবিমানের পাহারায় খামেইনির কফিন নিয়ে যাওয়া হল মাশহাদে

একইসঙ্গে তিন হাসপাতালে চাকরি! ঘুষ নিতে গিয়ে পাকড়াও চিকি‍ৎসকের কীর্তি ফাঁস

‘রাজনীতিতে যোগ দিলে সংবাদমাধ্যমকে ডেকে বলব,’ শুভেন্দু সাক্ষাতের পর বললেন প্রসেনজিৎ

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে, স্যাটেলাইট ফোন নিয়ে এল BSNL, কত দাম?

বিজেপিতে যোগ দিচ্ছেন শতাব্দী-ইউসুফ পাঠান! শুভেন্দুর সঙ্গে বৈঠকে বাড়ল জল্পনা